ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১ ।

সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

এমপি মোস্তাফিজ ও এড. মজিব ‘জুতা প্রদশন

দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের সাথে সংগঠনের বন ও পরিবেশ বিষয়ক সম্পদক এডভোকেট মুজিবুল হকের তীব্র বাকবিত-া হয়েছে। এক পর্যায়ে একে অপরের দিকে জুতা নিয়ে তেড়ে যান। তবে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা পূর্বকোণকে জানান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুল হক তাঁর বক্তব্যে বলেন, আমাদের সংসদ সদস্যরা জামায়াত শিবির নিয়ে চলেন। তাদের আশ্রয়-প্রশ্রয় দেন। বিশেষ করে আমাদের বাঁশখালীর সংসদ সদস্যের সাথে জামায়াতের নেতারা ঘুরাফেরা করেন। যেকারণে বাঁশখালীতে জামায়াতের আধিক্য দেখা দিয়েছে। এখানে জঙ্গিরা আস্তানা গেড়েছে। এমনকি অস্ত্রসহ জঙ্গি আটক হয়েছে। তাঁর বক্তব্যের তার অপর দুইজন সংসদ সদস্য বক্তব্য দেন। এরপর বক্তব্য দিতে উঠেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি এডভোকেট মুজিবুল হকের বক্তব্যের প্রতিবাদ করে বলেন, আমি সবাইকে সাথে নিয়ে বাঁশখালীর উন্নয়ন কাজ করে যাচ্ছি। জামায়াতের তার কোন সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, ‘বেয়াদব’। না জেনে ভুল তথ্য দিচ্ছেন বেয়াদব। সভাশেষে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান জুতা নিয়ে এডভোকেট মুজিবুল হকের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। তবে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে তিনি ক্ষান্ত হন। নেতারা উত্তেজিত দুই নেতাকে শান্ত করেন। উভয়কে কোলাকুলি করিয়ে দিয়ে বিবাদ মিটিয়ে ফেলেন। এদিকে, কার্যনির্বাহী কমিটির সভায় দুই নেতার মাঝে এমন বাকবিত-া চলাকালে দলীয় কার্যালয়ের বাইরে সাংসদ মোস্তাফিজের ব্যক্তিগত সহকারি তাজুল, ছাত্রলীগ কর্মী স¤্রাট এবং শেখ মহিউদ্দিন হট্টগোল শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এবিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান পূর্বকোণকে বলেন, দুই নেতার মাঝে একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে সবার হস্তক্ষেপে তার অবসান হয়।
দৈনিক পূর্বকোনের সৌজন্যে

রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

সড়ক দূর্ঘটনায় চালকদের দোষারোপ না করে যাত্রীসহ সকলকে সচেতন হতে হবে- ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক গড়ার প্রথম শর্ত হলো সড়ক ব্যবহারের নিয়মাবলী বস্তবায়ন করা। নিয়ম মেনে রাস্তা পারাপার হলে, চালক গাড়ি চালালে দুর্ঘটনা কম হয়। এসব বিষয় আমাদেরকে প্রতিটি মূহূর্তে  মনে রাখতে হবে। আমাদের দেশে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে আমরা কেবল চালকদের দোষারোপ করে থাকি। শুধু চালকদের দোষারোপ করলে চলবে না্, সঙ্গে যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকেই সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পরস্পরকে দোষারোপ করতে গেলে প্রকৃত সমস্যার কোনো সুরাহা হবে না। দোষারোপের বাইরে গিয়ে সমস্য নিরসনে সম্মিলিত প্রয়াসে উদ্যোগ নিতে হবে।
 চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট-চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কমিটি নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সড়ক দুর্ঘফেটনা রোধ কল্পে পরিবহন শ্রমিকদের সাথে নিসচার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ সড়ক চাইর কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন উপরোক্ত কথাগুলো বলেন। 
নিরাপদ সড়ক চাইর (নিসচা) নগর কমিটির সভাপতি এসএম আবু তৈয়বের সভাপতিত্বে ও ইপসার প্রোগ্রাম ম্যানেজার মোহ্ম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পেোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী ফরিদ, হারদা নদী রক্সা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল কিবরিয়া, এসএটিভি ব্যুরো প্রধান সাংবাদিক শাহনেওয়াজ রিটন, বাংলাদেশ জাতীয় পরিবহন শ্রমিক ফেডারেমনের সিবরেট-চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কমিটির সবাপতি সিদ্দিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো” শাহ আলম ফিরোজী, আওয়ামী মটা চালকলীগ চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন। 
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিসচা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সজীব, সমাজ সেবা ও ক্রীড়া সম্পাদক রোটারিয়ান হাজী মো” ইলিয়াস, প্রচার সম্পাদক রেজা মোজাম্মেল, জাহেদুর রহমান সোহেল, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু ফয়েজ, সড়ক পরিবহন শ্রমিকলীগ মহানগর কমিটির সাধারণ সম্পাদক কলিম শেখ, চট্টগ্রাম পিকআপ সমিতির মোঃ মোস্তফা নিসচা পটিয়া উপজেলা কমিটির সভাপতি সপু বড়ুয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক মফিজুল ইসলাম চৌধুরী প্রমূখ। 

