ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১ ।

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের . সরকারের অত্যাচার-নির্যাতন ও গণগ্রেফতার অভিযানে জনগণ অতিষ্ঠ : হামিদ রহমান আযাদ


বাংলাদেশ বার্তা: সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা লোকমান আহমাদকে গত ১১ নবেম্বর রাতে, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হককে ১২ নবেম্বর বিকেলে এবং ১১ নবেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হল থেকে ইসলামী ছাত্রশিবিরের হল শাখার সভাপতি মো. জাহেদ উল্লাহ ও সেক্রেটারি মো. যুবায়ের হোসেনসহ ১৪ জন নেতা-কর্মীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেন, সরকারের অত্যাচার-নির্যাতন ও গণগ্রেফতার অভিযানে দেশের জনগণ অতিষ্ঠ।
গতকাল বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী দুর্বৃত্তদের গ্রেফতার করার পরিবর্তে বেছে বেছে নির্দোষ লোকদের গ্রেফতার করে জেলে বন্দী রেখে কষ্ট দিচ্ছে। জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাদের উপর পুলিশ অমানসিকভাবে জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকার যেভাবে বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ লোককে গণহারে গ্রেফতার করছে তা এ দেশের ইতিহাসে নজিরবিহীন। অতীতে কোন সরকারই জনগণের ওপর এভাবে অত্যাচার-নির্যাতন চালায়নি। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অবিলম্বে সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমাদসহ সারা দেশে জামায়াত এবং ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি প্রদান করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মোহরা ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ বার্তা: ১৩ নভেম্বর ২০১৫, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল, কারাবন্দী মজলুম জননেতা জনাব আলী আহসান মো: মুজাহিদসহ দলের সকল আটক নেতাকর্মীর মুক্তি কামনায় আজ দেশ ব্যাপী জামায়াতের ঘোষিত দোয়া দিবসের অংশ হিসেবে চাদগাঁও থানার মোহরা ওয়ার্ড জামায়াতের দোয়া অনুষ্ঠান পালিত হয়। ওয়ার্ড সভাপতি জনাব মুহাম্মদ ওমরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারী জনাব জসিম উদ্দিন সরকার, মওলানা আবু রায়হান, হাফেজ আবু রায়হান, মুহাম্মদ হেলাল উদ্দিন, মোঃ ওয়াহিদ, এম. আর ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন করেন মাওলানা আবু রায়হান।

গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবী করেছে চান্দগাঁও থানা জামায়াত

বাংলাদেশ বার্তাঃ বাংলাদেশ জামায়াতের ইসলামী চান্দগাঁও থানা জামায়াত নেতৃবৃন্দ সরকার কতৃর্ক স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেয়ার সাথে সাথেই দেশব্যপী জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং গেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার জামায়াত নেতা জনাব আবু জাওয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক ওয়ার্ড সভাপতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারী। অন্যান্যের মধ্যে মোঃ রফিক, অধ্যাপক অবু আফরিন, মুহাম্মদ নেজাম উদ্দিন, খোরশেদ আলম, মুহাম্মদ ওমর, এন. হোসাইন প্রমূখ বক্তব্য রাখেন।
 ওয়ার্ড সভাপতি সভায় জামায়াত নেতৃবৃন্দ সরকার কতৃর্ক স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেয়ার সাথে সাথেই দেশব্যপী জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং গেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, এই ধরণের গণগ্রেপ্তার আইন ও সংবিধান পরিপন্থি এবং মানবাধিকারের লঙ্ঘণ। 
চান্দগাঁও থানা জামায়াতের মাসিক ওয়ার্ড সভাপতি সভায় নেতৃবৃন্দ এ সকল কথা বলেন। 

বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

মুজাহিদের পরিবারের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার নফল রোজা রাখার আবেদন...


