ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১ ।

শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

সুরঞ্জিত বাবুরা জবাব দিবেন কী ?


* টিএসসি তে মেয়েদের বস্ত্রহরণ কারা করেছিল ? তারা কি কোন মাদরাসার ছাত্র ?
* ধর্ষণের সেঞ্চুরি করে উৎসবে মিষ্টি বিতরন কারা করে ? তারা কি মাদরাসার ছাত্র ? 
* বিশ্বজিৎকে দিবালোকে রাজপথে কুপিয়ে হত্য করে কারা ? তারা কি মাদরাসার ছাত্র ?
( আপনাদের জাতি ভাই অবশ্য আপনাদের স্বাথের কাছে জাতি তুচ্ছ )
* গর্ভবতীর পেটে লাথি মেরে গর্ভপাত যারা ঘটিয়েছিল, ওরাও কি মাদরাসার ছাত্র ? 
* শিক্ষিকাদের যৌন হয়রানি কারা করে ? তারাও কি মাদরাসার ছাত্র ?
* বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সতীত্ব কেড়ে তাদের বাজে মেয়ে কারা বানায়? 
নিশ্চয়ই কোনো মাদ্রাসার ছেলেরা নয়।
* প্রকাশ্যে অস্ত্র হাতে শো-ডাউন দেয় কারা? তারা কি মাদরাসার ছাত্র?
* যাবতীয় নেশার উপকরণ, অস্ত্র কাদের রুমে পাওয়া যায়? কোনো মাদরাসার ছাত্রের রুমে নয়!
* রাস্তা দিয়ে হাটলে কাদের দেখে মানুষ ভয় করে? মাদরাসায় পড়ুয়াদের দেখে নয়!
* প্রতিনিয়ত দেশের সম্পদ কারা লুটে-পুটে খায়, তারা কি মাদরাসার ছাত্র?
এরকম হাজারো কুকীর্তির উদাহরণ দেওয়া যেতে পারে যেগুলোর সাথে মাদ্রাসার ছাত্রদের কোনো সম্পর্ক নেই, তারপরেও কেন কিছু ক্ষমতাসীন ব্যক্তি, বুদ্ধিজীবি, সাংবাদিক আসল দোষীদের ধরা বাদ দিয়ে মাদ্রাসার নিরীহ ছাত্রদের পেছনে লেগেছে ??

শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়ার বানী


“জাতীয় জীবনে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এ দিনে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সকল ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস।
স্বাধীনতাত্তোর বাংলাদেশের রাজনীতি ক্রমেই কর্ত্ত্বত্ববাদী হয়ে ওঠার এক পর্যায়ে একদলীয় বাকশালী একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা রূপ পেয়েছিল। এমনি এক প্রেক্ষাপটে মতাদর্শগত কোন্দল যখন চরমে উঠেছিল তখন আওয়ামী লীগেরই একটি বৃহৎ অংশ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট একটি অভ্যুত্থান সংগঠিত করে ক্ষমতা দখল করে। এরই ধারাবাহিকতায় ঐ বছরের ৩ নভেম্বর সেনাবাহিনীর একটি অংশ আধিপত্যবাদের ভাবনায় প্ররোচিত হয়ে তৎকালীন সেনাবাহিনীর প্রধান মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে স্বপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে।
দেশবাসী ও সশস্ত্রবাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ উপলব্ধি করতে পারেন-জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ত্বকে ভূলুন্ঠিত করার জন্যই এই চক্রান্ত করা হয়েছে।
ষড়যন্ত্রকারীদের চক্রান্তকে রুখে দেয়ার জন্য অকুতোভয় সৈনিক-জনতা এক ইস্পাত কঠিন ঐক্যে শপথবদ্ধ হন ৭ নভেম্বর এক ঐতিহাসিক বিপ্লব সংগঠনের জন্য। তারা বন্দীদশা থেকে মুক্ত করেন তাদের প্রিয় সেনাপতিকে।
এই ঐতিহাসিক পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশ নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। বহুদলীয় গণতন্ত্র পূণ:প্রতিষ্ঠিত হয়।
দেশ যখন অপশাসনে নিপতিত হয় তখন গণতন্ত্র, স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ-অঙ্গীকার হুমকির সম্মুক্ষীণ হয়। বাংলাদেশে এখন একটি বিনাভোটের সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত। তারা দমন-নিপীড়ণের মধ্য দিয়ে জনগণের কন্ঠ রোধ করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুই ক্ষমতায় থাকতে এখন বিভোর হয়ে উঠেছে।
এই দু:শাসনের অবসান হওয়া জরুরী। জনগণ যদি অবাধে ভোট দেয়ার অধিকারটুকু ফিরে পায় তাহলেই তারা স্বৈরাচারী শাসনের বিপক্ষে তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবেন।
আমি মনে করি, ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

-বেগম খালেদা জিয়া
চেয়ারপার্সন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি
৬ নভেম্বর ২০১৫, লন্ডন।

