ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১ ।

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

জনসমর্থন বাড়ছে জামায়াতে ইসলামীর...


শত অত্যাচার নির্যাতনের পরও দেশে ইসলামপন্থীদের পক্ষে জনসমর্থন বাড়ছে। বিশেষ করে দেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বিগত দুই বছরে জনসমর্থন দ্বিগুণ বেড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের বিগত পর্যবেক্ষণ এবং সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত জরিপের ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। জরিপটি পরিচালনা করেছে নিয়েলসন-বাংলাদেশ।
গত মে ও জুন মাসে আড়াই হাজার প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর চালানো এই মতামত জরিপের একটি প্রশ্ন ছিল আপনি কি জামায়াতে ইসলামীকে পছন্দ করেন, এই প্রশ্নের উত্তরে শতকরা ২৫ জন ইতিবাচক উত্তর দিয়েছেন। অর্থাৎ তারা জামায়াতে ইসলামীকে পছন্দ করেন। অথচ মোট প্রাপ্ত ভোটের হিসাব বিবেচনা করে গত ২০১৩ পর্যন্ত রাজনীতি বিশ্লেষকদের প্রতিটি প্রতিবেদনেই তারা বলেছেন, জামায়াতের জনসমর্থন শতকরা ১২/১৩। এই হিসেবে দলটির জনসমর্থন দ্বিগুণ হয়েছে।
অথচ ২৮ অক্টোবর ২০০৬ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় এই ইসলামপন্থী রাজনৈতিক দলটির নেতাকর্মী ও সমর্থকদের ওপর অকথ্য নির্মম নির্যাতন অব্যাহত আছে। বিরামহীন অপপ্রচার, ভিত্তিহীন অভিযোগ, হয়রানি, মিথ্যামামলা, গ্রেফতার, রিমান্ড, নির্যাতন, ফাঁসি, গুম, খুনসহ হেন কৌশল অপকৌশল নেই যা জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। তারপরও দলটির এগিয়ে যাওয়া এর বিরোধী শক্তির মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই রহস্য উন্মোচনে কাজ করছে বর্তমান সরকার সর্মথক দেশী-বিদেশী একদল গবেষক। এই গবেষক দলে কয়েকজন আরবি শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তিও আছেন। দেশ-বিদেশে তারা আলেম হিসেবেও পরিচিত।
সরকারের অত্যাচার নির্যাতন প্রভাব ঠেকাতে পারবে না: সরকরারের অত্যাচার নির্যাতনের ফলে দলটির প্রতি জনগণের সমর্থন বাড়বে। অত্যাচার নির্যাতন করে সরকার ভুল করছে এমন ইঙ্গিত ২০১৩ সালেই দিয়েছিলেন ইরানের এশিয়া বিষয়ক বিশ্লেষক পির মুহাম্মদ মোল্লাযেহি। ২০১৩ সালের ১৫ ডিসেম্বর রেডিও তেহরান সূত্রে প্রকাশ, পির মুহাম্মদ মোল্লাযেহি বলেন, ‘বাংলাদেশে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটির সরকার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি পরবর্তী পরিস্থিতি নিয়ে দৈনিক কুদসে ‘বঙ্গে বিদ্রোহ’ শীর্ষক এক নিবন্ধে তিনি লিখেন, ‘সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামী গণভিত্তি শক্তিশালী করতে সম হয়েছে। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ কারণে অতীতে ফিরে গিয়ে গোত্রীয় প্রতিশোধ পরায়ণতার ধাঁচে উদ্বেগ নিরসনের চেষ্টা করছেন শেখ হাসিনা। তিনি জামায়াতে ইসলামীর নেতাদের বিচার ও ফাঁসির মাধ্যমে দলটির প্রভাব ঠেকাতে চাইছেন।
ইরানি এই বিশ্লেষক প্রশ্ন করেছেন,‘শেখ হাসিনা কি এর মাধ্যমে হিসাব-নিকাশের ক্ষেত্রে কৌশলগত ভুল করেননি? তার মতে, চল্লিশ বছর আগের ঘটনা সামনে আনার কোন প্রয়োজন ছিল না। কারণ যে জাতি তার অতীতের তিক্ত ঘটনাগুলোকে ভুলে না গিয়ে বারবারই সেগুলোকে সামনে নিয়ে আসে, সে জাতি টেকসই উন্নয়ন করতে পারে না। বিশ্লেষক মোল্লাযেহি আরো বলেছেন, জামায়াতে ইসলামীর মতো মধ্যপন্থী একটি দলকে দুর্বল করা হলে উগ্র মতাবলম্বীরা সহিংসতার মাধ্যমে দেশকে বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।’
বামপন্থী ঘরানার একজন সাংবাদিক ও কলামিস্ট জামায়াতে ইসলামী সম্পর্কে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের মনোভাব সম্পর্কে বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনী রাজনীতিতে থাকার ফলে বাংলাদেশে ইসলামী মৌলবাদী জঙ্গি সৃষ্টি কম হচ্ছে। যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের নিয়মতান্ত্রিক বা নির্বাচনী রাজনীতিতে আনতে হবে। যদি জামায়াতে ইসলামীকে নিয়মতান্ত্রিক রাজনীতি থেকে সরিয়ে দেয়া হয় তাহলে ইসলামী দলগুলোকে নির্বাচনী রাজনীতিতে আনা কঠিন হবে।
তারা নিয়ন্ত্রেণের বাইরে চলে যাবে, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এ কথা বিশ্বাস করে, তাই তারা জামায়াত নিয়ে সরকারের অবস্থানে সন্তুষ্ট নয়। মানবতা বিরোধী অপরাধের বিচারের বিভিন্ন ত্রুটি দেখিয়ে দিতে আমেরিকার যুদ্ধাপরাধ বিষয়ক দূত স্টিফেন জে র‌্যাপ একাধিকবার বাংলাদেশে এসেছেন। সরকারকে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ব্যাপারে পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনেও বাংলাদেশ সম্পর্কে কড়া মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে বিশেষ পুলিশ বাহিনীর কড়া পুলিশি অভিযানে মারাত্মক বলপ্রয়োগ করার ঘটনা ঘটেছে যেখানে অনেক প্রাণহানী হয়। এতে দেশের জাতীয় আইন, আভ্যন্তরীণ বিধি বিধান ও প্রশিণ নথিপত্র থেকে উদাহরণ উপস্থাপন করা হয়েছে।
অ্যামনেস্টি সরকারের প্রতি নতুন এ দিকনির্দেশনা ব্যবহার করার আহ্বান জানিয়েছে। নতুন এ দিকনিদের্শনার এক প্রণেতা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ড. আনিয়া বাইনার্ট বলেন, পুলিশকে যে চ্যালেঞ্জিং, এমনকি বিপজ্জনক দায়িত্ব পালন করতে হয়, তাতে কারো দ্বিমত নেই। কিন্তু প্রায়ই দেখা যায়, শুধু আইনগতভাবে বল প্রয়োগের বিষয়টি নিশ্চিত করার জন্য একটি কাঠামো তৈরি করতে ব্যর্থ হয় সরকার ও আইন প্রয়োগকারী কর্তৃপগুলো।
রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, সরকার আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন ও মুসলিম বিশ্বের মনোভাব বুঝতে পারছে না অথবা ক্ষমতার মোহে জেগে জেগে ঘুমাচ্ছে। অর্থাৎ ইচ্ছে করেই বুঝতে চাচ্ছে না। মিত্ররা কূটনেতিক শিষ্টাচারের কারণে সরাসরি কোন বক্তব্য না দিলেও আচরণে এবং তাদের দেশের বিভিন্ন মানবাধিকার সংস্থা, মিডিয়া এবং রাজনৈতিক পর্যবেক্ষক- গবেষকদের মাধ্যমে সতর্ক বার্তা দিচ্ছে,‘ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী ইসলামপন্থী সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর অত্যাচার নির্যাতন এবং ক্রসফায়ারসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা নাখোশ। তারা আরো বুঝতে পারছে, অত্যাচার নির্যাতনের ফলে জামায়াত জনগণের সহানুভূতি পাচ্ছে এর ফলে সমাজের সর্বস্তরে দলটির প্রভাব বাড়ছে।

