ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১ ।

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

গ্রেপ্তারের চার দিন পর শিবির নেতাকে আদালতে হাজির করার নিন্দা ও তার মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছে ছাত্রশিবির


ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আশরাফুল আলমকে গ্রেফতারের চার দিন পর আজ আদালতে হাজির ও তার উপর অমানষিক নির্যাতনের নিন্দা এবং তার মুক্তি দাবী করে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 
এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, গত ৭ই নভেম্বর রাজধানীর বাংলামোটর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু প্রচলিত আইন লঙ্ঘন করে যথা সময়ে তাকে আদালতে হাজির করা হয়নি। পরে তার পরিবারের পক্ষ থেকে তার সন্ধান দাবী করে বিবৃতি ও সংবাদ সম্মেলন করা হয়। ছাত্রশিবিরের পক্ষ থেকেও একাধিক বিবৃতির মাধ্যমে তার সন্ধান ও মুক্তি দাবী করা হয়। অবশেষে আজ তাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় তার চোখের নিচসহ শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের বিভিন্ন চিহ্ন পরিলক্ষিত হয়। রমনা থানা পুলিশ তার নামে মিথ্যা বিষ্ফোরক আইনে মামলা ৪(খ)/৬ (১১-১১-১৫) দায়ের করে ১০ দিনের রিমান্ড চাইলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার পক্ষে আদালতে শুনানি করেন এ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, এ্যাড: রোকন রেজা, এ্যাড: আবুবক্কর ছিদ্দিক, এ্যড: শাহজাহান, এ্যড: ফোরকানুজ্জামান, এ্যাড: হেলাল উদ্দিনসহ অর্ধশত আইনজীবি। 
নেতৃবৃন্দ বলেন, তাকে অন্যায় ভাবে গ্রেপ্তারের পর আইন অনুযায়ী আদালতে হাজির না করা, নির্যাতন, মিথ্যা মামলা প্রদান সর্বক্ষেত্রেই প্রচলিত আইনের লঙ্ঘন হয়েছে। একজন মেধাবী ছাত্রনেতার উপর এমন বেআইনি আচরণেরর মধ্যদিয়ে জুলুম নির্যাতনের আরেকটি নিকৃষ্ট নজির স্থাপন হলো। আমরা আশঙ্কা করছি, রিমান্ডের নামে তার উপর আবারো বর্বর নির্যাতন চালানো হতে পারে। 
নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের এমন আচরণ সংবিধান ও নাগরিক অধিকারের পরিপন্থী। এই ধারাবাহিক বেআইনি আচরণে তাদের উপর থেকে মানুষের আস্থার বদলে অনাস্থার সৃষ্টি হয়েছে। যা জাতির জন্য দারুন হতাশা ও লজ্জার। আমরা অবিলম্বে আশরাফুল আলমের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি প্রদান ও ভবিষ্যতে এমন বেআইনি আচরণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।

১৩ বছরের এই কিশোর এর অপরাধ শিবির করা !!


১৩ বছরের এই কিশোর এর অপরাধ শিবির করে!! বিবেকের কাছে প্রশ্ন??????তাই চুরির অপরাধ সাজিয়ে মামলা!! হায়রে মানবতা।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের পৈশাচিক নিষ্ঠুরতা নির্মমতা ও বর্বরতার শিকার এই উঠতি বয়সী বালক (আলামিন হোসেন)।হাঁই রেঁ মানবতা??? এমন কিই বা অপরাধ ছিল এই ফুটফুটে সুন্দর ছেলেটির? যে, কোন প্রকার মামলা ছাড়াই অর্থের বিনিময়ে সামান্য একটা চুরির সন্দেহে নিজবাড়ি থেকে ধরে এনে গুলি করে এস পি সাহেব নিরীহ এই ছেলেটা-কে সারা জীবনের জন্য পঙ্গুত্ব দিয়েছেন আলামিন-কে উপহার!!! আর থমকে দিয়েছেন ছেলেটির আগামীর ভবিষৎ।হাঁই রেঁ নিষ্ঠুরতা??? পাঠ্যপুস্তকে আমরা পড়েছি ★বণ্যেরা বনেই সুন্দর শিশুরা মাতৃ কোলে★পৃথিবীর সকল পিতামাতাই তার সন্তান-কে নিয়ে অনেক স্বপ্ন দেখেন কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, কোন একজন আইনের পোষাক পরিহিত বেক্তির হীন মানুষিকতার কারনে যে,সন্তান কেবল ৮ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থাই হারাল তার একটি পা, মৃত্যুর আগ পর্যন্ত বরন করতে হল তার পঙ্গুত্ব নামের অভিসাপ্ত জীবন।তাই আজ প্রিয় যশোর বাসীসহ আমাদের দেশের প্রতিটি সচেতন বিবেকবান প্রগতিশীল মানুষের কাছে একটি প্রশ্ন? এই ছেলেটির পিতামাতা-কে কিইবা শান্তনা দিবেন আপনারা, আর কিইবা হবে এই ছেলেটির জীবনের শেষ পরিণতি? মোঃআলামিন হোসেন ওর আসেপাশে যারা ওকে ঘিঁরে দুই পায়ে দাঁড়িয়ে আছে সবাই ওরই বন্ধু গত কয়েকমাস আগেও আলামিন এদের সাথে স্কুলে যেত হেঁসে খেলে মাতিয়ে রাঁখত তার প্রিয় বন্ধু/বান্ধব ও তার পরিবারের সব্বাইকে।কতই বা হবে আলামিন নামের এই আগামীর বয়স? কিইবা এমন ছিল তার অপরাধ??? ভাগ্যের নির্মম পরিহাস এই যে, যশোর জেলার পুলিশ সুপার/এস পি আনিসুর রহমান-এর মানুষরুপী দানবী হিংস্রতার কারনে এই আলামিন নামের ছোট্ট বালকের মুখে হাঁসির বদলে চেহারাই তার শুধুই বিষ্মনতার ছায়া, আর দু হাতে দুটি ক্রেস্টই তার জীবনের একমাত্র অবলম্বন।
পরিশেষে সচেতন যশোর বাসীর পক্ষথেকে এস পি আনিসুর রহমানের অবিলম্বে প্রত্যাহারের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।


সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

কেন্দ্রীয় শিবির নেতার সন্ধানে সংবাদ সম্মেলন!