ভালোবাসার গল্প

মেডিকেলে ক্লাস শেষ করে তিনতলা থেকে নিচে নামছি , এমন সময় দেখলাম হন্তদন্ত হয়ে এক বৃদ্ধ আমার দিকে ছুটে আসছেন। বৃদ্ধের চোখে জল। বোধহয় কান্না করছিলেন। এসেই বললেন -
- বাবা , একটু শুনো।
- কি হয়েছে চাচা? 
- তোমার গায়ে এপ্রণ দেখে দৌড়ে আসলাম বাবা, এই সাদা কাপড়টা দেখলে ভরসা পাই বড়।
আমি নির্ভরতাসূচক হাসি দিয়ে বললাম -
- বলুন চাচা , দেখি কি করতে পারি।
উনি মন খারাপ করে বলা শুরু করলেন। ওনার কথার সারমর্ম করলে এই হয় , ওনার স্ত্রী বেশ ক'বছর ধরে অসুস্থ। গতকাল ডাক্তারের কাছে এসেছেন , এবং অবস্থা খুব বেশী আশংকাজনক বিধায় ডাক্তার বলেছেন আজই অপারেশন করতে হবে।
উনি টাকা যোগাড় করেছেন কিন্তু অপারেশনের জন্য এক ব্যাগ রক্ত লাগবে, সেটা উনি সংগ্রহ করতে পারেননি। আর সেটা না পেলে ওনার স্ত্রীকে বাঁচানো সম্ভব হবে না।
রক্তের গ্রুপ O+ , অনায়াসেই পেয়ে যাওয়ার কথা কিন্তু ওনার আত্মীয় স্বজনদের মাঝে কারো এ গ্রুপের রক্ত নেই। আমার রক্তের গ্রুপ ও O+ , আমিই দিতাম রক্ত কিন্তু শেষবার রক্ত দিয়েছি আড়াই মাস ও হয়নি। অন্তত তিন মাস হওয়া উচিত।
তবু ওনাকে আশ্বাস দিয়ে বললাম ,
- চাচা ,চিন্তা করবেন না। ব্লাড ব্যাংকে পাওয়া যাবে মনে হয়। চলুন দেখে আসি।
উনি বোধহয় কিছুটা স্বস্তি পেলেন। খানিকটা দম ছেড়ে আমার পিছন পিছন হাটা শুরু করলেন। আমি ব্লাড ব্যাংকে গিয়ে সবকটা রিজার্ভ করা রক্তের ব্যাগ চেক করলাম কিন্তু O+ এর একটাও ব্যাগ পেলাম না!
আসলে আমার আর কিছুই করার ছিলো না। আমি ওনার দিকে ফিরে মন খারাপ করে বলি -
- চাচা , O+ এর কোন রক্ত নেই এখানে , আপনি আরেকটু খুঁজে দেখেন।
অবাক হয় লক্ষ্য করলাম, এটা শোনার সাথে সাথে স্ত্রী কে বাঁচানোর আশায় বুক বেধে রাখা বৃদ্ধের উজ্জ্বল চোখদুটো হঠাৎ করে যেন নিষ্প্রভ হয়ে এলো! চোখের কোণে একটু জলও!
আমি হতভম্বের মত দাড়িয়ে রইলাম। বৃদ্ধ কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছেন। আমি তখন নিজের সাথে যুদ্ধ করে চলেছি। একসময় চিন্তা করলাম, আমার শরীরের হয়তো কিছুটা সমস্যা হবে কিন্তু এক ব্যাগ রক্তের বিনিময়ে হয়তো বাঁচবে একটি প্রাণ , হয়তো থামাতে পারব স্ত্রীকে বাঁচানোর আকুঁতি জানানো এক বৃদ্ধের কান্না। আমি পিছন থেকে ডাক দিলাম -
- চাচা!
ডাক শুনে উনি এদিক ফিরে শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি হাসিমুখে বললাম -
- আমিই রক্ত দিবো। চলেন।
আমার আবার হতভম্ব হওয়ার পালা। বৃদ্ধ কান্নাভেজা চোখে ছুটে এসে জাপটে ধরলেন আমাকে, যেন আমি তার কত আপন , কত চেনা! আমি হেসে তার পিঠে হাত রাখলাম। তারপর সেদিন রক্ত দিয়ে বৃদ্ধের স্ত্রীকে দেখে এলাম। আমার এতটুকুও খারাপ লাগেনি সেদিন।
এরপর আর জানা হয়নি কিছু।
প্রায় এক বছর পর্।
আমি মেডিকেলে যাওয়ার জন্য বাসার সামনে থেকে রিকশায় উঠলাম। তো কিছুক্ষণ পর, মেডিকেলের সামনে চলে এলাম। রিকশা থেকে নামার পর ভাড়া মিটিয়ে দেয়ার জন্য যেই মানিব্যাগে হাত দিলাম , রিকশাওয়ালা বললেন ,
- বাবা , ভাড়া দেয়া লাগবেনা।
- কেন?
- আমারে চিনতে পারছেন?
আমি চমকে উঠলাম! এইতো সেদিনের সেই বৃদ্ধ লোকটি! আমি কিছু বলে উঠার আগেই উনি হাসিমুখে বললেন -
- বাবা , আমার বউটা এখন ভালো আছে। তোমারে কৃতজ্ঞতা জানানোর উপায় আমার জানা নাই। আল্লাহর কাছে দোয়া করি , একদিন অনেক বড় ডাক্তার হইবা বাজান, অনেক বড়।
আমি ওনার দিকে তাকিয়ে আস্তে করে হেসে আল্লাহর সন্তুষ্টি কামনা করি। আমি আবার ওনাকে ভাড়া নেওয়ার জন্য অনুরোধ করি।
উনি মাথা নাড়িয়ে হেসে বললেন -
- যাই ,বাজান।
আমি স্তব্ধ হয়ে দাড়িয়ে রই। গ্রীষ্মের মধ্যদুপুরে তপ্ত সূর্যের নিচে রিকশায় প্যাডেল চেপে বৃদ্ধ ততক্ষনে অনেকদূর চলে গিয়েছেন। আমি অবাক তাকিয়ে থাকি মানুষটির দিকে।
আর হয়তো কোনদিন দেখা হবে না, কিন্তু চলে যাওয়ার আগে বৃদ্ধ আমাকে একটি জিনিস শিখিয়ে গিয়েছেন, সেটি হলো, ভালোবাসা। বয়সের ভাড়ে ন্যুব্জ হয়ে যাওয়া হাড় জিরজিরে স্ত্রীর প্রতি বৃদ্ধের ভালোবাসা সত্যি আমাকে মুগ্ধ করেছে , শিখিয়েছে অনেক কিছু।
আসলে কি , ভালোবাসাটা দৈহিক সৌন্দর্য, অর্থের প্রাচুর্য বা বাহ্যিক রূপ দেখে হয় না , ভালোবাসাটা আসে হৃদয়ের খুব গহীন থেকে , মনের অনন্ত অন্ত:স্থল থেকে।
পৃথিবীর প্রত্যকটা মানুষ যদি পাশের মানুষটাকে এমন করে ভালোবাসত, পৃথিবীটা কত্তো সুন্দর হতো! নিজের প্রতি প্রিয় মানুষটির ভালোবাসায় মুগ্ধ হতাম আমরা প্রতিটিক্ষণ!
✎ লিখেছেন: ধূসরাভ শুভ্র