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

যে রাজনীতি ছিল জনগণের কল্যানের জন্য সেই রাজনীতি এখন নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছে----------------ডাঃ শফিকুর রহমান


বাংলাদেশ  বার্তা: সরকারের নির্দেশে সারা দেশে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে গণহারে গ্রেফতার এবং সরকারী দলের দুর্বৃত্তদের তান্ডবে দেশে এক ভীতিকর অবস্থা সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৪ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার একদলীয় শাসন ব্যবস্থা চালুর মাধ্যমে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জামায়াত-শিবির এবং অন্যান্য বিরোধীদলকে নির্মূল করার অভিযান শুরু করেছে। 
সমাজের নিরীহ ও সম্মানীত লোকদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। মাসের পর মাস তাদের আটকিয়ে রেখে অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। দীর্ঘদিন কারাগারে থাকার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। মিথ্যা মামলায় রিমান্ডে নিয়ে নির্বিচারে শারিরীক নির্যাতন করা হচ্ছে। স্বাধীন বাংলাদেশে রাজবন্দীদের এভাবে শারিরীক নির্যাতনের ঘটনা নজিরবিহীন। শুধু রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, সাধারণ মানুষকে গ্রেফতার করে পুলিশ বাণিজ্য করছে। এদের হাত থেকে নির্বাচিত জনপ্রতিনিধি এবং ধর্মপ্রাণ মহিলারাও রক্ষা পাচ্ছে না। স্বামী না পেয়ে স্ত্রীকে, পিতাকে না পেয়ে পুত্রকে গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে। এতো দিন যে রাজনীতি ছিল জনগণের কল্যানের জন্য সেই রাজনীতি এখন নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছে। এর ফলে দেশ সুস্থ্য ধারার রাজনীতি শূন্য হয়ে স্বৈরাচারী শাসকদের কবলে চলে যাচ্ছে। কারাগারের বাইরে যারা আছেন তারাও গ্রেফতার আতংকে বাড়ীতে অবস্থান করতে পারছে না। এর ফলে সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে দেশে অপরাধ প্রবণতা পূর্বের তুলনায় অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষের মধ্যেও আতংক বিরাজ করছে। 
অপর দিকে সরকারী দলের সন্ত্রাসীরা হত্যা, গুম, অপহরণ, ধর্ষণ, অন্যের জমি দখল, টেন্ডাবাজী, চাঁদাবাজী, প্রতিপক্ষের বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট, আধিপত্য বিস্তারের নামে নিজ দলের মধ্যে গোলাগুলি, হানাহানি, খুন-খারাবি চালাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। এরা পুলিশের সামনে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করলেও পুলিশ দর্শকের মত দাঁড়িয়ে থাকে। বিরোধীদলের লোকদেরকে পিটিয়ে পুলিশের হাতে দেয়া হলে পুলিশ আক্রমণকারী সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা না করে আক্রান্ত ব্যক্তির নামে মামলা করছে। লোক দেখানো দু’একটি মামলায় সাজা দেয়া হলেও সরকারী দলের সন্ত্রাসীরা ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। সরকারের কাজ যেখানে দুষ্টের দমন ও সৃষ্টের লালন, সেখানে সরকার সৃষ্টের দমন ও দুষ্টের লালন করছে। কোন ঘটনা ঘটলেই তদন্তের আগেই প্রতিপক্ষ রাজনৈতিক দল বিশেষ করে জামায়াত ও ছাত্রশিবিরের উপর দোষ চাপানো হচ্ছে। ¯^য়ং প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও বিএনপি-জামায়াত এবং ছাত্রশিবিরের উপর দোষ চাপিয়ে যেভাবে কথা বলছেন, তাতে ঘটনার সুষ্ঠু তদন্তের সুযোগ থাকছেনা। 
ভিন্ন দল ও মতকে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী দিয়ে এভাবে দমন করার ইতিহাস অতীতে কখনোই ছিলনা। এ দমননীতি অবিলম্বে বন্ধ করা না হলে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এবং সমাজ থেকে শান্তি বিদায় নিবে। এর পরিণতি কারো জন্যই শুভফল বয়ে আনবে না।
মানুষের নিরাপত্তা দান করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। অতএব দেশ, জাতি ও সরকারী দলের নিজেদের স্বার্থে এ ধরনের নির্যাতন বন্ধ করে গ্রেফতারকৃত সকল রাজবন্দীদের মুক্তি দেয়ার আহবান জানাচ্ছি।”