আপনারা সবাই অবগত আছেন আমার পিতা, জামায়াতের সেক্রেটারী জেনারেল ও সাবেক সমাজকল্যান মন্ত্রী জনাব আলী আহসান মো: মুজাহিদ বর্তমানে মিথ্যা অভিযোগে মৃত্যুদন্ডে দন্ডিত হয়ে কারাগারে কনডেম সেলে দিনযাপন করছেন।
আপীল বিভাগে তার মামলাটি সর্বশেষ আইনী পদক্ষেপ অর্থাৎ রিভিউ শুনানীর জন্য অপেক্ষমান রয়েছে।
.জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডা. ফখরুদ্দিন মানিক ও
দেলোয়ার হোসেইনসহ জামায়াত ও শিবিরের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে মজলুম অবস্থায় কারাগারে আটক রয়েছেন।
.এমতাবস্থায় কারাগারে আটক সকল নেতাকর্মী, রিমান্ডে থাকা ভাইয়েরা এবং আহত ও নির্যাতিত অবস্থায় যেসব ভাইরা বর্তমানে জীবনের কঠিনতম সময় পার করছেন তাদের সকলের মুক্তি ও ইসলামী
আন্দোলনের হেফাজেতে মহান আল্লাহর রহমত কামনায় দোয়া ও নফল ইবাদতের অংশ হিসেবে আমরা আলী আহসান মো: মুজাহিদের পরিবারের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার, ১২ নভেম্বর
নফল রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু নফল ইবাদত তাই আপনাদের কাছে আমাদের কোন দাবি নেই। তবে অনুরোধ থাকলো যাদের পক্ষে সম্ভব তারা আগামীকাল এই নফল রোজা ও দোয়ায় শরীক হতে পারেন।."রোজা শেষে ইফতারির পূর্বে সকলেই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের জন্য এই পরীক্ষাকে আর দীর্ঘায়িত না করেন। আমরা যেন কুরআনের সকল সেনাকে দ্রুতই আবার কুরআনের ময়দানে ফেরত পাই।" আমীন।
.
বি:দ্র: পবিত্র নগরী মক্কা ও মদীনার
ভাইবোনদের প্রতি বিশেষ অনুরোধ, আপনাদের যাদের পক্ষে সম্ভব তারা কষ্ট করে হলেও রোজা রাখার পাশাপাশি হারাম শরীফে গিয়ে তাওয়াফ, ওমরাহ ও বেশী বেশী নফল নামাজ পড়ে বাংলাদেশের ইসলামী আন্দোলনের মজলুম নেতাকর্মীদের জন্য দোয়া করবেন।
.
Ali Ahmad Mabrur
(আলী আহসান মোঃ মুজাহিদের ছেলে)

আগামী ১৩ নভেম্বর শুক্রবার মহান আল্লাহর নিকট বিশেষভাবে দোয়া করার আহ্বান


বাংলাদেশ বাতা:  দেশে বিরাজমান সংকট কাটিয়ে উঠে দেশে আল্লাহ যাতে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে দেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও সকল নেতা-কর্মীদের হেফাজত করেন সে জন্য আগামী ১৩ নভেম্বর শুক্রবার মহান আল্লাহর নিকট বিশেষভাবে দোয়া করার জন্য জামায়াতের সকল নেতা-কর্মী, সমর্থক, শুভাকাঙ্খী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ১১ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মহান আল্লাহ রাব্বুল আ’লামীন সকল ক্ষমতার মালিক। জীবন-মৃত্যুর মালিকও তিনিই। তাই আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দসহ অন্যান্য সকল নেতা-কর্মীদের মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের নিকট দোয়া করব।
দেশ আজ এক চরম সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশটি আমাদের সকলেরই। তাই এই সংকটের হাত থেকে রক্ষা পাবার জন্য আমাদের সবারই আল্লাহ সুবহানাহু তা’য়ালার নিকট দোয়া করা উচিত। বিপদ-মুছিবতের সময় আল্লাহ পাক তারই নিকট সাহায্য কামনা করতে বলেছেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা তারই নিকট সাহায্য কামনা করবো। বাংলাদেশ ষোল কোটি মানুষের দেশ। এ দেশটি বিপুল সম্ভাবনাময় একটি দেশ। এ সম্ভাবনা কাজে লাগিয়ে দেশটিকে যাতে আরো উন্নত করা যায় সে জন্য আমরা আল্লাহর সাহায্য চাই।
আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল নেতা, কর্মী, শুভাকাঙ্খী ও সর্বস্তরের সহযোগীদের উদ্দেশ্যে বলতে চাই, মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের নিকট সিজদায় অবনত হউন। কেবলমাত্র আল্লাহর সাহায্য ও করুনায়ই দেশ ও দেশের জনগণ রক্ষা পেতে পারে। আল্লাহ পাক জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও দেশের মজলুম জনগণ এবং দেশকে যাতে হেফাজত করেন সে জন্য আমি ১৩ নভেম্বর শুক্রবার সারা দেশে মহান আল্লাহর নিকট বিশেষভাবে দোয়া করার জন্য জামায়াতের সকল নেতা-কর্মী, সুভাকাঙ্খি ও দেশবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।”