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জামায়াত-শিবিরের ভাবমর্যাদা ক্ষুন্ন করতেই কাল্পনিক রিপোর্টটি প্রকাশ করা হয়েছে - তাসনীম আলম


দৈনিক যুগান্তর পত্রিকার ১ম পৃষ্ঠায় গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে “সারা দেশে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ” শিরোনামে গতকাল বুধবার প্রকাশিত রিপোর্টে ‘জামায়াত ও শিবির ইতিমধ্যেই সারা দেশে আত্মগোপনে থাকা সমর যুদ্ধে অভিজ্ঞ আফগান ফেরত শতাধিক যোদ্ধাকে তাদের দলে ভিড়িয়েছে। এ ছাড়া পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা, আনসারুল্লাহ বাংলা টীম, তেহরিকি তালেবান, কাশ্মীরী মুজাহিদ, হামজা ব্রিগেড ও আরাকানের রোহিঙ্গা বিদ্রোহীদের একটি অংশকেও তাদের দলে নিতে সক্ষম হয়েছে।’ মর্মে যেসব ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলম এক বিবৃতিতে বলেন, দৈনিক যুগান্তরের রিপোর্টে জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে যেসব কথা লেখা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে সংশ্লিষ্ট রিপোর্টার মনগড়া তথ্য পরিবেশন করেছেন। 
তিনি বলেন, দৈনিক যুগান্তরের রিপোর্টের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, আফগান ফেরত কোনো যোদ্ধাকে জামায়াত ও ছাত্রশিবির দলে ভিড়ায়নি। জামায়াত নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। তাই যুগান্তরের রিপোর্টে উপরোল্লিখিত সংগঠনগুলোকে জামায়াত ও ছাত্রশিবিরের দলে নেয়ার প্রশ্নই আসে না। কোনো জঙ্গি সংগঠনকে জামায়াতের অর্থের যোগান দেয়া কিংবা ইন্ধন দেয়ার প্রশ্ন সম্পূর্ণ অবান্তর। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই দৈনিক যুগান্তরে এ কাল্পনিক রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। 
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে এ ধরনের কাল্পনিক রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য তিনি যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মুক্তিযুদ্ধের পর কখনও এতোটা অনিরাপদ বোধ করিনি’ :আবুল কাসেম ফজলুল হক


দুবৃত্তদের হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গতকাল পর্যন্ত আমি উদ্বিগ্ন ছিলাম না। তবে আজ সকাল থেকে আমি উদ্বিগ্ন। অধ্যাপক আবুল কাসেম বলেন, আমি অনিরাপদ বোধ করছি, যেমনটা ১৯৭১ সালে বোধ করেছিলাম। মুক্তিযুদ্ধের পর আমি কখনও এতোটা অনিরাপদ বোধ করিনি।
আবুল কাসেম ফজলুল হকের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে ফোন করে হুমকি দেয়। টেলিফোনে হুমকি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে পুলিশ আমাদের কতক্ষন পর্যন্ত নিরাপত্তা দিবে। আমরা হাটে যাই, বাইরে যাই যেকোন জায়গায়ইতো আমাদের মেরে ফেলতে পারে। অভিজিৎকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে মেরে ফেলেনি। 
গত শনিবার আজিজ সুপার মার্কেটে প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির অফিসে ফয়সল আরেফিন দীপনকে হত্যা করা হয়। এ ঘটনার পর মানুষের শুভবুদ্ধির উদয় চেয়েছিলেন আবুল কাসেম ফজলুল হক।