সংলাপ চাহিয়া লজ্জা দিবেন না’ -ডক্টর তুহিন মালিক


এই ভূমে বেশিরভাগ সংকটের মীমাংসাই হয়েছে রাজপথে। রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে জনগণের নামে উত্থাপিত দাবি আদায় হয়েছে। জনগণকে মূল্য চুকাতে হয়েছে অপরিসীম। এর বিনিময়ে তারা কি পেয়েছেন তা অবশ্য বলা দায়।
ক’দিন আগেই নূর হোসেন দিবস পালন হয়ে গেল। নূর হোসেন যে স্বৈরাচারকে হটানোর জন্য জীবন দিলেন তিনি এখন আবার ক্ষমতার অংশীদার। স্বৈরাচার নিপাত যায়নি, গণতন্ত্রও মুক্তি পায়নি। যদিও নূর হোসেনের ভাই সেদিন বলছিলেন, কারও শাস্তি হলে, বিচার হলে আর কি হয়? নূর হোসেন চেয়েছিলেন বাংলাদেশে গণতন্ত্র আসুক, নূর হোসেন চেয়েছিলেন বাংলাদেশের মানুষ যেন সুখে থাকে।
যে গণতন্ত্র নূর হোসেন চেয়েছিলেন সে গণতন্ত্র আজ কোথায়? গণতন্ত্রের প্রাথমিক পাঠ অবাধ ভোটাধিকার। নাগরিকরা তা আর খুঁজে পাচ্ছেন না। কিন্তু আজ টিভি পর্দায় আবির্ভাব ঘটেছে এক নতুন দলের। সারা পৃথিবীর সব জ্ঞান তাদের মাথায়। ভিন্নমতের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধের মতো বিষয়টিও তাদের মধ্যে নেই। তারা নিজেরাই নিজেদের প্রশংসা করে। নিজেরাই নিজেদের পুরস্কৃত করে। তারা প্রতিদিন একবার করে ঘোষণা দেন, গণমাধ্যম স্বাধীন। সংবিধানের মহত্ত প্রচার করেন তারা। সংবিধানের অন্যতম মূল চেতনা যে গণতন্ত্র সে কথা অবশ্য তারা চেপে যান।
শুরু করেছিলাম সংলাপ প্রসঙ্গে। এ কথা সত্য, বাংলাদেশে সংলাপে তেমন কোন সমস্যার সমাধান হয়নি। তাই বলে পর্দার আড়ালে সমঝোতা যে হয়নি তা নয়। অনেক সংকটের সময়েই সমঝোতার ক্ষেত্রে পর্দার আড়ালে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে দুই নেত্রীকে কাছাকাছি আনার ক্ষেত্রে নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রধান ভূমিকা পালন করেছিলেন। সাংবাদিক ফয়েজ আহমেদের বাসায় দুই নেত্রীর সে বৈঠক আজও অনেকে স্মরণ করেন।
তবে প্রয়াত ফয়েজ আহমেদের মতো মানুষ হয়তো বাংলাদেশে এখন আর নেই। থাকলেও ক্রমশ ভয় দেখিয়ে/ চরিত্রে কালিমা দিয়ে তাদের দমিয়ে দেয়া হয়েছে। প্রখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবহান কিছুদিন আগে ঢাকায় এক আলোচনায় বলেছেন, পাকিস্তান আমলে তিনি যখন কোন কিছু লিখতেন, নির্ভার হয়ে লিখতেন। কিন্তু এখন কোন কিছু লিখতে হলে তাকে বারবার ভাবতে হয়। রেহমান সোবহানের এ বক্তব্যের সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন; আবার অনেকেই হয়তো দ্বিমত পোষণ করবেন। সবচেয়ে বেশি দ্বিমত পোষণ করবেন তারা, যারা সবকিছু বলতে পারেন এবং লিখতে পারেন।