চান্দগাঁও এ সিলিন্ডার গ্যাস চুলা থেকে অগ্নিকান্ড

বাংলাদেশ বার্তা: ১১ নভেম্বর ২০১৫ চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার খতিব বাড়িতে আনুমানিক বিকাল ৩টার সময় সিলিন্ডার গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খতিব বাড়ির মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও আবদুল অদুদ পাটোয়ারীর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, চান্দগাঁও থানাধীন খতিব বাড়িতে একটি টিনসেট বিল্ডিং এর ২টি ইউনিটের একটিতে মোঃ হেদায়েতুল ইসলাম ও অপরটিতে আবদুল অদুদ পাটোয়ারী তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। ঘটনার বিবরনে জানা যায়, আবদুল অদুদ পাটোয়ারীর পরিবার দুপুরে ভাত রান্না চড়িয়ে অন্য কাজে গেলে হঠাৎ গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। কিছু বুঝে উঠার আগেই আগুন উভয় ইউনিটে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সাভিসে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামের বড় ছেলে রোহান  উভয় ইউনিটের আবদুল অদুদ পাটোয়ারীর বড় মেয়ে সুমাইয়াসহ পরিবারের অন্যান্য সদস্যদের আগুন লাগানোর দায় চাপিয়ে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঐ পরিবার সূত্রে জানা যায় মারধরের কারণে অসুস্থ্য হয়ে পড়লে  সুমাইয়াকে হাসপাতালে ভতি করা হয়। প্রত্যক্ষদশী ও প্রতিবেশি অনেকে মারধরের ঘটনা স্বীকার করেছে এবং এই ধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন।

নতুন বউয়ের সাথে ভ্যান ফ্রি !!

নতুন বউয়ের সাথে ভ্যান ফ্রি !! মৌলভীবাজারে হয়ে গেলো একসাথে এগারো জন গরীব রিকশা চালকের বিয়ে। খুব ধুমধাম আয়োজন করে এই যুগলদের বিয়ে হয়। সাথে দেওয়া হয় প্রত্যেকেই একটি করে নতুন ভ্যান ও সংসারের টুকিটাকি জিনিসপত্র। তারা একসাথে সেই ভ্যান চালিয়ে জীবন সঙ্গীকে নিয়ে যায় নতুন জীবনের খুজেঁ। অনেক শুভকামনা রইলো আপনাদের জন্য।।।

নিজেকে কখনই ক্ষুদ্র ভাববেন না!


বাংলাদেশ বার্তা: এক দরিদ্র ব্যক্তি প্রতিদিন তার মনিবের ঘরে পানি নিয়ে যাওয়ার কাজ করতো। সে একটি লাঠির দুই প্রান্তে পানির পাত্র ঝুলিয়ে তা কাঁধে নিয়ে রোজ অনেকটা পথ হেঁটে পাড়ি দিতো। দুটি পাত্রের একটিতে কিছুটা ফাটল ছিলো, আরেকটি ছিলো সম্পূর্ণ ত্রুটিহীন। মনিবের বাড়ী পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ফাটল ধরা পাত্রটির অর্ধেক পানি পড়ে যেতো। এভাবে দুটি বছর ভালো পাত্রটি প্রতিদিন পাত্রভর্তি পানি দিলো আরফাটল ধরা পাত্রটি প্রায় অর্ধেক পরিমাণ পানি দিতে সক্ষম হলো। এতে ভালো পাত্রটি তার কাজের জন্য গর্ব বোধ করতো। অন্যদিকে ফাটল ধরা পাত্রটি তার অসম্পূর্ণ কাজের জন্য মনে মনে লজ্জা পেতো এবং নিজেকে ছোট মনে করতো, ব্যর্থ ভাবতো। তাই একদিন সে মনিবের বাড়ী পৌঁছা মাত্র পানি বহনকারীকে বললো “আমি খুবই লজ্জিত যে আমার ত্রুটির কারণে আমি আমার কাজ সম্পূর্ণভাবে করতে পারি না। আমার অর্ধেক পানি চুইয়ে চুইয়ে পড়ে যায় ফলে আপনি আপনার পরিশ্রমের পুরো ফল ভোগ করতে পারেন না। এজন্য আপনার নিকট আমি ক্ষমাপ্রার্থী।”