জনগণের প্রতিক্রিয়াঃ

আবদুল বাতেন একজন ড্রাইভার তিনি এই প্রতিবেদককে বলেন, ‘সব দল দেখলাম। বিএনপি, আওয়ামী লীগ জাতীয় পার্টির শাসন দেখা শেষ এবার জামায়াতকে দেখতে চাই। জামায়াত কি করে দেখা দরকার। আগামী নির্বাচনে জামায়াতকে ভোট দিবো।’ জামায়াতকে যদি সরকার কূটকৌশলে নির্বাচনের বাইরে রাখে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা যে নামেই আসুক ভোট দিবো। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে তো পারবে।’ তারা তো প্রকাশ্যে কাজ করতে পারছে না ভোটে দাঁড়াবে কিভাবে? এ প্রশ্নের উত্তরে আবদুল বাতেন বলেন, তারা যেখানেই থাকুক জনগণ পাশে থাকলে কেউ ঠেকাবার পারবো না।
তোতা মিয়া একজন ুদ্রব্যবসায়ী। তিনি কোন দল করেন না। রাজনীতিতে তেমন আগ্রহ নেই। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘টিভিতে যখন দেখি, দাঁড়ি টুপিওয়ালা মাওলানা মৌলভীদের হাতকড়া পরিয়ে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, দুই চোখে পানি আসে। এই দৃশ্য আর দেখতে ইচ্ছে করে না। কারা মারামারি করে চাঁদাবাজি করে মানুষ মারে আমরা তো দেখি, তারা তো এই দেশ সমাজের বাইরের কেউ না। পুলিশ কোন ভালো মানুষকে ধরে সন্ত্রাসী বললেই কি আর মানুষ বিশ্বাস করে। করে না। তারা ভাত খায়। ভালো-মন্দ বুঝে।’