রাজধানীতে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত সন্তানের সন্ধানের দাবীতে সংবাদ সম্মেলন
সম্মানিত সাংবাদিকবৃন্দ, 
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি একজন মা হিসেবে অত্যান্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
প্রিয় সাংবাদিক বৃন্দ,
আমার ছেলে আশরাফুল আলমকে গত ৭ নভেম্বর রাজধানীর বাংলামোটর থেকে অন্যায় ভাবে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। কিন্তু গ্রেপ্তারের পর দুই দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত আইন অনুযায়ী তাকে আদালতে হাজির করা হয়নি। আমরা বার বার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার কাছে শরনাপন্ন হয়েও তার সন্ধান পাচ্ছিনা। 
আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমার সন্তানের নিরাপত্তা দাবি করছি। তাকে আটক বা গ্রেফতারের কথা অস্বীকার করায় আমরা আমাদের সন্তানের ব্যাপারে গভীরভাবে উদ্বীগ্ন হয়ে পড়েছি। আমার জানামতে আমার ছেলে কোন অপরাধের সাথে জড়িত নয় এর পরেও প্রশাসনের নিকট যদি আমার ছেলের বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাহলে আমার আকুল আবেদন তাকে যেন আইন অনুযায়ী দ্্রুত আদালতে উপস্থাপন করা হয়। আমার সন্তান যদি সত্যিই কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে আদালতে বিচারের সম্মুখীন করা হোক। দেশের অন্য সকল নাগরীকের মত আইনের আশ্রয় নেয়ার অধিকার আমাদেরও আছে। শুধু ছাত্রশিবিরের নেতা হবার অপরাধে যেন তাকে সরকারের অত্যাচারের মুখে পড়তে না হয়। আমরা জাতীয় মানবাধিকার সংস্থাসহ দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আমার সন্তানের আইনের আশ্রয় পাবার অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। আমার ছেলে আশরাফুলের জান মালের কোন ক্ষতি হলে তার দায়ভার সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে।
আমরা অবিলম্বে আমার ছেলের সন্ধান ও আদালতে সোপর্দ করার দাবি জানাচ্ছি। দয়া করে আমাদের আদরের সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন। একজন মায়ের আকুতি পদদলিত করবেন না। আমাদের ছেলের সন্ধানের জন্য জাতির পথ নির্দেশক সাংবাদিক ভাইদের একান্ত সহযোগিতা কামনা করছি।
আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

গ্রেপ্তারকৃত আশরাফুল আলমের মা-

জামায়াত নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে এলাকাবাসী


বগুড়া: দুপচাঁচিয়ায় গ্রেপ্তারকৃত স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার পরিচালক ও জামায়াত নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে এলাকাবাসী। এ সময় তারা থানার মধ্যেই বিক্ষোভ মিছিল শুরু করেন।
রোববার বেলা ১১টার দিকে দুপচাঁচিয়া থানায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, প্রধানমন্ত্রীর বগুড়ায় আগমনকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে দুপচাঁচিয়া উপজেলার করমজি গ্রাম থেকে জামায়াতের রুকন হাফেজ আব্দুন নূর (৫০) ও ফরিদ উদ্দিন তালুকদার (৫৫) নামে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুন নূর উপজেলার সুখানগাড়ী রাহমানিয়া কওমী মাদরাসার পরিচালক।
এদিকে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ওই মাদরাসার কয়েকশ’ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা রোববার বেলা ১১টার দিকে দুপচাঁচিয়া থানায় প্রবেশ করে বিক্ষোভ করতে থাকেন। প্রথমে পুলিশ জোর করে বিক্ষোভকারীদের বের দিতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিক্ষোভকারীদের বুঝিয়ে ফেরত পাঠালে পরিস্থিতি শান্ত হয়।

রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

অন্যায়ভাবে কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে আদালতে হাজির না করার উদ্বেগ প্রকাশ ও তার সন্ধান দাবী করে ছাত্রশিবিরের বিবৃতি


গত ০৭ নভেম্বর ২০১৫ তারিখে অন্যায়ভাবে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আশরাফুল আলমকে গ্রেপ্তারের পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তাকে আদালতে হাজির না করায় উদ্বেগ প্রকাশ ও তার সন্ধান দাবী করে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, গতকাল কোন কারণ ছাড়াই রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আশরাফুল আলমসহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু গ্রেপ্তারের পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। প্রকাশ্যে দিবালোকে গ্রেপ্তারের পর এখনো তাকে আদালতে হাজির না করায় নানা আশঙ্কার জন্ম দিয়েছে। তার উপর জুলুম নির্যাতন চালানোর জন্যই বেআইনিভাবে তাকে আদালতে হাজির করা হচ্ছেনা বলে আমরা মনে করছি। এই অমানবিক আচরণে তার পরিবার গভীর ভাবে উদ্ধিগ্ন হয়ে পড়েছে। অন্যায়ভাবে নিরাপরাধ ছাত্রনেতাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির না করা বাংলাদেশের প্রচলিত আইনের চরম লঙ্ঘন। আইনের রক্ষকদের এমন বেআইনি আচরণ কোন ভাবেই কাম্য নয়। অন্যান্য নাগরিকের মত নিরাপত্তা, আইনি ও সাংবিধানিক অধিকার পাওয়া আমাদের অধিকার রয়েছে। কিন্তু শুধু রাজনৈতিক বিরোধীতার কারণে ছাত্রশিবির নেতাকর্মীদের প্রতি বিরুপ আচরণ করে যাচ্ছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি নিয়মতান্ত্রিক সংগঠনের নেতাকর্মীদের উপর এমন নিষ্পেষণমূলক অগণতান্ত্রিক আচরণ আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ছাড়া কিছু নয়।
নেতৃবৃন্দ বলেন, একটি বিশেষ গোষ্ঠির ইশারায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে অন্যায়ভাবে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার শুরু করেছে। এর আগেও এভাবে গ্রেপ্তারের পর অনেক মেধাবী ছাত্রকে নির্যাতন করা হয়েছে। অনেককে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। যা আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। সংগত কারণেই তার পরিবারের সাথে সাথে আমরাও তার জীবন নিয়ে শঙ্কিত। অবিলম্বে আমরা গ্রেপ্তারকৃত শিবির নেতার অবস্থান নিশ্চিত ও তাকে আদালতে হাজিরের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। অন্যথায় নিজেদের জান-মাল রক্ষায় কঠোর সিদ্ধান্ত নেয়া ছাড়া আমাদের আর কোন পথ খোলা থাকবে না।