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন নতুন সিদ্ধান্ত নিয়ে ---


আগামী ১০ নভেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রায় দুই মাসের এ সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের জন্য তিনি নিয়ে আসছেন নতুন বার্তা। এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বেশ কিছু সাংগঠনিক বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসছে; যা বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে দলের চেয়ারপারসনের আলাপ-আলোচনার ফল।
জানা গেছে, বিএনপির প্রধান এই দুই নেতার সিদ্ধান্ত অনুযায়ী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম থেকে শুরু করে বিভিন্ন স্তরে পরিবর্তন আনা হবে। অপেক্ষাকৃত তরুণদের আসীন করা হবে গুরুত্বপূর্ণ পদে। এ ক্ষেত্রে ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে একটি কাউন্সিল করার উদ্যোগ নেয়া হবে; যা হবে দলের ষষ্ঠ কাউন্সিল। এর মধ্য দিয়ে দল পূর্ণাঙ্গ মহাসচিবসহ নতুন নতুন সিদ্ধান্ত ধারণ করবে। তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হবেন বিএনপির মহাসচিব। দীর্ঘ চার বছর ধরে মির্জা ফখরুল ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনকালীন বেশ কয়েকবার কারাগারে যেতে হয়েছে তাকে। নতুন করে গত মঙ্গলবার আবারো কারাগারে পাঠানো হয়েছে তাকে।
চোখ ও পায়ের চিকিৎসা সম্পন্ন না হওয়ায় বারবার দেশে ফেরার তারিখ পেছানো হলেও নিশ্চিত হওয়া গেছে, আগামী ১০ নভেম্বর খালেদা জিয়া দেশে পৌঁছবেন। এ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফাইটে ৯ নভেম্বর স্থানীয় সময় রাত ১০টায় দেশে ফেরার জন্য টিকিটও কেটেছেন তিনি। ১০ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৫টায় ঢাকায় এসে পৌঁছবেন তিনি।
খালেদা জিয়ার সফর নিয়ে লন্ডনে অবস্থানরত বিএনপির একজন নীতিনির্ধারক নয়া দিগন্তকে বলেছেন, সাংগঠনিকভাবে বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফর খুবই গুরুত্বপূর্ণ। লন্ডনে তিনি বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে দল পুনর্গঠন নিয়ে কথা বলেছেন। দলের চেয়ারপারসনকে তারেক রহমান জানিয়েছেন তার নিজস্ব চিন্তাভাবনার কথা। পরিবর্তিত পরিস্থিতিতে আবারো কিভাবে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানো যায় তা নিয়ে তারা আলোচনা করেছেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রতিটি স্তরে পরিবর্তনের কথা বলেছেন তারেক রহমান। এ ক্ষেত্রে দলের মহাসচিব নির্বাচন, স্থায়ী কমিটিতে পরিবর্তন আনা, নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে সাচ্চা নেতাদের পদায়নের বিষয়গুলো নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
জানা গেছে, বয়স্ক কিংবা অযোগ্য বলে দল থেকে কাউকে বাদ দেয়ার পক্ষপাতী নয় বিএনপির হাইকমান্ড। এ ক্ষেত্রে মূল নির্বাহী কমিটির বাইরে এক বা একাধিক বিকল্প স্থান তৈরি করার ওপর জোর দেয়া হচ্ছে। দল ঢেলে সাজাতে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছেন তারেক রহমান। বুদ্ধিজীবীসহ দলের সিনিয়র নেতাদের নিয়ে পরামর্শক কমিটি এবং দক্ষ একটি গবেষণা সেল গঠনের ওপর তিনি জোর দিচ্ছেন। যে সেল গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভূমিকা রাখবে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরেই নীতিনির্ধারণী ফোরামের বৈঠক ডাকবেন। বৈঠকে সফরের আদ্যোপান্ত তুলে ধরা হবে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির আলোকে সিনিয়র নেতাদের নতুন বার্তা দেবেন বিএনপি প্রধান। সাম্প্রতিক সময়ে দুই বিদেশী হত্যাকাণ্ড, ব্লগারদের ওপর আক্রমণ, বিএনপি শীর্ষ নেতাদের গ্রেফতারসহ নানা ইস্যুর প্রেক্ষাপটে করণীয় বাতলে দেবেন তিনি।
দল পুনর্গঠনের অংশ হিসেবে খালেদা জিয়া দেশে ফিরে যুবদলের কমিটি ঘোষণা করবেন। ছাত্রদল ঢাকা মহানগরের ইউনিটগুলোতেও নতুন কমিটি দেয়া হবে। জানা গেছে, এ দু’টি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের নতুন নেতৃত্ব গঠন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। তারেক রহমান এ নিয়ে তার সিদ্ধান্তের কথাও চেয়ারপারসনকে জানিয়েছেন।
এ দিকে জেলাপর্যায়ে দল গোছানোর কার্যক্রমে গতি এসেছে। জানা গেছে, ৪০টি সাংগঠনিক জেলায় দল গোছানোর নানা কার্যক্রম পুরোদমে চলছে। উপজেলা, থানা, ইউনিয়নে নতুন নতুন কমিটি আসছে।
হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ আগস্ট থেকে জেলা, মহানগর, থানা বা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কমিটি গঠনের এই প্রক্রিয়া চলছে।
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন নয়া দিগন্তকে বলেন, দলের চেয়ারপারসন দেশে ফিরলে সাংগঠনিক কাজে আরো গতি আসবে। চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী পুনর্গঠনের কাজ চলছে। দ্রুত এ প্রক্রিয়া শেষ করে কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হবে।
জানা গেছে, তৃণমূল পুনর্গঠন শেষে কাউন্সিলের প্রস্তুতি শুরু করবে বিএনপি। ২০০৯ সালের ৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির সর্বশেষ পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুসারে তিন বছর পর পর জাতীয় কাউন্সিল আয়োজনের কথা। সে অনুযায়ী ২০১২ সালের ডিসেম্বরে ষষ্ঠ কাউন্সিল হওয়ার কথা। তবে আন্দোলনের ব্যস্ততা ও দেশের সার্বিক পরিস্থিতির কারণে তা করতে পারেনি দলটি।