তবে বাংলাদেশে গত কয়েক বছরে যে সংলাপ সংলাপ চলছে তার একটি নতুন বৈশিষ্ট্য রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে বিএনপিই সংলাপের প্রস্তাব দিচ্ছে। আর সরকার তা প্রত্যাখ্যান করছে। অথচ দেশে দেশে দেখা যায়, সরকারই সংলাপ প্রস্তাব দিয়ে থাকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ৫ই জানুয়ারির নির্বাচনের আগে সংলাপের আহ্বান জানিয়েছিলেন। যদিও বিএনপি নেত্রীর তখন আর গণভবনে যাওয়া হয়নি। তবে জাতিসংঘ মহাসচিবের দূত তারানকোর উপস্থিতিতে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংলাপ হয়েছিল। সে সংলাপ অবশ্য কোন ফল বয়ে আনেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি পরিষ্কার ভাষাতেই বলেছেন, খুনির সঙ্গে সংলাপ নয়। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংলাপের দরজা সব সময় খোলা রাখতে হবে। বাংলাদেশ রাষ্ট্র এখন এক ধরনের চ্যালেঞ্জের মুখে থাকলেও পর্যবেক্ষকরা বলছেন, ক্ষমতাই যেখানে প্রধান এজেন্ডা সেখানে সংলাপ হয় না এবং সংলাপ হলেও তা কোন ফল বয়ে আনে না। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ভাষায় বলতে হয়, আমাদের সবার শুভবুদ্ধির উদয় হোক।

সিলেট মহানগরী ও সকল থানায় থানায় জামায়াতের দোয়া দিবস পালন সকল ষড়যন্ত্র নস্যাৎ করে এদশে ইসলামী আন্দোলন বিজয়ের চুড়ান্ত লক্ষে এগিয়ে যাবে ইনশাআল্লাহ


বাংলাদেশ বার্তা: ১৪ নভেম্বর ২০১৫; জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দোয়া দিবস কর্মসুচীর অংশ হিসেবে জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি, দেশে চলমান সংকট থেকে উত্তরন ও দেশ-জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর জামায়াত। গতকাল শুক্রবার বাদ আসর সিলেট মহানগরীর একটি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মাহফিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: আব্দুর রব ও নুরুল ইমলাম বাবুল, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, আব্দুস শাকুর, মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার, সিলেট মহানগর ছাত্র শিবির সভাপতি আব্দুর রাজ্জাক ও সেক্রেটারী মাসুক আহমদ প্রমুখ।
এছাড়া শুক্রবার সিলেট মহানগরীর বিমানবন্দর থানা, কোতয়ালী পুর্ব, কোতয়ালী পশ্চিম, শাহপরান ও দক্ষিণ সুরমা সহ সকল থানায় পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সমুহে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মোজাহিদ সহ কারান্তরীন জাতীয় নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীদের মুক্তি, দেশের চলমান সংকট থেকে উত্তরন ও দেশ-জাতির কল্যান-শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন- বাংলাদেশে ইসলাম, ইসলামী আন্দোলন ও ইসলামী নেতৃত্ব চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। এ থেকে জাতির মঙ্গল কামনায় বেশী বেশী আল্লাহর সাহায্য চাইতে হবে। ইসলাম বিদ্বেষী শক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলায় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঈমানী শক্তিতে বলীয়ান হতে হবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে এদেশে ইসলামী আন্দোলন চুড়ান্ত বিজয়ের লক্ষে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

চট্টগ্রাম মহানগর জামায়াতের দোয়া মাহফিলে সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ সকল নেতা কর্মীদের মুক্তি এবং গণগ্রেফতার বন্ধের দাবী


চট্টগ্রাম, ১৩ নভেম্বর ২০১৫ইং জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতাকে দীর্ঘয়িত করার জন্য বাকশাল কায়েমের লক্ষে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে দলের সন্ত্রাসী নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতনে, খুন, গুম, অপহরণ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিতে দেশের জনগণ জিম্মি। দেশের আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশে বসবাস আজ অনিরাপদ। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আওয়ামীলীগ আগামী পৌরসভা নির্বাচনে ভরাডুবির আশংখায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের দমন পীড়ন চালাচ্ছে। সারাদেশে গনগ্রেফতার অব্যাহত রেখেছে। নিরীহ জনগণকে হয়রানি ও জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারের অন্যায় ও জুলুমের প্রতিবাদে প্রতিরোধ করার কারণে এবং ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন করে মিথ্যা অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানকে বিচারের নামে হত্যা করা হয়েছে। সাবেক মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদকেও মিথ্যা অভিযোগে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি অবিলম্বে জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেফতারকৃত সকল নেতা কর্মীদের নি:শর্ত মুক্তি এবং সারাদেশে জামায়াত-বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গণগ্রেফতার বন্ধের দাবী জানান।

জামায়াতে ইসলামী চকবাজার থানার এক দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর মোরশেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন থানা জামায়াতের সেক্রেটারী আহমদ খালেদুল আনোয়ার, আব্দুল হান্নান, দেলোয়ার হোসেন ও গোলাম রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগর সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম।
সদরঘাট থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত দোয়া দিবস থানা সেক্রেটারী এম.এ.গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা ডা: এম.এ.মতিন, মুহাম্মদ জসিম উদ্দিন, সরওয়ার জাহান সিরাজী, ফজলে এলাহি শাহিন ও মুহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

দোয়া দিবস উপলক্ষে চান্দগাঁও থানা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল থানা আমীর অধ্যাপক আবু জওয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নগর জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, মুহাম্মদ নুরশেদুল ইসলাম, মোহাম্মদ জোবায়ের, জাহেদুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আবু জাওয়াদ।
জামায়াতে ইসলামী হালিশহর থানার উদ্যোগে দোয়া মাহফিল থানা আমীর আবু শাফায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা: মুহাম্মদ ছিদ্দিকুর রহমান। মাহফিলে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা আবু গালিব, এম.এ. জাহের, এম.এ. তাহের ও মুহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ডা: মুহাম্মদ ছিদ্দিকুর রহমান।
কেন্দ্র ঘোষিত দোয়া দিবসে বন্দর থানা জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল থানা আমীর আলহাজ্ব এম.আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগরী জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ্। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা আহমদ উল্লাহ, আহসান উল্লাহ ও মুহাম্মদ ইকবাল শরীফ প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদ উল্লাহ।
ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে কেন্দ্র ঘোষিত দোয়া মাহফিল থানা আমীর ফারুকে আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা এম.এ. সবুর, হযরত আলী, জি.হোসাইন, এডভোকেট আমিনুল ইসলাম, মোহাম্মদ শাহাব উদ্দিন ও মুহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন, থানা আমীর মুহাম্মদ ফারুকে আজম।
পাহাড়তলী থানা উদ্যোগে এক দোয়া মাহফিল জামায়াত নেতা মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, জামায়াত নেতা এম.এ. গফুর, মুহাম্মদ কুতুব উদ্দিন ও মোহাম্মদ ফরহাদ হোসেন প্রমুখ। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন, থানা সেক্রেটারী মুহাম্মদ জহিরুল ইসলাম।
বায়েজিদ থানা জামায়াতের উদ্যোগে কেন্দ্র ঘোষিত এক দোয়া মাহফিল থানা আমীর মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা হাফেজ আবুল মনছুর, মাওলানা এম.এন.ইসলাম ও মাওলানা মাহবুবুল রহমান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।