তার কথা শুনে পানি বহনকারীর মনে দয়ার উদ্রেক হলো। অনুকম্পার সুরে সে বললো “তুমি ফেরার সময় পথের ধারে ফুটে থাকা সুন্দর ফুলগুলিকে লক্ষ্য করবে।” তার কথা মতো ফেরার পথে পাত্রটি খেয়াল করলো ফুলগুলো কী সুন্দর ফুটে আছে। সারাটাদিন সূর্য তাদের আলো দিচ্ছে, ঊষ্ণতা দিচ্ছে। তার কিছুটা ভালো লাগলো বটে কিন্তু পথের শেষে সে আবার মন খারাপ করে ব্যক্তিটির নিকট ক্ষমা প্রার্থনা করলো তার কাজের ব্যর্থতার জন্য।”
ব্যক্তিটি তাকে বললো “তুমি কি লক্ষ্য করোনি ফুলগুলি শুধু তোমার পথের পাশেই ফুটে রয়েছে যা পথের অন্য ধারে নেই? তোমার ত্রুটির জন্যই এটা সম্ভব হয়েছে। আমি তোমার ত্রুটির কথা জানতাম আর তার পূর্ণ সুযোগ আমি নিয়েছি । তোমার পথের দিকেই শুধু আমি ফুলের চারাগুলি রোপণ করেছি এবং যাবার বেলা প্রতিদিন তোমাকে আমার কাঁধের একই দিকে বয়ে নিয়ে গেছি যাতে করে তুমি তাদের বেড়ে ওঠার জন্য পানি দিতে পারো। বিগত দুই বছর ধরে এই ফুলগুলো দিয়েই আমি আমার মনিবের ঘরের টেবিল সাজিয়েছি, সৌন্দর্যমন্ডিত করেছি। তুমি যেমন আছো তেমনই যদি না থাকতে তবে আমার মনিব তার গৃহের শোভা বাড়াতে এই সৌন্দর্য পেতো না। 
-------------------
অন্যের সঙ্গে তুলনা করে নিজেকে কখনোই অবমূল্যায়ন করবেন না। একজন থেকে আরেকজন পার্থক্যের কারণেই আমরা আলাদা আলাদাভাবে এক ও অনন্য বৈশিষ্ট্যের অধিকারী।

সরকার নির্দেশ দিক, আমরা সবাই কারাগারে যাব: মাহবুব


গণগ্রেপ্তার নয়, সরকার চাইলে বিরোধী দলের সব নেতাকর্মী কারাগারে গিয়ে হাজির হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
তিনি মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। খন্দকার মাহবুব বলেন, ‘আদালতকে ব্যবহার করে সরকার ও পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আদালতে জামিন হওয়ার পরও নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার যদি মনে করে দেশে বিরোধী দল থাকবে না, সবাইকে কারাগারে রাখবে, তাহলে ঢালাওভাবে গ্রেপ্তারের আদেশ দিক, তাহলে দেশের সব বিরোধী নেতাকর্মী কারাগারে গিয়ে হাজির হবেন।’
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘বিচারের নামে হয়রানি করার কোনো মানে নেই। এটা ন্যায়বিচারের পরিপন্থী। আইনজীবীদের পক্ষ থেকে আমি এ ব্যবস্থার ধিক্কার জানাচ্ছি।’
তিনি বলেন, ‘দেশে আইনের শাসন কতটা আছে তা আজ ভাববার সময় এসেছে। ৬ জানুয়ারির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছে। বিশেষ করে বিএনপি নেতারা তাদের বিরুদ্ধে দায়ের করা সর্বশেষ মামলায় জামিন পেলেই আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।’ RTN