ছাত্রলীগ দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জঙ্গিবাদের আখড়ায় পরিণত করেছে-শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, ছাত্রলীগ অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রবাজী, নৈরাজ্য ও নৃশংসতার মাধ্যমে ক্রমেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো কে অস্থিতিশীল করে তুলছে। তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জঙ্গিবাদের আখড়ায় পরিণত করেছে। 
তিনি আজ রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারীয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সেক্রেটারী জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় এসময় সেক্রেটারীয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
শিবির সভাপতি বলেন, সম্প্রতি একই দিনে চবি ও চুয়েটে তার কিছু নমুনা দেখেছে দেশবাসী। চবিতে ভর্তিপরিক্ষা চলা কালীন সময়ে তারা প্রকাশ্যে অস্ত্রবাজী করে, যা হাজার হাজার ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের আতঙ্কিত করে। তাদের এ হামলা শুধু নিজেরাই নয় বরং ওসি সহ কয়েকজন পুলিশ গুরুতর আহত হয়েছে। তাছাড়া ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা রামদাতে শান দেয়ার ভয়ঙ্কর ছবি দেখে দেশবাসী হতবাক হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড এর আগেও দেশবাসী প্রত্যাক্ষ করেছে। কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ গুলোতে প্রতিপক্ষের উপর হামলা করতে রামদাতে শান দেয়ার বর্বরতম ঘটনা এবারই প্রথম। এর আগেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনে দুপুরে ছাত্রলীগের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র চালনা প্রশিক্ষন, প্রতিটি সংঘর্ষে অস্ত্রের আধিক্য, তাদের নিয়ন্ত্রিত হল থেকে বিপুল অস্ত্র উদ্ধার দেখেছে দেশবাসী। তাদের এই অস্ত্রবাজীতে নিজ ও প্রতিপক্ষ সংগঠনের নেতাকর্মীরাই শুধু খুন হয়নি বরং রংপুরে তাদের গুলিতে নিহত হয় নিষ্পাপ শিশু। কয়েকদিন আগে ফেনীতে ছাত্রলীগের হামলায় এক সংখালঘু মহিলার গর্ভপাত হয়েছে, গুলিতে ক্ষতবিক্ষত হয়েছে মায়ের পেটের শিশু পর্যন্ত। খুন ও নৃশসংতা ছাত্রলীগের নিত্য দিনের কাজে পরিণত হয়েছে।
তিনি বলেন, প্রশাসনের মদদে ছাত্রলীগ তাদের জঙ্গিপনার জন্য ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোকে। যা বার বার তাদের আগ্নেআস্ত্রের মহড়া এবং অস্ত্র উদ্ধারের মাধ্যমে প্রমাণ হয়। তাদের সন্ত্রাসের কারণে একের পর এক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। ফলে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমরা সরকারকে বলব, অন্যদের দিকে অঙ্গুগুলি নির্দেশ না করে নিজেদের লালিত সন্ত্রাসীদের দিকে তাকান। অস্ত্রবাজী, হত্যা, নৃশসংসতা যদি জঙ্গিপনা হয় তাহলে ছাত্রলীগের চেয়ে বড় জঙ্গি সংগঠন দেশে আর নেই। আমরা অনতিবিলম্বে ছাত্রলীগের জিম্মিদশা থেকে ক্যাম্পাস গুলোকে উদ্ধার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকার, গণমাধ্যম ও সচেতন দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

সুরঞ্জিতের উদ্দেশ্যে অধিনায়ক মাশরাফির চিঠি !


নিউজ ডেস্ক: ইসলাম ধর্মবিদ্বেষী মনোভাব প্রকাশের পর সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের উদ্দেশ্যে গতকাল একটি ভিডিও প্রেস রিলিজ পাঠিয়েছেন বাংলা জাতীয় টিমের অধিনায়ক ক্রিকেটার মাশরাফি। দেশের সব ধর্ম বর্ণ গোত্রের মানুষদের মধ্যে শান্তি বজায় রাখতে দেয়ার কথা জানিয়ে মাশরাফি সুরঞ্জিতের উদ্দেশ্যে বলেন, মিস্টার সুরঞ্জিত সাহেব আপনি একের পর এক ধর্মবিরোধী মন্তব্য করে এপর্যন্ত বেশ সমালোচিত হয়েছেন ।
এবার ঢাকায় ব্লগার ও প্রকাশক খুনের ঘটনায় আবারো ধর্ম অবমাননাকর মন্তব্য করলেন আপনি সুরঞ্জিত। দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আপনি বললেন “উগ্রাবদীরাই এসব খুন খারাবি করে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তাই সর্বপ্রথম দেশের সব মসজিদ মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত দেশে ধার্মিকতা থাকবে, ততদিন পর্যন্ত অরাজকতা থামানো যাবেনা।”মিস্টার বাবু একবার নিজেকে আইনার সামনে রেখে দেখুন, হ্যা একমাত্র আপনাদের মত কট্টরপন্থীদের কারনে গোটা হিন্দু সমাজকে
“মালাউন” নামক গাল শুনতে হচ্ছে। আপনাকে বলছি গায়ে বৈধ রক্ত থাকলে উত্তর দিন, কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ে ছাত্রলীগের অন্তদ্বন্দে বিপুর পরিমানদেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে, এরুপ আগেও অনেক উদ্ধার হয়েছে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয় দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এবং এইসব অস্ত্রের ধারক বাহক শুধু ছাত্রলীগ নয়, অনেক ছাত্র সংগোঠনই আছে- এখন বলুন আপনি কয়বার বিবৃতি দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কেবন্ধ করতে হবে, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলাতে হবে? কয়বার বলেছেন???
বাংলাদেশে যতদিন থেকে মসজিদ-মাদ্রাসা আছে ততদিন থেকে এইসব যায়গায় কয়টা অস্ত্র উদ্ধার করা হয়েছে? কিন্তু চ্যালেঞ্জ রইলো গত এক বছরে বিশ্ববিদ্যালয়গুলো থেতে যতগুলো অস্ত্র বোমা উদ্ধার হয়েছে মসজিদ মাদ্রাসার সারাজীবনে তা এক কোনাও উদ্ধার করতেপারে নি আইনশৃঙ্খলা বাহিনী- তবুও কি শুধু মসজিদ-মাদ্রাসায়তালা দিতে হবে? বাপের রাজত্ব পাইছেন? যখন বিশ্ববিদ্যালয়গুলোতে অহরোহ ধর্ষনের মত ঘটনা ঘটছে, ধর্ষনের সেঞ্চুরী উদযাপন করা হচ্ছে তখন টকমারানী কথায় যায় আপনাদের? তখনতো কেউ বলে যে বিশ্ববিদ্যালয়ে তালা লাগাও?
অথচ ইসলামে যখন কিছু অপব্যাখ্যাকারীরকারনে ব্যতিক্রম ঘটে তখন হাউমাউ শুরু হয়ে যায় আপনাদের, মিডিয়া ও আপনার মত কুতসিত ব্যক্তিরা সব দোষ ইসলামকে দিয়ে, সব দোষ মসজিদ মাদ্রাসাকে দিয়ে মাস মাস টকমারানী করেন। একটু দেশের মানুষের সাথে মিশে দেখেছেন যে আপনাদের এই দ্বিমুখীতা আচরন আপনাদের কোন তলানীতে নিয়ে গেছে??তলানীতে গেছে বলেইতো আজ উগ্রবাদীদের হাতে যখন কোন ব্লগার মারা যাচ্ছে তখন দেশের মানুষ বেশিভাগ মানুষকে আফসোস করতে দেখা যাচ্ছে না, কিন্তু কেন?
তা কি একটু ভাববেন না আপনরা, আপনাদের এই দ্বিমুখীতা আচরনে যদি ভবিষ্যতেও কোন উগ্রবাদীর হাতে কেউমারা যায় তবুও দেখবেন আপনার জনসমর্থনের অভাব নামক খরা রোগেই ভুগবেন।সুরঞ্জিত সেন গুপ্ত জ্বি হ্যা আপনাকেই বলছি, আর ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে নিজেই নিজেকে সমর্থনহারা করবেন না। এর আগেও অনেকবার আপনি এরুপ বিরুপ মন্তব্য করেছন, এর আগে ৯০% মুসলমানদের বসবাস আমাদের বাংলাদেশে উগ্রবাদীর দোহায় দিয়ে মুসলমনাদের সৌদি আরবে পাঠানোর কথা বলেছেন।
আজ আপনার মত কুলাংগারদের কারনে কিছু উগ্রবাদীরা হিন্দু সমাজকে “মালাউন” বলার সাহস পাচ্ছে, হ্যা আপনাদের মতই মানুষের কারনেই।দয়া করে অসাম্প্রদায়িক আমাদের বাংলাদেশকে ভারত মনে করে একে গুজরাট বানানোর পায়তারা করেন না। কারন দেশের মানুষের চুপ থাকারও একটা সীমা আছে, তাই দেশের স্বার্থে, দেশের অসাম্প্রদাকিত সম্প্রীতির স্বার্থে একচোখা নীতি পরিহার করে আবল তাবল মন্তব্য হতে বিরত থাকুন। 