শিবিরের কেন্দ্রীয় নেতা আশরাফুল আলমকে আটকের অভিযোগ


শীর্ষ নিউজ, ঢাকা: রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আশরাফুল আলমসহ আরও কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে শিবির।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ অভিযোগ করেন। আটকের বিষয়টি পলিশ এখনও পর্যন্ত স্বীকার করছে না বলেও তারা বিবৃতিতে উল্লেখ করেন।
বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, শনিবার বাংলামোটর এলাকা থেকে শিবিরের কেন্দ্রীয় নেতা আশরাফুল আলম সহ কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত তার গ্রেফতারের বিষয়টি স্বীকার না করায় আমরা উদ্বিগ্ন। এছাড়া সরকারের সীমাহীন ব্যার্থতাকে আড়াল করতে সম্পূর্ণ অন্যায় ভাবে দেশব্যাপী গণগ্রেফতার চালানো হচ্ছে। সেই সাথে এই জুলুম নির্যাতনকে আড়াল করতে বিষ্ফোরক নাটকের আশ্রয় নিয়েছে পুলিশ প্রশাসন। আমরা দেশব্যাপী এই গণগ্রেফতার ও বিষ্ফোরক নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা বলেন, শুক্রবার ফকিরাপুলের এক মেস থেকে ৬ জনকে গ্রেফতার করে বিষ্ফোরক উদ্ধারের নাটক সাজানো হয়। আজ বিভিন্ন গণমাধ্যম 'ফকিরাপুলে একটি ভবন থেকে ছাত্রশিবির নেতাকর্মীদের বিষ্ফোরক ও জিহাদী বইসহ আটক করা হয়েছে' উল্লেখ করে খবর প্রকাশ করে। কিছু গণমাধ্যমে এটাকে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের অফিস হিসেবে উল্লেখ করেছে। যা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে সাজানো মিথ্যাচার।
তারা আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, সেখানে ছাত্রশিবিরের কোন অফিস নেই এবং তথাকথিত বিষ্ফোরকের সাথেও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। সরকার জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে মেস থেকে নিরাপরাধ ছাত্রদের গ্রেপ্তার করে পরিকল্পিত ভাবে এসব মিথ্যাচার ও নাটক করছে। এসব পুরোনো সাজানো নাটক জনগণ ধিক্কারের সাথে প্রত্যাখ্যান করে আসছে। অনতিবিলম্বে গ্রেফতারকৃত শিবিরের কেন্দ্রীয় নেতা আশরাফুল আলম সহ সবাইকে আদালতে হাজির করার জোর দাবী জানাচ্ছি।  সেই সাথে দেশব্যাপী চলমান গণগ্রেফতার বন্ধ করে জনগনের সাংবিধানিক অধিকারে হস্থক্ষেপ না করার আহবান জানাচ্ছি।

শীর্ষ নিউজ/বিজ্ঞপ্তি/জেএ

শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

আইএস বা অন্য কোন উগ্রবাদী দলের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই-----অধ্যাপক মোঃ তাসনীম আলম


বাংলাদেশ বার্তা: দৈনিক কালের কণ্ঠ ও যুগান্তর পত্রিকায় আজ ৭ নভেম্বর প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ৭ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক কালের কণ্ঠে ও যুগান্তরে প্রকাশিত রিপোর্টগুলো সংশ্লিষ্ট রিপোর্টারগণের সম্পূর্ণ মনগড়া। বাস্তবের সাথে ঐ সব রিপোর্টের কোন সম্পর্ক নেই। 
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘জামায়াতে আইএসের বীজ’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে ‘জামায়াতের মত গোষ্ঠীগুলোর উগ্রবাদে জড়ানোর ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এসব কারণে আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে, জামায়াতে ইসলামীর কিছু সদস্য আইএসের জালে ঢুকে গেছে’ মর্মে যে কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থার রাজনীতিতে বিশ্বাসী। তাই জামায়াতে ইসলামীর কোন সদস্যের আইএস-এর দিকে ঝুঁকে পড়া বা আইএস-এর জালে ঢুকে পড়ার প্রশ্নই আসে না। আইএস বা অন্য কোন উগ্রবাদী দলের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। 
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘ঢাকার উপকণ্ঠে জঙ্গি আস্তানা’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে ‘আশুলিয়ায় চলতি বছর সংঘটিত কয়েকটি অপরাধের পেছনে জামায়াত-শিবিরের ক্যাডাররা জড়িত বলে তথ্য মিলেছে’ মর্মে যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ অসত্য। আশুলিয়ায় সংঘটিত কোন অপরাধের ঘটনার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কাজেই তথ্য পাওয়ার যে কথা লেখা হয়েছে তার কোন ভিত্তি নেই। 
দৈনিক কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায় ‘ত্রিপুরায় গ্রেফতার বাংলাদেশের জামায়াত নেতা’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে ‘ত্রিপুরায় গ্রেফতার হওয়া জাহাঙ্গীর হোসেন বাংলাদেশের চট্টগ্রামের জামায়াতে ইসলামীর নেতা’ মর্মে যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ত্রিপুরায় গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই।
দৈনিক যুগান্তর পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘আইএসের নামে সক্রিয় জামায়াত-শিবির’ শিরোনামে প্রকাশিত রিপোর্টটি বানোয়াট। খুন বা হামলার পর আইএসের দায় স্বীকারের সাথে জামায়াত-শিবিরের সম্পর্ক থাকার প্রশ্ন সম্পূর্ণ অবান্তর। 
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই যুগান্তরের রিপোর্টে এ ভিত্তিহীন তথ্য পরিবেশ করা হয়েছে। 
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”