তমাল হাসান একজন ছাত্র। তিনি ঢাকার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়েন। তার জবাব সোজাসাপ্টা,‘ ভারত আমাদের দেশটা নিয়ে যা করছে, তাতে আমরা এত বিরক্ত যে, ভাবতে কষ্ট হয়, এরা কি সত্যি সত্যি বন্ধুত্বের টানে মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিল, নাকি অন্য কোন রহস্য আছে এই বিষয়টা জানতে আমি গাবেষণা শুরু করেছি। জামায়াত-শিবিরের ওপর যে নির্যাতন হচ্ছে তার একশতভাগ কারণ রাজনৈতিক। আমি এমন অগণতান্ত্রিক আচরণ সমর্থন করি না। তিনি আগামী নির্বাচনে জামায়াতকে ভোট দিবেন কি না এ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন,‘ তা সময়েই বলে দিবে।’
আজ থেকে প্রায় ২২ বছর পূর্বে ১৯৯১ সালের নির্বাচনে ২ শতাধিক আসনে জামায়াত ১২.১৩ শতাংশ ভোট পায়। তখন ভারতের প্রধানমন্ত্রী মনমোহনদের হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সমর্থক ২৫% (অর্থাৎ ৪ কোটি)। জামায়াতের প্রকৃত ভোট ব্যাংক কত তা নিরুপণ করা কঠিন। কারণ সত্যিকার অর্থে কোনো নির্বাচনেই দেশের সবগুলো আসনে দলটি অংশ নেয়নি। একমাত্র ১৯৯৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলাম সবগুলো আসনে অংশ নিলেও কৌশলগত কারণে নৌকা ঠেকাতে তারা অধিকাংশ আসনে ধানের শীষে ভোট দেয়।

এম আলম নামের বিশ্ববিদ্যালয়ের একজন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ থেকে ২২ বছর পূর্বে ১৯৯১ সালের নির্বাচনে ২ শতাধিক আসনে ১২.১৩ শতাংশ ভোট পেলেও তাদের জনসমর্থন ছিল আরো বেশি। কারণ ৯১ এর নির্বাচনে ১০০’র মতো আসনে জামায়াতের কোনো প্রার্থী ছিল না। তাছাড়া ২০০’র মতো আসনে জামায়াতের দলীয় প্রার্থী থাকলেও বাছাইকৃত কিছু আসন ছাড়া অন্যান্য আসনে নৌকা ঠেকাতে তাদের ভোট যায় বিএনপির ঘরে। আর ২২ বছরে দেশে জামায়াতের প্রভাব বলয় তাদের কর্মী ও সমর্থকও জ্যামিতিক হারে বেড়েছে। বিগত নির্বাচনের তুলনায় প্রতিটি নির্বাচনেই প্রধান ইসলামী দল জামায়াতের মোট ভোট বেড়েছে। ১৯৮৬ সালের নির্বাচনে ৪.৬০ শতাংশ ভোট পেয়ে জামায়াত আসন পায় ১০টি, ১৯৯১ সালের নির্বাচনে ১২.১৩ শতাংশ ভোট পেয়ে আসন পায় ১৮টি, ১৯৯৬ সালে প্রাপ্ত ভোট ছিল ৮.৬১ শতাংশ। ২০০১ সালে ৪.২৯ শতাংশ ভোট পেয়ে আসন পায় ১৭টি আর ২০০৮ সালে ৩৮টি আসনে ৪.৬০ শতাংশ ভোট পেয়ে জামায়াত পেয়েছে ২টি আসন। তবে ২০০৮ এর নির্বাচনে ৩৮টি আসনে নির্বাচন করে প্রতি আসনে গড়ে ৮৮ হাজারের উপরে ভোট পায় যা কিনা বিগত ২০০১ এর নির্বাচনে তাদের প্রাপ্ত ভোটের চেয়ে বেশি। বিগত উপজেলা নির্বাচনেও প্রমাণ হয়েছে জামায়াতে ইসলামীর জনসমর্থন বেড়েছে।