উৎস: cricketb

ক্যাম্পাসে পোশাক বিধি তুলে না নিলে কঠোর কর্মসূচি


রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ক্যাম্পাসে পোশাক বিধির নামে পোশাক পরিধানের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে এবং ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর অবিলম্বে পোশাক বিধির নামে ইসলামি পোশাক পরিধানের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তা না হলে আইইউবিএটি বিশ্ববিদ্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধনে এই হুঁশিয়ারি দেয়া হয়।
মানববন্ধনে বলা হয়, পোশাক পরিধান করা যার যার নিজস্ব রুচি ও স্বাধীনতার ব্যাপার। স্কুল পর্যায়ে ও কিছু ক্ষেত্রে কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে পোশাক বিধি বিদ্যমান থাকলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পোশাক বিধি কোথাও নেই। আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি প্রফেসর ড. এম আলিমুল্লা মিয়া পোশাক বিধির নামে এক উদ্ভট বিধি প্রণয়ন করেছে। অবিলম্বে পোশাক বিধি নিষিদ্ধ তুলে নিতে হবে। তা না হলে আইইউবিএটি বিশ্ববিদ্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
মানবন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেন, ‘আমাদের রক্তে অর্জিত স্বাধীন এই দেশে শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার খর্বকারী এই পোশাক বিধিকে অবশ্যই প্রত্যাহার করতে হবে।’

বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

নগর পুড়লে দেবালয় এড়ায় নাঃ শামারুহ মির্জা

আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপাদমস্তক একজন রাজনীতিবিদ। আমি এই মানুষটি এবং অন্য আরও কিছু প্রসঙ্গ নিয়ে কিছু কথা লিখছি। নিজের বাবাকে নিয়ে লেখা বোধহয় খুব শোভন নয়! আপাতদৃষ্টিতে এ কাজটি আমি আজ করতে চাই এবং করব।
মির্জা আলমগীরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্ব্বীরা তাকে শ্রদ্ধা করেছেন সবসময়। এলাকায় যে কোনো বিপদে আপদে প্রথমে ছোটেন তাঁর কাছে, সমাধানের জন্য। তিনি যে দলেরই হোননা কেন, তিনি যে ধর্মেরই হোন না কেন। বলুকাকার একটি কথা মনে পড়ে গেল। নির্বাচনী প্রচারণায় আমি হাঁটছি এক পাড়া থেকে আরেক পাড়ায়। বলুকাকার বাসার সামনে এসেছি, সঙ্গে থাকা দু’জন বললেন—ভেতরে যাওয়ার দরকার নেই, তিনি আব্বুর বিরুদ্ধে প্রচারণা করছেন। আমি তবু এগিয়ে গেলাম। ঘরে ঢুকতেই দেখি বলুকাকা আর ক’জন বসে। বললাম, বলুকাকা, আব্বুর জন্য দোয়া করবেন। বলুকাকা হেসে বললেন—মাগো, রাজনৈতিক কারণে আমি তোমার বাবার বিরোধিতা করছি; কিন্তু মানুষ আলমগীরের জন্য আমার মঙ্গল কামনা নির্ভেজাল, সবসময়।
নাম বলছি না, তবে আওয়ামী লীগের এক বিখ্যাত বাগ্মী রাজনীতিবিদ এক টকশোতে আব্বুর সঙ্গে বসতে চাননি। তার স্রেফ কথা, এই ভদ্রলোকের সঙ্গে আমি ঝগড়া করতে পারব না। শতভাগ সততার সঙ্গে মানুষটি সারা জীবন রাজনীতি করেছেন; নিজের আদর্শ, নিজের বিশ্বাসের সঙ্গে কখনো সমঝোতা করেননি। শুধু বোঝেননি, এই বাংলাদেশে তিনি বড়ই অনুপযুক্ত এক রাজনীতিবিদ।
একটি ‘গণতান্ত্রিক’ সরকার আজ এই মানুষটিকে যেভাবে অপদস্থ করল, তা আসলেই উদাহরণ হয়ে থাকবে চরম অবিচারের। কী অপরাধ ছিল তাঁর? তিনি বিরোধী দলের মহাসচিব, সরকারের সমালোচনা করতেন, কর্মীদের সংগঠিত করতেন, তাঁদের উজ্জীবিত করতেন সরকারবিরোধী আন্দোলনে প্রকাশ্যে বক্তৃতা দিয়ে, যা পুরো বাংলাদেশের মানুষ দেখত, শুনত, উপলব্ধি করার চেষ্টা করত। তিনি বোমাবাজি করেছেন কিংবা করিয়েছেন? গাড়িতে আগুন দিতে বলেছেন? মাননীয় প্রধানমন্ত্রী, মির্জা আলমগীরের চরম শত্রুও তা বিশ্বাস করবে না!
পঁয়ষট্টি বছরের মানুষটাকে আমি প্রায়ই প্রশ্ন করতাম—আব্বু, এই নষ্ট, পচে যাওয়া সমাজে তুমি কেন এখনও রাজনীতি করছ? ’৭১- পূর্ববর্তী রাজনীতির সেই পরিবেশ তো আর নেই। আগেও রাজনীতিবিদদের বন্দি করা হতো, তাদের সঙ্গে যথাযথভাবে ব্যবহার করা হতো, আজতো কোনো নিয়ম নেই, আজতো গ্রেফতার করেই রিমান্ডে নিয়ে প্রাগৈতিহাসিকভা ভেবে অত্যাচার করে। এসব বাদ দাও না! আব্বু স্মিত হেসে বলতেন, ‘শেষ চেষ্টাটা করেই দেখি, আমার তো চাওয়া-পাওয়ার কিছু নেই।’ তাঁর খুব প্রিয় কবিতার একটি লাইন প্রায়ই আমাকে বলতেন, ‘এখনি অন্ধ বন্ধ করো না পাখা।’ আমার এই বাবার বিরুদ্ধে এই সরকার দুটি আজব মামলা দিয়েছে। একটিতে অভিযোগ, আব্বু এবং আরও ক’জন মিলে সচিবালয়ে ককটেল ফুটিয়েছে বা ফোটাতে সহযোগিতা করেছে; আরেকটিতে অভিযোগ, তাঁর এবং আরও ক’জনের প্ররোচনায় ২৯ এপ্রিল একটি বাস পোড়ানো হয়েছে। মামলার চার্জশিট পড়ছিলাম। নিজের অজান্তেই হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে আমার এক স্টুডেন্ট প্রশ্ন করল, কেন হাসছি। ওকে পুরো ঘটনাটা খুলে বললাম। ও অবাক হয়ে তাকিয়ে থাকল। তোমার বাবাকে আসামি বানিয়েছে? এই মামলায়? ওর বিস্ময় দেখে বললাম, বাংলাদেশের ৯৯ ভাগ মানুষ তোমার মতোই বিস্মিত! ওকে বললাম—জানো, এই সরকার দুই- তৃতীয়াংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে, এরা দিনবদলের কথা বলেছে! ওর বিস্ময় আরও বাড়ল। ‘বল কী, এটা নির্বাচিত সরকার! আমি তো ভেবেছি, এটা স্বৈরাচারী সামরিক সরকার।’ খারাপ লাগছিল। বললাম, ‘চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, সরকার একটু টালমাটাল এখন, ঠিক হয়ে যাবে।’
আন্তর্জাতিক মিডিয়ায় ঘটনাটা আসার পরে অনেকেই আমার কাছে জানতে চাইল পুরো ব্যাপারটা। খুব চেষ্টা করলাম দেশের ‘ভাবমূর্তি’ রক্ষা করে বুঝিয়ে বলার। সবাইকে আশ্বাস দিলাম, আমাদের বিচারব্যবস্থার ওপর আস্থা আছে। নিম্নআদালত আব্বুদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে। রায় ঘোষণার পরপরই আব্বুকে ফোন দিলাম। ভীষণ পজিটিভ, হাসছিলেন আমার দুশ্চিন্তা দেখে। হঠাত্ গলাটা বোধহয় আবেগে কিছুটা বুজে এলো। বললেন —‘মাগো, তুমি সাহস হারিয়ো না, আমরা একসঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করব, করতেই হবে। যা-ই হোক, তুমি সাহস হারিয়ো না মা।’ আমি আর কথা বলতে পারলাম না। তাঁকে বললাম না, আমি আর স্বপ্ন দেখি না বাংলাদেশ নিয়ে, আমি আর আশা করি না। আমার কেন জানি আজকাল শুধু মনে হয়, ওরা ভিন্নমতাবলম্বী, সাহসী, সত্যবাদী, দেশপ্রেমিক কোনো বাংলাদেশী নাগরিককে মুক্ত থাকতে দেবে না। তুমি যদি স্বাধীনভাবে কথা বলতে চাও, চুপ করে থাকো। এর কিছুই তাঁকে বলা হোল না। শুধু বললাম, ‘তুমি ভালো থেকো আব্বু।’