গণতন্ত্রের নামে জবরদস্তি করে ক্ষমতায় থাকছে: দীপনের বাবা

‘কোথায় গণতন্ত্র বাংলাদেশে? গণতন্ত্র থাকলে কি এ রকম হত্যাকাণ্ড চলতে পারত?’ এ প্রশ্ন তুলেছেন সন্ত্রাসী হামলায় নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সাবেক শিক্ষক সরকারেরও কঠিন সমালোচনা করেছেন। তার অভিযোগ, ধর্মনিরপেক্ষপতার দাবিদাররা “গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, জাতীয়তাবাদের নামে তারা যে অপকর্ম করছে এ অপকর্ম তো সীমাহীন। মানুষ খুন করছে, মিথ্যা প্রচার করছে, জোর-জবরদস্তি করে তারা ক্ষমতায় থাকছে।”
একমাত্র ছেলেকে হারানোর ষষ্ঠ দিনে বৃহস্পতিবার রাজধানীর কাঁটাবনে কনকর্ড অ্যাম্পোরিয়াম ভবনের সামনে প্রকাশকদের আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে এ অভিযোগ করেন আবুল কাসেম ফজলুল হক।
তিনি বলেন, “আমি বলেছি শুভবুদ্ধির উদয় হোক। তাহলেই আমার ছেলের বিচার হবে। পুলিশ, কারাগার, ফাঁসিকাষ্ঠ দিয়ে যে বিচার এ বিচার দিয়ে তো কোনো প্রতিকার নেই।”
আবুল কাসেম ফজলুল হক বলেন, “বিচার আছে। বিচার চলুক। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে দেশে মানুষের মধ্যে ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল, রাজনীতিবিদ এবং অন্যান্য স্তরের মানুষে শুভবুদ্ধির দারুণ অভাব রয়ে গেছে। একদিকে ধর্ম নিরপেক্ষতার কথা বলে কিছু কাজ করছে, তারা যে ভালো কাজ করছে এটা কি বলা যাবে? গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, জাতীয়তাবাদের নামে তারা যে অপকর্ম করছে এ অপকর্ম তো সীমাহীন। মানুষ খুন করছে, মিথ্যা প্রচার করছে, জোর-জবরদস্তি করে তারা ক্ষমতায় থাকছে। আর এর পাল্টা হলো আরেকটা শক্তি, যারা রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলছে। তারা ইসলাম সম্পর্কে যেসব কথা বলছে, ব্লগে যেগুলো প্রচার করছে, এগুলোর মধ্যে তো আর যাই থাক ইসলাম নাই।”
আবুল কাসেম ফজলুল হক তার লেখালেখির জীবনের কথা তুলে ধরে বলেন, “আমি ৫২ বছর ধরে লিখি। তাই আমার ৫২ বছরের চিন্তার একটা ইতিহাস-ঐতিহ্য রয়েছে। লেখার সময় আমি চূড়ান্ত সততা রক্ষা করি। আমি কেনাবেচার মানুষ নই। আমি আওয়ামী লীগ কিংবা বিএনপি কোনোটাই সমর্থন করি না।”
অন্যান্য দেশবরেণ্য লেখকদের ভূমিকা ও সংবাদ মাধ্যমে হীনবল ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “বদরুদ্দীন ওমর অনেক কিছুর সমালোচনা করে লিখেন। কিন্তু তিনি একটা শব্দ, একটা বাক্যও আইনের সীমার বাইরে গিয়ে লিখেন না। আইনের পরিধির মধ্যে থেকেই লিখেন। কোনো কোনোটাতে এইদল, ওইদল অসন্তুষ্ট হতে পারে। কিন্তু অসন্তুষ্ট হওয়া আর শত্রু গণ্য করা তো একরকম না। ওমর সাহেব সমালোচনার মধ্য দিয়ে সংশোধন চান। এ রকম আরো লেখক আছেন, সিরাজুল ইসলাম চৌধুরী বা যতীন সরকার, হাসান আজিজুল হক। আমরা একসঙ্গে লিখি, একসঙ্গে চিন্তা করি। সবসময় পারি না, বিচ্ছিন্নতা আছে। কিন্তু আমাদের লেখা প্রকাশ করার মতো উপযুক্ত জায়গা তো নাই। আজকে যদি মানিক মিয়ার মতো একজন সম্পাদক থাকতেন, ইত্তেফাকের মতো একটা পত্রিকা থাকত, অবশ্যই দেশের অবস্থা অনেক ভালো হতো।’ তিনি আরো বলেন, ‘সমকাল পত্রিকা প্রকাশ করতেন সিকান্দর আবু জাফর। তার মতো একজন সম্পাদক থাকতেন তাহলেও কিছু লেখক থাকতেন।”
আবুল কাসেম ফজলুল হক বলেন, “লুটপাট, চাঁদাবাজ, গুম এসব এত প্রাধান্য বিস্তার করেছে এবং রাজনীতি এত নিকৃষ্ট হয়ে গেছে যে, এ থেকে উদ্ধার করার জন্য লেখকদের একটা ভূমিকা আমরা চাই। সেই ভূমিকা পালন করার জন্য যে মেরুদণ্ড দরকার, যে চরিত্রবল দরকার, সে চরিত্রবল সম্পন্ন লেখক কোথায়? জ্ঞানী লোকের অভাব নেই দেশে। কিন্তু জ্ঞানের সঙ্গে চরিত্রবল দরকার।”
গত শনিবার বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে দীপনকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। হামলার পর আল কায়েদার নামে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে দীপনকে নাস্তিক হিসেবে হত্যা করা হয়েছে
তবে জনপ্রিয় টকশো উপস্থাপক আবদুন নুর তুষার জানিয়েছেন, নিহত দীপন নিয়মিত নামাজ পড়তো ও রমজান মাসে রোজা রাখতেন। তুষার দীপনের ইসলাম চর্চার প্রত্যক্ষদর্শী বলেও দাবি করেন।
নিহত দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক দম্পতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অধ্যাপক ফরিদা প্রধানের একমাত্র ছেলে ছিলেন।
উৎসঃ   অনলাইন বাংলা

আক্রান্ত হলেই গুলি’, নিরস্ত্র মানুষ কী করবে?


গতকাল শুক্রবারের প্রথম আলো ও ইত্তেফাক-এর দুটি খবর পাশাপাশি রেখে পড়লে কেউ হাসি ধরে রাখতে পারবেন না।
ইত্তেফাক-এর প্রধান শিরোনাম: ‘আক্রান্ত হলেই পাল্টা গুলি’। ভেতরের সারমর্ম হলো, গত বৃহস্পতিবার পুলিশের সব শাখার শীর্ষ কর্মকর্তারা একবাক্যে ঘোষণা দিয়েছেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ গুলি করবে। আক্রান্ত হলেই পাল্টা গুলি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, টহল বা চেকপোস্টে পুলিশ গুলিবিদ্ধ হবে, সন্ত্রাসীরা গুলি করে চলে যাবে, পুলিশ গুলি করবে না এটা হতে পারে না। এ ক্ষেত্রে আত্মরক্ষার্থে তাৎক্ষণিকভাবে গুলি চালাতে হবে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাবপ্রধান বেনজীর আহমেদও একই কথা বলেছেন। পুলিশ সদর দপ্তর থেকেও সারা দেশে কর্মকর্তাদের কাছে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা পাঠানো হয়েছে।
আর প্রথম আলোর খবরটির শিরোনাম ছিল, ‘পুলিশের রাইফেলে গুলি ছিল না’। ভেতরে আছে, ‘আশুলিয়ার বাড়ইপাড়ায় কর্তব্যরত পুলিশের পাঁচ সদস্যের কারও রাইফেলেই গুলি ছিল না। তাই হামলার শিকার হওয়ার পর তাঁরা কোনো পাল্টা প্রতিরোধ গড়তে পারেননি। পুলিশের তিনজন সদস্য তো শালবনের দিকে দৌড়ে পালিয়েই গেছেন।’ গত বুধবার সকালে রাজধানীর অদূরে আশুলিয়ার বাড়ইপাড়ায় পুলিশের একটি তল্লাশিচৌকিতে হামলা চালায় দুই ব্যক্তি। তাদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল মুকুল হোসেন নিহত ও কনস্টেবল নূরে আলম সিদ্দিকী গুরুতর আহত হন।
প্রশ্ন হলো, গুলি যদি রাইফেলে ভরাই না থাকে, তাহলে পুলিশের সদস্যরা আক্রান্ত হওয়ার পর পাল্টা গুলি করবেন কীভাবে? রাইফেলে গুলি ভরতে ভরতে সন্ত্রাসীরা বীরদর্পে জায়গা ত্যাগ করবে। মিরপুর, আশুলিয়া, শাহবাগ কিংবা লালমাটিয়ার ঘটনায় দেখা গেল, সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্য পুরোপুরি কিংবা আংশিক পূর্ণ করে নিজ নিজ গন্তব্যে চলে গেছে। কোথাও বাধার মুখোমুখি হয়নি। মিরপুরে সহযোগী পুলিশ সদস্য নির্বিকার দাঁড়িয়ে ছিলেন। আর আশুলিয়ায় তিন সদস্য পালিয়ে আত্মরক্ষা করেছেন। নির্ভীক পুলিশই বটে!
পুলিশ সদর দপ্তরের নির্দেশনা কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তৃতা-বিবৃতি দেখে মনে হতে পারে যে, আক্রান্ত হলে আগে পুলিশ গুলি করত না বা এ ক্ষেত্রে আইনি বাধা আছে। পুলিশ প্রবিধানে স্পষ্ট বলা আছে, কেউ আক্রান্ত হলে পাল্টা আক্রমণ চালাতে পারবেন। বাংলাদেশের পুলিশ আইনে কোনো সংস্কার হয়নি। সেই ঔপনিবেশিক আইন দিয়েই চলছে।
এ ছাড়া আমরা তো প্রায়ই পত্রিকায় বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারের গল্প পড়ি। এতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো চিহ্নিত সন্ত্রাসী বা সন্দেহভাজনকে ধরল এবং সেই সন্ত্রাসী বা সন্দেহভাজনের জবানবন্দি অনুযায়ী তার সহযোগীদের ধরতে বা আস্তানায় হানা দিতে গিয়ে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হলে তারাও পাল্টা গুলি ছোড়ে। এরপর অনিবার্যভাবে যে ঘটনাটি ঘটে তা হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আগে থেকে আটক সন্ত্রাসী বা সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ মারা যায়।
আমরা এও জানি যে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নয়, একজন সাধারণ নাগরিকও আক্রান্ত হলে নিজেকে রক্ষার জন্য পাল্টা আঘাত করতে পারে। এবং ওই ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে আক্রান্ত হওয়ার পরই পাল্টা আঘাত হেনেছেন, তাহলে তাঁর এই আঘাত ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত হবে না।
আশুলিয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বক্তৃতা-বিবৃতি ও তৎপরতা দেখে মনে হবে, ‘গুলি ছোড়া না-ছোড়ার’ ওপরই সর্বাংশে তাঁদের ও দেশের মানুষের নিরাপত্তা নির্ভর করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপযুক্ত শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ, প্রণোদনা, সততা সর্বোপরি যোগ্য লোককে যোগ্য স্থানে বসানোর কোনো প্রয়োজনই নেই। দীর্ঘদিন ধরেই আমরা পুলিশ বাহিনীতে সংস্কারের কথা শুনে আসছিলাম। এর জন্য ইউএনডিপির তত্ত্বাবধানে একটি সুপারিশও করা হয়েছিল। ওই পর্যন্ত। কোনো কাজ হয়নি।
দ্বিতীয়ত, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো চলছে ঔপনিবেশিক আমলের আইনে কিন্তু সন্ত্রাসীরা ইতিমধ্যে ব্যবহার করছে অপেক্ষাকৃত উন্নত অস্ত্র ও প্রযুক্তি। ব্রিটিশ বা পাকিস্তান আমলে অপরাধীরা প্রধানত দেশীয় অস্ত্র তথা রামদা, ভোজালি, ছোরা, চাকু, চাপাতি বড়জোর পিস্তল ব্যবহার করত। এখন তাদের হাতে সব ধরনের আধুনিক অস্ত্র ও প্রযুক্তি এসেছে। এসব অস্ত্রধারীকে মোকাবিলা করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে হবে।
স্বীকার করতে হবে সম্প্রতি মিরপুর ও আশুলিয়ায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় যে দুজন পুলিশ সদস্য মারা গেলেন, তার পেছনে যেমন সতর্কতার অভাব ছিল, তেমনি ছিল পেশাদারির ঘাটতিও। কোথায় কোন তল্লাশিচৌকিতে কতজন সদস্য রাখা হবে, কে নেতৃত্ব দেবেন—সেসব বিষয়ে কি সুবিন্যস্ত পরিকল্পনা ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেখানে দায়িত্বপ্রাপ্তরা ছিলেন বয়সে নবীন। কিন্তু সেই নবীনদের কি যথেষ্ট প্রশিক্ষণ দিয়ে সেখানে পাঠানো হয়েছিল। হলে এমনটি হওয়ার কথা নয়।