মুক্তিকামী মানুষের শেষ ভরসাঃ

২০ দলীয় জোটের প্রধান শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী। চলমান সরকার বিরোধী আন্দোলনে ২০ দলের শরীকদের ভূমিকা বিশ্লেষণ করে জনমনে জামায়াতে ইসলামীর সম্পর্কে নতুন আশার স্বপ্ন ঝিলিক দিচ্ছে। তারা জাাময়াতে ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। জাতীয়তাবাদী ও ইসলামী চেতনায় বিশ্বাসী বিএনপির একটি অংশ ইতোমধ্যেই দলকে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া মুক্ত করে হলেও দ্রুত নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে। তাদের এই ঘোষণার ফলে দলের ইসলামী আদর্শে বিশ্বাসী অংশ মনে করছে জামায়াতে ইসলামীকে নেতৃত্বের ড্রাইভিং সিটে বসালে অবস্থা দ্রুত বদলাতে পারে। জামায়াতে ইসলামীর সাংগঠনিক ও আদর্শিক ভিত্তি এবং বিএনপি’র জনসমর্থনকে কাজে লগিয়ে সামনে অগ্রসরন হলে সরকার বিরোধী আন্দোলন নতুন গতি পাবে এতে কোন সন্দেহ নেই। কারণ মুক্তিকামী জনগণ তাদের শেষ ভরসা হিসেবে জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে।
২০ দলের একটি সূত্র জানায়, বিএনপি জামায়াতসহ জোটের শরীকরা মিলেই জোট পরিচালনা করছে। জাতীয় রাজনীতিতে যার যার অবস্থান অনুসারেই তারা নেতৃত্ব দিচ্ছেন। জামায়াত তার অবস্থানে আছে বিএনপিও তার অবস্থানে আছে এনিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই। জাতীয় সংকট উত্তরণে ঐক্যের বিকল্প নেই। দেশটা কোন বিশেষ দলের নয়, জনগণের তাদের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন।
বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বিভাজনের রাজনীতির অবসানের কথা উল্লেখ করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরা তার বক্তব্যকে স্বাগত জানাই। তবে সরকার বিভাজনের রাজনীতি অবসানে আন্তরিক নয়। তারা একদিকে মুখে বিভাজনের রাজনীতি অবসানের কথা বলছে অন্যদিকে বিরোধী কর্মীদের ওপর দমন নির্যাতন চালাচ্ছে।”

ড.রিপন বলেন, “বিভাজনের রাজনীতি অবসান করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আর এ জন্য প্রয়োজন প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ।” সংলাপের মধ্য দিয়ে বিদ্যমান রাজনৈতিক সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে আজ ঐক্যবদ্ধ। সরকার জনগণের সেই দাবি বাস্তবায়ন না করে দেশকে গভীর সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের মনে রাখা দরকার, বহু আন্দোলন সংগ্রাম ও রক্তের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত হয়েছিল। জনগণ আজও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সোচ্চার। সরকার জনগণের সে দাবি বাস্তবায়ন না করে সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জনগণ আন্দোলনের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করবে।

আইআরআইয়ের এই জরিপে অংশগ্রহণকারীদের ৬৭ শতাংশ বলেছেন, আগামী সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা উচিৎ। অন্যদিকে মাত্র ২২ শতাংশ উত্তরদাতা এর বিরোধিতা করেছেন। ২০১৪ সালের জানুয়ারিতে যখন নির্বাচন হয়, ওই মাসে আইআরআইয়ের জরিপে ৭৭ শতাংশ উত্তরদাতা তত্ত্বাবধায়কের পে এবং ১৮ শতাংশ বিপে বলেছিলেন।
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার সুযোগ পাবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, সেই সময় জামায়াতে ইসলামীর পক্ষে জনগণের সমর্থন বাড়ার বিষয়টি আরো সুষ্পষ্ট হবে। সরকারের শুভবুদ্ধির উদয় হলে ইসলামপন্থীদের বিরুদ্ধে নির্যাতনের স্টিমরোলার বন্ধ করে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। এক্ষেত্রে তারা ব্যর্থ হলে দায় বাড়তে বাড়তে দল হিসেবে আওয়ামী লীগ শুধু গণতান্ত্রিক চরিত্রই হারাবে না, গণবিচ্ছিন্ন হয়ে তাদের ফাদার সংগঠন মুসলিমলীগে পরিণত হবে।

সূত্রঃ সোনার বাংলা

সোমবার, ২ নভেম্বর, ২০১৫

পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয় লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট ও জনগণকে জামায়াতের অভিনন্দন