যুবকদের প্রতি শহীদ হাসান আলবান্নার ১৮টি উপদেশ

১. তোমরা যে অবস্থায় থাক না কেনআযান শোনার সাথে সাথেনামাযের জন্য প্রস্তুতি গ্রহন করবে। 
২. কোরআনকে পাঠ কর এবং এটা নিয়েগবেষণা কর। যত কম সময়ই হোক না কেনসেটাকে আজে বাজে কাজে ব্যয়করো না।
৩. সবসময় স্পষ্টবাদী হওয়ার চেষ্টা কর,কেননা এর দ্বারা প্রমাণিত হবে যে,তুমি মুসলমান। আরবি শিখার চেষ্টাকর,কেননা কেবল আরবি ভাষার মাধ্যমেইকুরআন কে ভালোভাবে বুঝা সম্ভব।
৪. কোন বিষয়েই মাত্রাতিরিক্ততর্কে জড়াবেনা। কেননা এটা কোনসময় সফলতা বয়ে আনে না।
৫. কখনোই বেশি হাসবে না, কেননাআল্লাহর সাথে সম্পর্কিত আত্মা সবসময়শান্তচিত্ত ও ভারি হয়।
৬. কখনোই মশকরা করনা। কেননা একটিমুজাহিদ জাতি গম্ভীর ছাড়া অন্য কিছুহতে পারে না।
৭. শ্রোতা যতটুকুন পছন্দ করে ততটুকুই তোমার আওয়াজকে কর। কেননা এটা স্বার্থপরতা ও অন্য কে নিপীড়ন করার শামিল।
৮. কখনোই কাউকে ছোট করো না। কল্যাণকর ছাড়া অন্য কোন ব্যাপারে কথা বলো না।
৯. তোমার প্রতিবেশী কোন ভাই তোমার সাথে পরিচিত হতে না চাইলেও তার সাথে পরিচিত হও।
১০. আমাদের উপর অর্পিত দায়িত্ব আমাদের যতটুকু সময় দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশী। অন্য জনের সময় বাঁচানোর জন্য সবসময় ব্রত হও। যদি তোমার উপর কোন দায়িত্ব অর্পিত হয় সেটাকে সবচেয়ে সহজ পন্থায় ও সুন্দর করে করার চেষ্টা কর।
১১. সব সময় পরিষ্কার পরিছন্নতার দিকে নজর দিবে। তোমাদের ঘরবাড়ি;পোশাক পরিচ্ছদ; শরীর ও তোমাদের কাজের জায়গাকে পরিচ্ছন্ন রাখ। কেননা এই দ্বীন পরিষ্কারপরিচ্ছন্নতার উপরেই নির্মিত হয়েছে।
১২. তোমাদের ওয়াদা; তোমাদের কথা ও কাজে সবসময় মিল রাখবে। শর্ত যাই হোক না কেন সর্বদাই এর উপর অটল অবিচল থাকবে।
১৩.পড়া লেখায় মনোযোগ দাও। মুসলিমদের প্রকাশিত পত্রপত্রিকা ও ম্যাগাজিন নিয়ে পরস্পর আলোচনা কর। ছোট করে হলেও নিজস্ব একটা লাইব্রেরি গড়ে তুল। নির্দিষ্ট একটি বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী হওয়ার চেষ্টা কর।
১৪. কখনো সরকারের মুখাপেক্ষী হবেনা। কেননা রিজিক এর সবচেয়ে সংকীর্ণ দরজা হল তাদের দরজা। তবে তোমাদেরকে যদি সুযোগ সুবিধা দেয় সেটাকে প্রত্যাখ্যান কর না। তোমাদের দাওয়াতকে ও তোমাদের নিজস্ব গতিকে স্তব্ধ করে না দেওয়া পর্যন্ত এর থেকে পৃথক হবে না।
১৫. তোমাদের সম্পদের একটা অংশ সংগঠনে দান কর। আর ফরজ যাকাত একসাথে করে দাও। সেটার পরিমান যত সল্পই হোক না কেন সেখান থেকে গরীব দুঃখীদের দান কর।
১৬. অপ্রত্যাশিত বিপদ আসার আগেই স্বল্প পরিমান হলেও সম্পদের একটা অংশকে সঞ্চয় করে রাখ এবং কখনো জাঁকজমকপূর্ণ আসবাবপত্র ক্রয়ে সম্পদ ব্যয় কর না।
১৭. সকল অবস্থায় তাওবা ও ইস্তিগফার পাঠ কর। রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট আত্ম-সমালোচনা কর। হারাম থেকে বেঁচে থাকার জন্য সন্দেহ জনক বিষয় থেকে বেঁচে থাক।
১৮. বিনোদন এর জায়গা থেকে এই ভেবে দূরে থাক যে এর বিরুদ্ধেই আমার সংগ্রাম। সকল প্রকার প্রসন্নতা ও আরামদায়ক বিষয় থেকে দূরে থাক।