প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে সাবেক আইজিপি মোহাম্মদ নূরুল হুদা বলেছেন, ‘মনে হচ্ছে নিরাপত্তাচৌকিতে পুলিশের যতটুকু সতর্কতা নেওয়া প্রয়োজন ছিল, ততটুকু নেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী একজন যখন তল্লাশি করবেন, অন্যজন তখন পাহারা দেবেন।’
এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নিতে হয়, সেই প্রশিক্ষণ কি তাদের দেওয়া হয়েছিল। সম্ভবত হয়নি।
আর পুলিশ বিভাগের আরেকজন সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্যক্তিগত আলাপে বলেছেন, পুলিশ বিভাগের নিয়োগ, পদায়ন ও পদোন্নতি এখন আর এই বাহিনীর নিয়ন্ত্রণে নেই। এটি পুরোপুরি চলে গেছে রাজনৈতিক নেতা তথা সাংসদদের হাতে। তাঁরাই ঠিক করে দেন কোন পদে কাকে নিয়োগ করা হবে, কাকে কোথায় পদায়ন করা হবে। এখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের সুযোগ খুব কম। তিনি আরও বলেছেন, পাঁচ-দশ লাখ টাকা দিয়ে কেউ পুলিশ বিভাগে ঢুকলে তাঁর প্রধান দায়িত্ব হয়ে পড়ে সেই টাকাটি দ্রুত তুলে নেওয়া। সে ক্ষেত্রে ন্যায় ও সততার পাশাপাশি পেশাগত দক্ষতাও নিহত হয়। তদুপরি কর্তব্য পালনের ক্ষেত্রে রাজনৈতিক চাপ তো আছেই।
আজকের লেখার মূল প্রতিপাদ্য বিষয় পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নয়। তাঁদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট বিভাগ কিছু নির্দেশনা দিয়েছে। আশুলিয়ার ঘটনার পর তল্লাশিচৌকিগুলোতে জনবল বাড়ানো হয়েছে। হয়তো এর কিছুটা ফলও পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাবে। তাদের হাতে অস্ত্র আছে। কিন্তু যারা নিরস্ত্র, নিরীহ সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা কে দেবে? তারাও নিশ্চয়ই চাইবে না প্রকাশনা সংস্থার অফিস খুলে ফয়সলের মতো বেঘোরে সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে কিংবা টুটুলের মতো গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাতে? তারা নিশ্চয়ই চাইবে না ঘরে বা বাইরে দুর্বৃত্তদের হানায় বাবা সন্তানকে কিংবা স্ত্রী স্বামীকে হারান।
আমাদের সমাজে কিছু ভাগ্যবান মানুষ আছেন, যারা সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে আত্মরক্ষার্থে অস্ত্র রাখতে পারেন। শুনেছি আরও বেশি ভাগ্যবান যারা তারা প্রাইভেট বাহিনীও গড়ে তোলেন। আবার এসব অনুমোদিত অস্ত্রের বেআইনি ব্যবহারও আমরা দেখেছি। কিন্তু আমাদের উদ্বেগ হলো একেবারেই সাধারণ মানুষকে নিয়ে, যাদের দল নেই, সংঘ কিংবা সংঘবদ্ধ বাহিনী নেই, তাদের কী হবে? সন্ত্রাসীদের হাতে নিহত প্রকাশক ফয়সলের শোকাহত পিতা বলেছেন, ‘আমি আমার নিরাপত্তায় পুলিশ চাই না। আমি চাইলে হয়তো সরকার পাঁচজন পুলিশ পাঠাবে। কিংবা তার চেয়েও বেশি পাঠাবে। কিন্তু দেশের কোটি কোটি সাধারণ মানুষের কী হবে? তারা কার কাছে নিরাপত্তা চাইবে?’
আসলে নিরাপত্তা তো চাওয়ার বিষয় নয়। যেকোনো রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা দেওয়া। নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্যই তো আমরা পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, সেনাবাহিনী গড়ে তুলেছি। সাধারণ মানুষের হাতে কোনো অস্ত্র নেই। তারা নিরস্ত্র। এই নিরস্ত্র মানুষ তখনই নিরাপদ বোধ করবে, যখন দেখবে রাষ্ট্র অপরাধীদের প্রতি জিরো টলারেন্স দেখাচ্ছে। আইনের প্রয়োগে কোনো বৈষম্য বা ব্যত্যয় ঘটছে না। এ কারণেই যেকোনো ফৌজদারি অপরাধকে রাষ্ট্র তার বিরুদ্ধে চালিত অপরাধ হিসেবে গণ্য করে। প্রতিকারের উদ্যোগ নেয়। যে রাষ্ট্র যত কার্যকরভাবে সেই প্রতিকার করতে পারে, সেই রাষ্ট্রেই নাগরিকেরা তত নিরাপদ ভাবে। রাষ্ট্রের আরেকটি কর্তব্য হলো, জনগণের মৌলিক চাহিদাগুলো মেটানো। আধুনিক যুগে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার একমাত্র মৌলিক চাহিদা নয়। এর সঙ্গে তার নাগরিক অধিকার তথা পছন্দমতো প্রতিনিধি বাছাই এবং মত প্রকাশের স্বাধীনতাও তাকে দিতে হবে।
আমরা ধরে নিলাম, পুলিশ সদর দপ্তর যেসব নির্দেশনা দিয়েছে, সেটি পুরোপুরি প্রতিপালিত হলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও সজাগ ও সতর্ক থাকলেন। তাঁদের প্রত্যেককে লাগসই প্রযুক্তি, সরঞ্জাম ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেওয়া হলো। এসব বাহিনী এমনভাবে গড়ে তোলা হলো যে কেউ তার কোনো সদস্যের ওপর আক্রমণ করতে সাহস পাবে না। সেই সঙ্গে এই নিশ্চয়তাও রাষ্ট্রকে দিতে হবে যে তার আইনানুগ বাহিনীর কোনো সদস্য বেআইনি কিছু করবেন না। দল-মত-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে সমদৃষ্টিতে দেখবে। সেই রাষ্ট্র কেবল দুষ্টের দমনই করবে না, দুষ্ট যাতে তৈরি হতে না পারে, সেই ব্যবস্থাও তাকে নিতে হবে। সাধারণ মানুষের মধ্যে তখনই নিরাপত্তা বোধ জাগ্রত হবে, যখন রাষ্ট্র ন্যায়ানুগ আচরণ করবে। সমাজে অপরাধীর শাস্তি নিশ্চিত হবে। আর আক্রান্ত মানুষ পাবে ন্যায়বিচার।