বাংলাদেশ বার্তা: তুরস্কে গত ১লা নভেম্বর অনুষ্ঠিত পার্লামেন্টের নির্বাচনে জনাব আহমেদ দাউত উলুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জাস্টিস এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) পার্লামেন্টের ৫৫০টি আসনের মধ্যে ৩১৬টি আসনে জয়লাভ করেছে। পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয় লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট জনাব রজব তাইয়েব এরদোগান, পার্টি প্রধান জনাব আহমেদ দাউত উলু এবং তুরস্কের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ২ নভেম্বর ’১৫ নিম্নোক্ত বিবৃতিতে প্রদান করেছেনঃ-
“তুরস্কে গত ১লা নভেম্বর অনুষ্ঠিত পার্লামেন্টের নির্বাচনে জনাব আহমেদ দাউত উলুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জাস্টিস এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি পার্লামেন্টের ৫৫০টি আসনের মধ্যে ৩১৬টি আসনে বিপুলভাবে জয়লাভ করেছে। পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশভাবে টানা চতুর্থবারের মত জাস্টিস এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে তুরস্কের জনগণ নির্বাচিত করায় আমি তুরস্কের প্রেসিডেন্ট জনাব রজব তাইয়েব এরদোগান ও একে পার্টি প্রধান জনাব আহমেদ দাউত উলু এবং বিশেষভাবে তুরস্কের জনগণকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির এ বিজয় গণতন্ত্রের ও তুরস্কের জনগণের বিজয়।
আমি আশা করি মুসলিম বিশ্বের জনপ্রিয় নেতা তুরস্কের প্রেসিডেন্ট জনাব রজব তাইয়েব এরদোগানের অভিভাবকত্ব ও দিক-নির্দেশনায় এবং গতিশীল নেতৃত্বে তুরস্ক উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তির পথে এগিয়ে যাবে এবং তুরস্ক সরকার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাসহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তুরস্ক ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো শক্তিশালী হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
আমি তুরস্কের প্রেসিডেন্ট জনাব রজব তাইয়েব এরদোগান এবং একে পার্টি প্রধান জনাব আহমেদ দাউত উলুর দীর্ঘায়ূ, সুস্বাস্থ্য ও সুখ-শান্তি কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ তাদের রাষ্ট্রীয় দায়িত্ব যোগ্যতার সাথে সুষ্ঠুভাবে সম্পাদন করার তাওফিক দান করুন।”

শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল


বাংলাদেশ বার্তা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কারাবন্দী সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী, মিরপুর জোন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মিরপুর-১০ গোলচত্বর থেকে শুরু হয়ে মিরপুর-১৩নম্বর বিআরটিএ-এর সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শাহআলী থানা আমীর মিজানুর রহমান, কাফরুল থানা আমীর অধ্যাপক আনোয়ারুল আলম ও মিরপুর (পশ্চিম) থানা আমীর নুরুল ইসলাম আকন্দ, রুপনগর থানা ভারপ্রাপ্ত আমীর নাসির উদ্দিন, ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি মোঃ তামিম হোসেন, জামায়াতে ইসলামী ভাষানটেক থানা সেক্রেটারী আলা উদ্দিন মোল্লা প্রখুম।

রাজধানীর কুড়িল-বিশ্ব রোডে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মিছিল


বাংলাদেশ বার্তা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক সফল মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কারাবন্দী সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মিছিল করেছে জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোঃ সেলিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মোঃ রেজাউল করিম, জামায়াত নেতা নাজিম উদ্দিন মোল্লা, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি তারিক হাসান প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি যমুনা ফিউচার পার্ক থেকে শুরু হয়ে কুড়িল বিশ্বরোড গিয়ে শেষ হয়।

ইসলামী লেবাসের বিরুদ্ধে আইইউবিএটি ভিসি ড. আলিমুল্লার যুদ্ধ ঘোষণা

দীর্ঘ ১৮ দিন যাবৎ আইইউবিএটি-এর ভিসি প্রফেসর ড. এম আলিমুল্লাহ বোরকা হিজাব পায়জামা, পাঞ্জাবি টুপি পাগড়ি পরে ছাত্র-ছাত্রীদের ইউনির্ভাসিটির মেইন গেট ল্যাব ও লাইব্রেরিতে প্রবেশ করতে দিচ্ছেন না। ছাত্র-ছাত্রীদের উল্লিখিত কারণে ক্লাস থেকে অপমান করে বের করে দেয়া হচ্ছে। পরীক্ষা দিতে ছাত্র-ছাত্রীদের পাঞ্জাবি টুপী হিজাব বোরকা খুলতে বাধ্য করা হচ্ছে। ইসলামী পোশাক পরা ছাত্র ও ছাত্রীদের লিফট থেকেও বের করে দেয়া হচ্ছে। ভিসি বলছেন, ইসলামী পোশাক কোনো পোশাক নয় এ পোশাক “ফেনাটিক এলিমেন্টস” এবং এ চিন্তা “ফেনাটিক আইডিয়া”। ভিসির ই-মেইলের কারণে বিভিন্ন বিভাগে এসব ছাত্র-ছাত্রীদের সেমিস্টার পরীক্ষা দিতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হচ্ছে। এসব ছাত্র-ছাত্রীদের এ বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হতে দেয়া হবে না বলে বলা হচ্ছে। ভিসির এসব অন্যায় নির্দেশ ও আচরণ ছাত্র-ছাত্রীদের মন মানসিকতাকে বিপর্যস্ত করে দিচ্ছে। এসব কিছুতেই মেনে নেয়া যায় না। ভিসির এসব অন্যায় নির্দেশ বন্ধ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীরা চলমান প্রতিবাদ ও আন্দোলন থেকে পিছ-পা হবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করা হয়েছে।গতকাল বিকেলে ভুক্তভোগী শতাধিক ছাত্র জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উল্লিখিত অভিযোগ করে আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেছেন। উল্লেখ্য, ২০১২ সালে এ বিশ্ববিদ্যালয়ের দেড়শত ছাত্র-ছাত্রী প্রেসিডেন্টের নিকট বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় পোশাক পরতে নিষেধ করার প্রতিবাদ করলে ধর্মীয় পোশাক পরার উপর কড়াকড়ি বন্ধ থাকে। কিন্তু চলতি মাসে বর্তমান ভিসি আবার ইসলামী পোশাক পরার উপর ক্ষিপ্ত হয়ে অনেক অন্যায় নির্দেশ দিচ্ছেন এবং ইসলামী পোশাক পরা ছাত্র-ছাত্রীদের পড়ালেখার উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছেন। ছাত্র-ছাত্রীরাও ভিসির অন্যায় নির্দেশ ও আচরণ বন্দের দাবি করে চলেছেন। উৎসঃ ইনকিলাব

এডভোকেট ফিরোজ খানের রূহের মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

বাংলাদেশ বার্তা: টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট ফিরোজ খানের রূহের মাগফিরাত কামনায় জেলা জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হামিদের সভাপত্বের দোয়া মুনাজাত পরিচালনা করেন ঢাকা মহানগরীর নায়েবে আমীর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মোঃ আব্দুল হামিদ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারী মোঃ আবু সাঈদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জোনাল ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুজ্জামান, জোনাল সেক্রেটারী অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারী আহছান হাবিব মাসুদ, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর (পুর্ব) আমীর মো. শহীদুল ইসলাম ও সদর (পশ্চিম) আমীর মো. আলমগীর হোসাইন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল, জেলা শাখার সহ-সভাপতি এ.এম. মহিউদ্দিন প্রমুখ।

ফেনীতে হিন্দুদের বাড়ি-ঘরে আওয়ামী ক্যাডারদের হামলা ভাংচুর লুটপাটের নিন্দা হিন্দুদের সম্পত্তি দখলের ব্যাপারে আওয়ামী লীগই চ্যাম্পিয়ন -হামিদ আযাদ


ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের জেলেপাড়ায় হিন্দুদের বাড়ি-ঘরে এবং দোকানে গত ২৮ অক্টোবর রাতে আওয়ামী ক্যাডারদের হামলা, ভাংচুর, লুটপাট ও গৃহবধূ তুলসী রাণী দাসের পেটের উপর উপর্যুপরি লাথির চোটে তার ৭ মাসের গর্ভপাত ঘটে মৃত সন্তান প্রসব করে দেয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেন, ফেনীর মাথিয়ারা গ্রামে ৭ মাসে অন্ত:সত্ত্বা গৃহবধূ তুলসী রাণী দাসের পেটের সন্তানটিও আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার থেকে রেহাই পায়নি। এ ঘটনার চাইতে নির্মম, বর্বর ও অমানবিক ঘটনা আর কি হতে পারে? সম্প্রতি মাগুরা জেলায় আওয়ামী যুবলীগের দুগ্রুপের গোলাগুলীতে একজন অন্তঃসত্ত্বা মহিলা ও তার পেটের সন্তান গুলীবিদ্ধ হয়েছে।
গতকাল শুক্রবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, ফেনী সদর উপজেলার মাথিয়ারা গ্রামে হিন্দুদের বাড়ি-ঘরে আওয়ামী লীগের ক্যাডারদের হামলা, ভাংচুর ও লুটের ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, আওয়ামী সন্ত্রাসের হাত থেকে দেশের হিন্দুগণও নিরাপদ নয়। আওয়ামী সন্ত্রাসীরাই সব সময় হিন্দুদের উপর হামলা করে তাদের সহায়-সম্পত্তি দখল করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করে থাকে। সম্প্রতি ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের এমপি দবিরুল ইসলাম এক হিন্দু পরিবারের জমি দখল করে নেয়ার খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এক পরিসংখ্যানে দেখা যায় যে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের লোকেরাই হিন্দুদের সম্পত্তি সব চাইতে বেশী দখল করেছে। হিন্দুদের সম্পত্তি দখলের ব্যাপারে আওয়ামী লীগই চ্যাম্পিয়ন। ফেনী সদর উপজেলায় হিন্দুদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট এবং ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করে তার গর্ভপাত ঘটানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের কুৎসিত চরিত্রই জাতির সামনে নগ্নভাবে প্রকাশিত হলো।
ফেনীর মাথিয়ারা গ্রামের হিন্দু জেলেদের বাড়ি-ঘরে ও দোকানে আওয়ামী ক্যাডারদের হামলা, ভাংচুর, লুটপাট এবং তুলসী রাণী দাসের গর্ভপাত ঘটানোর ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ঐ ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের জঙ্গিবাদ আ.লীগেরই সৃষ্টি -শিবির সেক্রেটারী জেনারেল