এছাড়াও জামায়াতের সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কেন্দ্রীয় ও সারাদেশে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির জন্য দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমী জামে মসজিদেসহ নগরীর বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেওয়ান বাজার ইসলামিক একাডেমী জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব মাওলানা শাফি উদ্দিন আল মাদানী। পতেঙ্গা, ই.পি.জেড, বন্দর, হালিশহর, ডবলমুরিং, সরদঘাট, পাহাড়তলী, আকবরশাহ, খুলশী, পাঁচলাইশ, বায়েজিদ, বাকলিয়া, চান্দগাঁও, চকবাজার, কোতোয়ালীসহ বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালিত হয়।

জীবনকে সুখী করতে কয়েকটি অতি মূল্যবান কথা:-


● যখন আপনার রক্ত সম্পর্কীয়দের পক্ষ থেকে আঘাত পান, এই বলে মনকে সান্ত্বনা দেবেন, ইউসুফ (আঃ)-এর সাথে তাঁর আপন ভাইরাও কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিলেন ।
● যদি আপনার মাতা-পিতা আপনার বিরোধিতা করেন, স্মরণ করবেন ইব্রাহীম (আঃ) -কে, যার পিতা তাঁকে আগুনে নিক্ষেপ করেছিলেন।

● যদি এমন একটা সমস্যাতে আটকে পড়েন যেখানে উদ্ধার পাওয়া কঠিন, ভুলে যাবেন না ইউনুস (আঃ) মাছের উদরে কিভাবে আটকে ছিলেন!
● যদি আপনি রোগাক্রান্ত হয়ে কষ্টের জ্বালায় কাঁদেন, স্মরণ করুন আয়ুউব (আঃ) -র রোগ- দুর্দশা কিন্তু আপনার অপেক্ষা বহুগুণ বেশী ছিলো ।
● যখন আপনার নামে কেউ অপবাদ ছড়ায়, ভুলবেন না মা আয়েশা (রাঃ) -ও কিন্তু এমন অপবাদ থেকে রেহাই পান নি ।
● যদি আপনি একাকীত্ব অনুভব করেন, স্মরণ করুন আদম (আঃ)-যাকে যাকে নিঃসঙ্গ সৃষ্টি করা হয়েছিলো ।
● যখন কনো যুক্তি খুঁজে পাবেন না, ভেবে দেখুন যে নূহ (আঃ) (লোকের চোখে) কনো যুক্তি ছাড়াই কিন্তু সেই জাহাজটি বানিয়েছিলেন ।
● যদি আপনাকে কেউ বিদ্রূপ বা উপহাস করে আমাদের নবী (সাঃ)-কেও কিন্তু বহু উপহাস সহ্য করতে হয়েছে !
আল্লাহ সুবহানআল্লাহু তা’য়ালা তাঁর নবী রসুলদের নানা পরীক্ষায় ফেলেছিলেন যাতে তাঁদের উম্মাহ এবং বংশধররা শিক্ষা গ্রহন করে আল্লাহর হুকুমের উপর সবর করতে শেখে ।
আল্লাহ সুবহানআল্লাহু তা’য়ালা যেন আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দেন। 
আমীন ।