সোহরাব হাসান: কবি, সাংবাদিক।

গোয়েন্দা সতর্কবার্তা >> নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে


বর্তমান পরিস্থিতিতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে দলীয় প্রার্থীদের ভরাডুবির পাশাপাশি খুনোখুনির ঘটনা বাড়বে বলে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারকে সতর্ক করেছে
আধিপত্য বিস্তার, দলীয় পদ-পদবি, ভূমি দখল, টেন্ডারবাজি, চাঁদার টাকা ভাগাভাগি ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ অভ্যন্তরীণ নানা কোন্দলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মাত্র ২১ মাসে প্রায় দেড়শ' নেতাকর্মী খুন হয়েছেন। এ পরিস্থিতিতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে দলীয় প্রার্থীদের ভরাডুবির পাশাপাশি খুনোখুনির ঘটনা আরো বাড়বে বলে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারকে সতর্ক করেছে।

সারাদেশে একই ধরনের ভয়াবহ চিত্রে সরকারের নীতি-নির্ধারক মহলে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়েছে। আওয়ামী লীগের হাইকমান্ড থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বিব্রতকর পরিস্থিতিতে দু'পক্ষ থেকেই দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর তাগিদ দেয়া হয়েছে। 
তবে দীর্ঘমেয়াদি কোন্দলে দলীয় অভ্যন্তরে জেঁকে বসা অস্থিতিশীলতা নিরসন করা আদৌও সম্ভব হবে কিনা রাজনৈতিক পর্যবেক্ষকরা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তাদের ভাষ্য, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এ স্বল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের অন্তর্কোন্দল দূর করা সত্যিকার অর্থেই কঠিন হবে।
সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলের মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যালোচনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দাসহ (এনএসআই) একাধিক সংস্থাকে দায়িত্ব দেয়া হয়। তারা বিভিন্ন স্তর থেকে তথ্য সংগ্রহ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এতে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নয় শতাধিক ইউনিয়নে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে প্রায় নিয়মিতই তাদের মধ্যে সহিংস সংঘাতের ঘটনা ঘটছে। প্রায় তিন হাজার ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক নেতা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মুখিয়ে রয়েছে। দলীয় মনোনয়ন না পেলে তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন এ প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে অনেকে পলিটিক্যাল ক্যাডারদের পাশাপাশি পেশাদার সন্ত্রাসীদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছেন। সংশ্লিষ্ট সূত্রটি জানায়, এসব পরিস্থিতি দ্রুত মোকাবেলা করে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না হলে আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে ভরাডুবি ঘটবে বলে গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 
প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে দেশের ৩২৩টি পৌরসভা নির্বাচনের সময় নির্ধারিত হয়েছে। এরপর মার্চ-এপ্রিলে ৪ হাজার ৫৫৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে বলে ইতোমধ্যে ঘোষণা এসেছে। আর প্রথমবারের মতো এসব স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে হওয়ার সিদ্ধান্তও এসেছে সরকারের কাছ থেকে।
এদিকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে গোয়েন্দারা উদ্বেগ প্রকাশ করলেও দলটির শীর্ষ নেতারা প্রকাশ্যে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, দলের ভেতর কোনো কোন্দল নেই। সন্ত্রাসী, খুনি ও মাদক ব্যবসায়ীদের কোনো দলও নেই। একটি কুচক্রীমহল আওয়ামী লীগের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে নানা অপপ্রচার করছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দাবি, দলীয় কোন্দলে কোনো খুনোখুনির ঘটনা ঘটেনি। যদি এমন প্রমাণ পাওয়া যায়, তবে দল ও সরকার অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি-জামায়াতসহ অন্য বিরোধী দলগুলোর রাজনীতিতে সক্রিয় কোনো ভূমিকা না থাকায় সরকারি দলের নেতাকর্মীরা ব্যক্তিগত নানা সুযোগ-সুবিধা হাসিলের জন্য বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে ক্ষমতাসীন দলটির মধ্যে খুনোখুনি ও অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন স্তরের প্রশাসন রাজনৈতিক চাপে কোণঠাসা থাকায় তাদের পক্ষেও এ পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। হত্যাকা-ের সঠিক বিচার না হওয়ার কারণে তা ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেন অপরাধ বিশ্লেষকরা।
এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, অনেক দিন ধরে ক্ষমতায় থাকার কারণে মাঠ পর্যায়ে দলটির নেতাকর্মীরা কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। আর দলের পক্ষ থেকেও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে মনে করেন তিনি।
এদিকে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা অভ্যন্তরীণ কোন্দলের কথা স্বীকার না করলেও গত এক বছরে সংঘটিত অর্ধশতাধিক হত্যাকা-ের নেপথ্যে দলীয় নেতাকর্মীদের সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকারের কাছে উপস্থাপন করেছে।
গত ৩ জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফুলতলা বাজার এলাকায় প্রতিপক্ষের গুলিতে যুবলীগকর্মী মো. জামাল উদ্দিন খুন হন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ২০ জানুয়ারি যশোরের মণিরামপুরে শাহিনুর রহমান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। ৬ মার্চ ২০১৫ নাটোরে অভ্যন্তরীণ কোন্দলে ওয়ার্ড যুবলীগ নেতা সিরাজ শিকদার (৪০) খুন হয়েছেন। ৮ এপ্রিল যশোর শহরের দুর্বৃত্তরা গুলি করে খুন করে মঞ্জুর রশিদ নামে এক আওয়ামী লীগ নেতাকে। স্থানীয়দের দাবি, দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকা- সংঘটিত হয়। ১১ এপ্রিল কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ শহর ছাত্রলীগ সভাপতি ও কুমিল্লা সার্ভে ইন্সটিটিউটের ভিপি সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। ১৬ এপ্রিল দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের মো. জাকারিয়া ও ভেটেরিনারি অনুষদের মাস্টার্সের মিল্টন নামে দুই ছাত্র নিহত হন। ২৩ এপ্রিল রাজবাড়ীর গোয়ালন্দে যুবলীগ নেতা শরিফুজ্জামানসহ দুজন খুন হয়েছেন। 
১৩ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা নিহত হন। ১৫ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাসস্ট্যান্ডে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের এক নেতার অনুসারীদের গোলাগুলিতে ছাত্রলীগের সাবেক নেতা মাসুম সরকার মারা যান। ৫ জুন ঝালকাঠি সদর উপজেলায় তৌহিদুল ইসলাম সিকদার নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ১৯ জুন ফেনীতে সন্ত্রাসীদের গুলিতে বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ মানিক নিহত হন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগের অপর একটি গ্রুপের সঙ্গে বিরোধের জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।
২৮ জুন লালমনিরহাট সদর উপজেলা যুবলীগ সদস্য বুলেটকে (৩২) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। গত ৪ জুলাই চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে নুরুল হুদা নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা নিহত হন। ৫ জুলাই কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনায় ইয়াকুব আলী নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। ১১ জুলাই রাজবাড়ী সদরের পাঁচুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুস ছাত্তার খুন হন। ২১ জুলাই জেলার রানীনগরে জমি নিয়ে বিরোধের জেরে আমজাদ হোসেন নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। ২৪ জুলাই পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দানেজ শেখকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ১ আগস্ট সন্দ্বীপের মগধরা ইউনিয়নের নামারবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৭ আগস্ট নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মিলন সরকারকে (২৮) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। একইদিন বরিশালের আগৈলঝাড়ায় রাসেল ব্যাপারী নামে ছাত্রলীগের এক কর্মী খুন হন।
১২ আগস্ট দুপুরে সিলেট মদন মোহন কলেজ ক্যাম্পাসে আগের দিনের বিরোধের জেরে ছাত্রলীগকর্মী আবদুল আলীকে প্রণজিৎ দাশের নেতৃত্বে কয়েকজন মিলে ছুরিকাঘাত করে হত্যা করেন। ১৩ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মধ্যবাড্ডার পানির ট্যাংকি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দু'গ্রুপের গোলাগুলিতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা নিহত হন। কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ক্ষমতাসীন দলের এই তিন নেতা খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। গত ১৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। এ ঘটনায় সবুজ (২৪) নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত ও অন্তত ১০ জন আহত হন। 
১৪ সেপ্টেম্বর গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি খুন হন। ২৯ সেপ্টেম্বর যশোরের বেনাপোলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদকে কুপিয়ে হত্যা করে।

উৎসঃ যাযাদি