আমার প্রিয় শিক্ষক প্রফেসর আনোয়ার হোসেনের লেখা আজকাল প্রায়ই পড়ি। সব লেখাতেই অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে তাঁর সংগ্রামের কথা, তাঁর ভাইয়ের আত্মদানের কথা, সোনার বাংলা নিয়ে তাঁর পরিবারের স্বপ্নের কথা। আমারও মনে পড়ে ১/১১-এর পরে তাঁর সাহসী ভূমিকার কথা, আরেকটু আগেকার কথাও মনে পড়ে, শামসুন নাহার হলে পুলিশি অভিযানের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকার কথা। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। স্যারকে দেখতে গিয়েছিলাম তাঁর বাসায়, তাঁর আগেও স্যারের বাসায় গেছি রাতের খাবার খেতে, ক’জন বন্ধুসহ। কিছুদিন আগে মেইলে পেলাম তাঁর চিঠি, ১/১১- এর পরে কোর্টে দেয়া তাঁর জবানবন্দিসহ, তাঁকে ভোট দেয়ার আবেদন করে। এই স্যার আজ আর প্রতিবাদ করছেন না, গর্জে উঠছেন না, মিছিলে যাচ্ছেন না। উনি দেখছেন, সেই একই পুলিশি রিমান্ডে রাজনৈতিক নেত্রীকে চার পেয়ে পশুর মতো অত্যাচার করা হচ্ছে, মেয়েটি দাঁড়াতে পারছে না, সেই একই রিমান্ডে মানুষের মেরুদণ্ড ভেঙে দেয়া হচ্ছে, সেই একই বাহিনী রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে কারও বাবাকে, কারও স্বামীকে, কারও সস্তানকে, ক’দিন পরে বুড়িগঙ্গায় ভেসে উঠছে মানুষের হাত, পা। স্যার কিন্তু কিছুই বলছেন না। স্যার একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন জানি। খুব স্বাভাবিক। প্রতিটি মানুষ রাজনৈতিক। কিন্তু যে কোনো অন্যায় তো অন্যায়ই, যে কোনো অবিচার তো অবিচারই, যে কোনো অত্যাচার তো অত্যাচারই। এসবের তো অন্য কোনো নাম নেই, অন্য কোনো সংজ্ঞা নেই। তবে? তাঁর এই নীরবতার কারণ কী? স্যারের একটি লেখা পড়লাম, কালের কণ্ঠে। তিনি লিখেছেন তাঁর প্রিয় শিক্ষককে নিয়ে। সেই লেখাতেও তিনি কয়েকবার উল্লেখ করলেন অন্যায়ের বিরুদ্ধে তাঁর অতীত সংগ্রামের কথা। প্রশ্ন করি তাঁকে, আপনার ভাই যে আদর্শের জন্য জীবন দিয়েছেন, তার কতটুকু এই ‘সোনার বাংলা’য় বাস্তবায়ন হয়েছে? প্রশ্ন করি তাঁকে, বর্তমানকে তিনি কীভাবে দেখছেন এবং বর্তমানে তিনি কী করছেন? সংগ্রাম কি চলমান প্রক্রিয়া নয়? আমি স্যারের কথা উল্লেখ করলাম, কারণ আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ বুদ্ধিজীবীকে তিনি প্রতিনিধিত্ব করেন। আমাদের আঁতেলরা এক একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে গিয়ে কেমন জানি বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে যান। একটি মার্কা, একটি রঙ তাঁদের অন্ধ করে দেয়। চোখের সামনে সমাজটা নষ্ট হয়ে যায়, চোখের সামনে মানুষগুলো কুঁকড়ে যায়, চোখের সামনে দেশটা বধ্যভূমিতে পরিণত হয়, এদের কিচ্ছু যায় আসে না। একটু আগেই খবর পেলাম, আনোয়ার স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি মনোনীত হয়েছেন, স্যারের সাম্প্রতিক নীরবতার কারণটা এখন বোধগম্য হলো! সোহেল তাজের পদত্যাগের পর একটি ব্যাপার আমার কাছে পুরো পরিষ্কার। আমরা সবাই এক একটি সোহেল তাজ। আমরা খুব সাহস, উদ্যোগ নিয়ে নেমে পড়ি সমাজ বদলাবো বলে। ফেসবুকে এমন ঝড় তুলি, সে ঝড়েই যেন উড়ে যায় সব অনাচার, রাজনীতিবিদদের গালিগালাজ করে অর্গাজমের সমপরিমাণ আনন্দ বোধ করি, অন্যের পিণ্ডি চটকিয়ে দাবি করি—আমিই আলাদা, আমিই শুদ্ধ। তারপর যখন দৈত্যগুলো কামড়ে দেয়, তখন গাল ফুলাই, অবুঝ শিশুর মতো বলি—‘আমি তোমার সঙ্গে আর খেলব না।’ বিশাল একটা চিঠি লিখে পালিয়ে যাই আমেরিকা। ব্যস, নাটকের এখানেই সমাপ্তি।
আমার কিছু উচ্চশিক্ষিত বন্ধু আছে, এরা প্রায়ই বিভিন্ন আড্ডায়, ফেসবুকে রাজনীতিবিদের পিণ্ডি চটকায়। খুব ফ্যাশনের কাজ, নিজের নিরপেক্ষতা প্রমাণের কী সাংঘাতিক চেষ্টা, অনেক হাত তালি। ভাবখানা এমন, ‘হলো তো? দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালন করা শেষ, এবার চলো, শীশা খেতে যাই।’ সুবিধাবাদের চূড়ান্ত! রাজনীতিবিদদের গালি দিয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলানো যায় না, এ সহজ কথাটি আমার উচ্চশিক্ষিত বন্ধুদের মাথায় ঢোকে না, সম্ভবত ইচ্ছাকৃতভাবেই! আমার বাবা একটি কথা আজকাল প্রায়ই বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনে একটি অন্যতম মূল ভূমিকা রেখেছে শিক্ষিত মধ্যবিত্ত। পুঁজিবাদ আর ভোগবাদের প্রভাবে এই মধ্যবিত্ত আজ নির্লিপ্ত হয়ে গেছে, সুবিধাজনক বলে।’ আর আমার মাথা বলে, এটা খুব ভয়ঙ্কর একটা অবস্থা। কোনো নিয়মতান্ত্রিকভাবে, সভ্যভাবে এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। আজ ব্যক্তি মির্জা আলমগীরের ওপর যে অন্যায় হলো, যে অবিচার হোল—এর ফল ভোগ করতে হবে পুরো জাতিকে। এটা পরিষ্কার। আজ অথবা কাল। নগর পুড়লে দেবালয় এড়ায় না।
লেখক : কলামিস্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষক