ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১ ।

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

প্রতিবাদ ও মুক্তি দাবি রাজশাহী জামায়াতের আমীর প্রফেসর আবুল হাশেম কারাগারে


রাজশাহী মহানগর জামায়াতের আমির বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল হাশেমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার দুপুরে তাকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে আদালতে হাজির করা হয়। তবে ফুলকোর্ট রেফারেন্সের কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় তাকে কারাগারে পাঠানো হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা ও সরকার বিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার অন্যতম আসামি আবুল হাশেম। ওইসব মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। কিন্তু রোববার এক আইনজীবী মারা যাওয়ায় আদালতের কার্যক্রম বন্ধ ছিল বলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে নগরীর বিনোদপুর এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এদিকে জামায়াতের রাজশাহী মহানগরী আমীর প্রফেসর ড. এম আবুল হাশেমকে গ্রেফতারের নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন জামায়াতের রাজশাহী মহানগরী সেক্রেটারি ডাক্তার মুহাম্মাদ জাহাঙ্গীর। তিনি বলেন, জোর করে ক্ষমতায় আসার পর থেকে সরকারের প্রতিটি কর্মকা- প্রশ্নবিদ্ধ। বিরোধীদল ও মত দমনের জন্য সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করছে এবং মামলা, গ্রেফতার ও গুপ্তহত্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। যা গণতান্ত্রিক ব্যবস্থায় মহাদুর্যোগ ডেকে আনবে। স্বাধীনতার ৪৪ বছর পর আজ কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে ইসলামী শক্তিকে দুর্বল করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতের শীর্ষ নেতাদের নিয়ে সরকার ষড়যন্ত্র শুরু করেছে। তিনি অবিলম্বে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীরসহ সকল শীর্ষ নেতাদের জনগণের মাঝে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।
জেলার নিন্দা ও প্রতিবাদ
গোদাগাড়ী রাজশাহী পৌর সংবাদদাতা : রাজশাহী মহানগরী জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী পশ্চিম জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারী আবুল হাসান, গোদাগাড়ী পৌর মেয়র মহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামারুজ্জামান, গোদাগাড়ী উপজেলা ও পৌর জামায়াত নেতৃবৃন্দ। তাঁরা বলেন, জামায়াতকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্যেশ্যে একের পর এক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন করছে। অবিলম্বে এ গণ গ্রেফতার বন্ধ করে নেতাকর্মীদের মুক্তি দাবী করেন।

জ্ঞান অর্জন ও দক্ষতায় ছাত্রশিবির একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান -শিবির সেক্রেটারি জেনারেল


গতকাল সোমবার রাজধানীর এক মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের অনলাইনে সদস্যদের মেধা যাচাই পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, জ্ঞান ও দক্ষতার পরিপূর্ণতা ছাড়া জাতির প্রত্যাশা পূরণ সম্ভব নয়। জাতির সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে ছাত্রশিবির। জ্ঞান ও দক্ষতা অর্জনে ছাত্রশিবির একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান। 
গতকাল সোমবার রাজধানীর এক মিলনায়তনে অনলাইনে সদস্যদের মেধা যাচাই পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় দফতর সম্পাদক ইয়াছিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মতিউর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. আনোয়ারুল ইসলাম, ফাউন্ডেশন সম্পাদক আল আমিন হাসান প্রমুখ। 
সেক্রেটারি জেনারেল বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মুকাবিলা করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সমাজ পরিবর্তনের জন্য আত্মগঠনের বিকল্প নাই। আর সেই আত্মগঠনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই সারা দেশব্যাপী সদস্যদের অনলাইনভিত্তিক মেধা যাচাই পরীক্ষার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, জ্ঞান অর্জন বাদ দিয়ে ছাত্র সমাজের একটি অংশ আজ সন্ত্রাস চাঁদাবাজী, টেন্ডারবাজী, ধর্ষণ, খুন, দলীয় লেজুরভিত্তি ও নানা অপকর্মে লিপ্ত। এতে করে তারা শুধু নিজেদের ক্ষতিই করছে না বরং দেশের গোটা শিক্ষাব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠেছে। এসব অপকর্মে রাষ্ট্রীয় মদদের ফলে দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের স্থানে সন্ত্রাস রাহাজানি জায়গা করে নিচ্ছে। ফলে গোটা ছাত্র রাজনীতি আজ কলুষিত হয়ে পড়েছে। কিন্তু ছাত্রশিবির জাতিকে হতাশ করেনি। শত প্রতিকূলতা মোকাবিলা করে জাতির প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে ছাত্রশিবির। জ্ঞান অর্জনের মাধ্যমে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। আজকের এই অনলাইনে সদস্যদের মেধা যাচাই পরীক্ষার কর্মসূচি তারই অংশ মাত্র। এর মাধ্যমে ছাত্র সংগঠনের গঠনমূলক কার্যক্রমের ক্ষেত্রে নতুন নজীর স্থাপন হলো। ছাত্রদের সুন্দর ভবিষ্যৎ গঠনে ছাত্রশিবিরের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগই সংগঠনকে একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতি এনে দিয়েছে। আমরা মনে করি, সদস্যদের এই পরিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান দাওয়াতী কাজের ব্যাপক সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