বাংলাদেশ বার্তা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার হত্যা, সর্ব ক্ষেত্রে অপশাসন এবং সিমাহীন ব্যর্থতা ঢাকতে ও রাজনৈতিক স্বার্থ হাসিল করতে জঙ্গিবাদের জিকির তোলছে আ.লীগ। কিন্তু ইতিহাস সাক্ষী বাংলাদেশের জঙ্গিবাদ আ.লীগেরই সৃষ্টি।
তিনি আজ রাজধানীর এক মিলনায়তনে ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ছাত্রশিবির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাতের পরিচালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আহমেদ সালমান, প্লানিং এন্ড ডেভোলপমেন্ট সম্পাদক শাহিন আহমেদ খান, স্কুল কার্যক্রম সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
সেক্রেটারী জেনারেল বলেন, দেশ-বিদেশের মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচারের এমন কোন অপকৌশল নেই যা আ.লীগ গ্রহণ করেনি। সেই অপকৌশলেরই একটি অংশ এই জঙ্গিবাদের জিকির। স্বয়ং প্রধানমন্ত্রী দেশ-বিদেশে নানা বক্তব্যে দিয়ে দেশকে জঙ্গিবাদের ঘাটি হিসেবে চিহ্নিত করার চালিয়েছেন। কিন্তু দেশে জঙ্গিবাদের মূল হুতা আ.লীগই। ক্ষমতায় যেতে ও ক্ষমতায় টিকে থাকতে এমন কোন অপকর্ম নাই যা আওয়ামীলীগ করে নাই। তারা নিজেদের প্রয়োজনেই জঙ্গিবাদের জন্ম দেয় এবং পৃষ্ঠপোষকতা করে। সম্প্রতি আওয়ামী ওলামা লীগের নেতারা সংবাদ সম্মেলন করে নিজেদের মধ্যে আনসারল্লাহ বাংলা টিমের উপস্থিতির দাবী করে। তাছাড়া অনেক কেন্দ্রীয় নেতার সাথে জঙ্গিদের পারিবারিক সম্পর্কে কথা দেশবাসী ভূলে নাই। বরাবরই আওয়ামীলীগ দেশে জঙ্গিবাদের দায়ভার জামায়াত-শিবিরের ঘাড়ে চাপিয়ে প্রকৃত দোষীদের আড়ালের চেষ্টা করে। কিন্তু, ইতিহাসের দায়ভার আওয়মীলীগকে অবশ্যই গ্রহণ করতে হবে।
তিনি ২৮শে অক্টোবরে পল্টন ট্রাজেডির কথা উল্লেখ করে বলেন, সেদিন দেশের রাজনীতির ইতিহাসে নৃশংস, হৃদয় বিদারক, লোমহর্ষক ও মানব ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে আওয়ামীলীগ। সেদিন প্রকাশ্যে রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করে আওয়ামীলীগ বর্বরতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা শুধু বাংলাদেশই নয় বিশ্বের ইতিহাসে বিরল। পিটিয়ে হত্যা করে মৃত লাশের উপর নৃত্য করা কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। আওয়ামীলীগ এ ঘটনার মধ্যদিয়ে নিজেদের প্রকাশ্য জঙ্গি রুপ প্রদর্শন করেছে। শুধু তাই নয়, তারা বিচার থেকে বাচতে সরকারে এসে ক্ষমতার অপব্যবহার করে সকল মামলা প্রত্যাহার করে নিয়েছে। খুনিদেরকে দেয়া হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। কিন্তু আমরা দৃঢ কন্ঠে বলতে চাই সময়ের ব্যবধানে খুনিদেরকে অবশ্যই বিচারের কাঁঠগড়ায় দাড়াতে হবে।
তিনি বলেন, ২৮শে অক্টোবরের পরেও রাষ্ট্রীয় ও দলীয় শক্তি ব্যবহার করে নৃশংসতা চালিয়েছে তারা। উদ্দেশ্যে একই, আর তা হলো জমিন থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করে দেয়া। কিন্তু সময়ের ব্যবধানে প্রমাণ হয়েছে তাদের এই পরিকল্পনা বুমেরাং হয়েছে। বাংলাদেশের যেসব প্রান্তরে শহীদের খুন ঝরেছে, সেসব প্রান্তরেই আন্দোলন গতিশীল হয়েছে, গণভিত্তি রচিত হয়েছে। ভিন্ন দল-মত ও সাধারণ মানুষ ইসলামী আন্দোলনে দ্রুত শরীক হয়েছে। আ.লীগ যদি ভেবে থাকে খুনের দায় থেকে তারা মুক্ত হয়ে গেছে তাহলে তারা ভূল করছে। দেশ ও ইসলাম প্রিয় জনগণ খুনিদের একবিন্দু ছাড়া দিতে রাজি নয়। সময়ের ব্যবধানে খুনিদের বিচারের কাঁঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিফোটা রক্তের হিসাব কড়ায় গন্ডায় আদায় করা হবে ইনশাআল্লাহ। আমরা খুনিদের স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, খুন জুলুম নির্যাতন করে ন্যায় প্রতিষ্ঠার পথ থেকে আমাদের একবিন্দু পরিমান সরানো যাবে না। বরং শহীদেরা আমাদের প্রেরণার সুউচ্চ মিনার। ইসলামী সমাজ বিনির্মানের মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণে যে কোন ত্যাগ স্বীকারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

কুমিল্লা মহানগরী জামায়াত নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারে নিন্দা


বাংলাদেশ বার্তা: কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও দক্ষিণ জেলা জামায়াতের আমীর আবদুস সাত্তারসহ ৬ জামায়াত নেতৃবৃন্দ নামে মিথ্যা মামলা দায়ের ও গত বৃহস্পতিবার দুপুরে মহানগরী উত্তর থানা জামায়াতের সেক্রেটারি কাজী নজির আহম্মেদকে নিজ বাসা থেকে অন্যায়ভাবে গ্রেফতার এবং বিজয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর আবদুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর আমিনুল হক, সেক্রেটারি মোহাম্মদ মোছলেহ উদ্দিন,দক্ষিণ জেলা জামায়াতে ভারপ্রাপ্ত সেক্রেটারি আবুল বাশার। নেতৃবৃন্দরা বলেন,অবিলম্বে মহানগরী জামায়াতের আমীর ও দক্ষিণ জেলা জামায়াতের আমীরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সিলেটের এমসি ও সরকারি কলেজ শিবিরের দোয়া মাহফিল: ২৮ অক্টোবরের খুনিদের বিচার বাংলার মাটিতে হবে


ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট এমসি ও সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মু. আবদুর রাজ্জাক
সিলেট ব্যুরো : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরীপরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মু. আব্দুর রাজ্জাক বলেছেন, ২৮ অক্টোবর ২০০৬ বাংলাদেশের ইতিহাসে এক কলংকজনক অধ্যায়। এ দিনে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের নেতা-কর্মীরা প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যায় নেমেছিল। এ হত্যাযজ্ঞে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্ব বিবেক পাশবিকতায় কেঁদেছে। কেঁদেছে বিশ্বমানবতা। মৃত লাশের উপর নৃত্য করার দৃশ্য পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর ইতিহাসে যে কয়টি মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার মধ্যে এই পাশবিক হত্যাযজ্ঞ অন্যতম। রাজধানীর পল্টনের পাশাপাশি সারা দেশেও রক্তের পিপাসায় উম্মাতাল হয়ে গিয়েছিল লঘি-বৈঠাধারীরা। সিলেটবাসীও তাদের তাণ্ডবের সাক্ষী। ইতিহাসের নিকৃষ্ট এই মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলার মাটিতে একদিন হবে ইনশাআল্লাহ। 

গতকাল বৃহস্পতিবার সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ শিবিরের উদ্যোগে রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমসি কলেজ সভাপতি মিয়া মুহাম্মদ রাসেলের সভাপতিত্বে এবং সরকারি কলেজ সভাপতি কামাল মিয়ার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক সিলেট মহানগরী সভাপতি মাহমুদুর রহমান দিলওয়ার, সাবেক সিলেট জেলা পূর্ব সভাপতি এস. এম. মনোয়ার হোসেইন, সিলেট মহানগর শিক্ষা ও অফিস সম্পাদক ইসলাম উদ্দিন।