এমপিওভুক্তির দাবিতে থালা হাতে শিক্ষকদের অবস্থান


এমপিওভুক্তির দাবিতে ১৮ তম দিনে থালা হাতে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শূন্য থালা হাতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
দীর্ঘ ১৭ দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের তীব্র সমালোচনা করেন তারা।
কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু, সিনিয়র সহসভাপতি আবুল কামাল আজাদ, সিনিয়র যুগ্মসম্পাদক শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক বেলোয়ারা খানম প্রমুখ।
এর আগে শিক্ষক-কর্মচারীরা ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এর পর ৩০ অক্টোবর থেকে ৬ দিন অনশন কর্মসূচি পালনকালে শিক্ষক কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ায় নাগরিক সমাজের অনুরোধে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয় তারা। কিন্তু অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষক কর্মচারীরা।
দিনব্যাপী টানা এ কর্মসূচিতে শিক্ষক নেতারা আবেগ ভরে ভাটিয়ালি সুরে গান গেয়ে যাচ্ছেন। কেউ বা আবার কবিতার ছন্দে কষ্টের কথামালা তৈরি করছেন। মাইকের শব্দ শুনে কাছে গিয়ে দেখা যায়, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডু গাইছেন হৃদয়বিদারক এক গান- ‘মাও নাই রে, বাপও নাই রে। কার কাছে বলিব মনের জ্বালা।’-ডি এস Dhakar News

গণহারে গ্রেফতারে গভীর উদ্বেগ পৌরসভা নির্বাচনে বিরোধীদল অংশ নিক সরকার চায় না : জামায়াত


বাংলাদেশ বার্তা: জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান বলেছেন, সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারা চায় না পৌরসভা নির্বাচনে বিরোধীদল অংশগ্রহণ করুক। তারা বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে একদলীয় নির্বাচন করে নিজেদের দলের লোকদের নির্বাচনী বৈতরণী পার করিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সরকার একদিকে ডিসেম্বর মাসে পৌরসভা নির্বাচনের কথা বলছে, অপরদিকে সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণকে গণহারে গ্রেফতার করে দেশে এক সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। তিনি গণহারে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত এক সপ্তাহে সারা দেশ থেকে জামায়াত, ছাত্রশিবির, বিরোধীদলের নেতা-কর্মী ও সাধারণ জনগণসহ প্রায় সাড়ে পাঁচ হাজার লোককে গ্রেফতার করেছে। এতে জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। জামায়াতের এ নেতা অভিযোগ করেন, সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা সংসদ নির্বাচনের প্রহসন করে নিজের দলের লোকদেরকে সংসদ সদস্য বানিয়েছে। একইভাবে পৌরসভাগুলিতেও নিজের দলের লোকদেরকে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসানোর চক্রান্ত করছে। দেশে একটি একদলীয় শাসন কায়েম করাই তাদের লক্ষ্য। তিনি প্রশ্ন রাখেন, বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাই যদি তাদের লক্ষ্য হয়ে থাকে, তাহলে নির্বাচনের নামে প্রহসন করার প্রয়োজন কী? জনগণের সাথে প্রতারণা না করে ক্ষমতার বলে নিজের দলের লোকদের তারা পৌরসভাগুলোতে বসিয়ে দিলেই তো পারে? ডা: শফিক একদলীয় নির্বাচনের ষড়যন্ত্র বন্ধ করে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পৌরসভা নির্বাচনের লক্ষ্যে গ্রেফতার অভিযান বন্ধ এবং গ্রেফতারকৃত সব নেতা-কর্মীকে মুক্তি দিয়ে সব দলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহবান জানান। বিজ্ঞপ্তি।

চান্দগাঁও থানা জামায়াতের উদ্যোগে দোয়া অনুষ্ঠান পালন

বাংলাদেশ বার্তা: নভেম্বর ১৩, ২০১৫,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল, কারাবন্দী মজলুম জননেতা জনাব আলী আহসান মো: মুজাহিদসহ দলের সকল আটক নেতাকর্মীর মুক্তি কামনায় আজ দেশ ব্যাপী জামায়াতের ঘোষিত দোয়া দিবসের অংশ হিসেবে চাদগাঁও থানা জামায়াতের উদ্যোগে দোয়া অনুষ্ঠান পালিত হয়। চান্দগাঁও থানা জামায়াত নেতা জনাব মুহাম্মদ আবু জাওয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতান সর্বজনাব আলতাফ, আবু আফরিন, জে. উদ্দিন সরকার,খোরশেদ আলম, নুরশেদ, জালাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন করেন মাওলানা আবু জাওয়াদ।