চান্দগাঁও থানা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা: ২৭ অক্টোবর: চান্দগাঁও থানা জামায়াতের দায়িত্বশীল বৈঠক ভারপ্রাপ্ত থানা আমীর এম.এম. হোসাইনের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মাসিক থানা দায়িত্বশীল বৈঠকে অন্যান্যের মধ্যে অধ্যাপক অবু আফরিন, রফিকুল ইসলাম, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ খোরশেদ আলম প্রমূখ বক্তব্য রাখেন। দায়িত্বশীল বৈঠকে নেতৃবৃন্দ নিয়মিত কর্মসূচী ছাড়াও দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক কর্মকান্ড ও জামায়াতসহ দেশের জনগণের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সংরক্ষণ ও দেশের জনগণের স্বার্থে বিশেষ করে ভবিষ্যত প্রজন্মের কথা বিবেচনা করে সরকারকে অবিলম্বে গণতন্ত্রে ফিরে আসার ও জুলুম নির্যাতন বন্ধ করার জোর দাবী জানান। নেতৃবৃন্দ ক্ষমতায় টিকে থাকার জন্য বহির্বিশ্বে দেশের ভাবমর্যাদা ক্ষুন্ন না করার জন্য সরকারের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ জামায়াতের সকলস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে এবং জামায়াতে ইসলামীসহ দেশের জনগণের উপর নানা কৌশলে যে জুলুম নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জনান। বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার দায়িত্বশীল বৈঠকে নেতৃবৃন্দ এই আহবান জানান। 

গাইবান্ধা জেলা আমির এবং নওগাঁ পৌর আমীর আটক সারা দেশে জামায়াত-শিবির ও বিএনপির বহু নেতাকর্মী গ্রেফতার


সারা দেশে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের পাইকারি গ্রেফতার অব্যাহত রয়েছে। গতকাল গাইবান্ধা জেলা আমীর ডা. আব্দুর রহীম সরকার, নওগাঁ পৌর জামায়াতের আমীর মাওলানা হোসাইন আহমেদ মুজাহিদসহ ৫ জন শিবির কর্মী এবং রায়পুর পৌর শহর শাখার শিবির সভাপতিসহ ২ জন এবং বগুড়া আদমদীঘি ও শাহজাহানপুর উপজেলা জামায়াত-শিবির ও বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 
এছাড়া সাভারে বিএনপির ২ প্রধান নেতাসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া নারায়ণগঞ্জে বিএনপির ৯ নেতাকর্মী এবং রায়পুরে বিএনপির ২১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া গত ২ দিনে চট্টগ্রামে ১৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 
গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা জেলা জামায়াতের আমির ডা. মো. আবদুর রহিম সরকার (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গাইবান্ধা শহরের রাবেয়া ক্লিনিকের উপর তলার নিজ বাসা থেকে গতকাল রোববার রাত ২টায় তাকে মিথ্যা ও সাজানো মামলায় গ্রেফতার করা হয়। এর আগেও তিনি গ্রেফতার হয়ে ৩ মাস জেল খেটেছিলেন। সর্বশেষ তাকে তুলসিহাটের প্রেট্রল বোমায় নিহত ৮ মার্ডার মামলার আসামী দেখানো হয়েছে। 
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, উক্ত ডা. আবদুর রহিমের বিরুদ্ধে সদর ও সুন্দরগঞ্জ থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
তিনি জানান, ডা. আবদুর রহিমকে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে হাজির করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে, আদালতের পরবর্তি শুনানিতে তা নির্ধারিত হবে। শেষে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

নওগাঁয় পৌর জামায়াতের আমীরসহ ৫ জন শিবির কমী গ্রেফতার

নওগাঁ সংবাদদাতা : নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে গত শনিবার রাতে ডিবি পুলিশ পৌর জামায়াতের আমীর মাওলানা হোসাইন আহমেদ মুজাহিদকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়ালের মোড়ে সৈকত ছাত্রাবাস থেকে রোববার ভোররাতে ডিবির ওসি মোস্তাফা কামালের নেতৃত্বে পুলিশ পৌর ছাত্র শিবিরের সেক্রেটারি মিজানুর রহমান (১৮), দফতর সম্পাদক রেজাউল করিম (২২), ছাত্র শিবিরের সক্রিয় কর্মী সাজেরুল ইসলাম (২০) ও জামিলুর রহমান (২৩)কে গ্রেফতার করে। তাদের নিকট থেকে বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুক্তির দাবি সম্বলিত ও সরকার বিরোধী বিপুল পরিমাণ লিফলেট, ব্যানার, জিহাদী বই, রামদা, হাসুয়া, চাপাতিসহ নাশকতামূলক ষড়যন্ত্র করাকালে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোজাম্মেল হোসেন পিপিএম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য প্রদান করেন। সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
বগুড়া অফিস : বগুড়ার আদমদীঘি ও শাজাহানপুর উপজেলা থেকে জামায়াত-শিবির ও বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু ইসলামী বই এবং কিছু সিডি উদ্ধার করা হয় বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ম-ল জানিয়েছেন। 
পুলিশ সূত্র জানায়, রোববার সকালে আদমদীঘিতে অভিযান চালিয়ে আবু সাঈদ (২০), আব্দুর রাজ্জাক (২৮), মোখলেছুর রহমান (৫৫) এবং মুকুল মুন্সি (৫০)কে গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন ধরনের ইসলামী বই এবং বেশকিছু সিডি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে বলে জানা গেছে। 
অপরদিকে, শনিবার রাতে শাজাহানপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাসান আলী (৫০) এবং মাদলা ইউনিয়ন জামায়াতের আমীর গাজিউর রহমান (৫০)কে গ্রেফতার করে। এছাড়াও শহরের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী সোহাগ (৪০)কে শনিবার রাতে শহরের কাটনারপাড়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ ভাংচুরের অভিযোগে ১৮টি মামলা রয়েছে বলে গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন। 
সাভারে বিএনপি ও জামায়াত শিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার
সাভার সংবাদদাতা : সাভারে বিএনপির দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। নাশকতা সৃষ্টির চেষ্টা ও অস্ত্র আইনে দায়েরকৃত গ্রেফতারকৃত এ দুই নেতা হলেন, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি, আশুলিয়া থানা বিএনপির সভাপতি ও সাভার এলাকার সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ও সাভার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. রেফাত উল্লাহ। এদিকে সাভার পৌর শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২৯ রাউন্ড গুলী, দুটি ককটেলসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সাভারের সাবেক সংসদ সদস্য ডা: সালাউদ্দিন বাবু ও পৌর মেয়র রেফাত উল্লাহর নেতৃত্ব ঢাকা মহানগর ও সাভার এবং পাশ্ববর্তী এলাকায় নাশকতা চালাতে তারা পরিকল্পনা করছিলো বলে দাবি করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদলতে পাঠানোর পর সাভার মডেল থানায় সাংবাদিকদের সাথে আলাপকালে এমন দাবি করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম। 
তিনি জানান, শনিবার রাতে শাহীবাগ এলাকায় সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ যৌথভাবে শাহীবাগ এলাকায় মোকলেছুর রহমানের বাড়ির ৫ম তলায় একটি ভবনে অভিযান চালায়। 
এ সময় বাংলাদেশ ছাত্রশিবিরের মেহেরচন্ডী কড়ইতলা রাজশাহী শাখার প্রচার সম্পাদক মো. শরীফুল ইসলাম (২৮), সাভার পৌর ৮নং ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি মো.জাহাঙ্গীর আলম (২৫), পৌর ৮নং ওর্য়াড জামায়াত সমর্থক মঞ্জুরুল ইসলাম (২৮) ৮নং জামায়াত কর্মী শহিদুল ইসলাম (২৮) ও ৮নং ওয়ার্ড ছাত্রশিবির কর্মী ইসমাইল হোসেন (২০)কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২৯ রাউন্ড গুলী, দুটি ককটেল ও বেশকিছু বই উদ্ধার করে পুলিশ। 
আশরাফুল আজিম আরো জানান, গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নাশকতার পরিকল্পনার বিষয়টি প্রাথমিক প্রমাণিত হওয়ায় এ ঘটনায় সাভারের সাবেক বিএনপি দলীয় এমপি ডা: সালাউদ্দিন বাবুকে রোববার রাতে রাজধানীর পরিবাগ ও পৌর মেয়র রেফাত উল্লাহকে রোববার সকালে সাভার পৌর কর্ণপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। 
তবে পুলিশ কর্মকর্তা পিস্তল, ম্যাগজিনের কথা বললেও সাংবাদিকদের সামনে একটি জং পড়া পুরানো রিভালবার ও কয়েক রাউন্ড ভিন্ন আরেকটি পিস্তলের গুলী পরিবেশন করেন। যার ওই পরিবেশনকৃত রিভালভারের সাথে কোন মিল নেই। এদিকে সাভার মডেল থানা এক পুলিশের উপ পরিদর্শক বলেন এই রিভালভার দিয়ে মানুষ মারা যাবে না। এর কোন মূল্য নেই। 

রায়পুরে শিবির সভাপতিসহ গ্রেফতার-২

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহর শাখার শিবির সভাপতি পরান (২৮) ও শিবির কর্মী ফরহাদ (২২) নামের দু’জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ কেরোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরাণ দক্ষিণ কেরোয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে ও ফরহাদ উত্তর কেরোয়া গ্রামের হাফেজ আমির হোসেনের ছেলে। 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গ্রেফতারকৃত দু’জনেই শিবিরের কর্মী। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদের দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। 

বিএনপি’র ২১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

রায়পুর থানা পুলিশের দায়ের করা সড়কে নাশকতার মামলায় বিএনপি ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে নেতাকর্মীরা লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠান। নেতাকর্মীরা হলেন, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নাজমুল ইসলাম নাজু, রায়পুর পৌর যুবদলের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর ২নং ওয়ার্ড স্বেচ্চাসেবক দল সভাপতি মো. রিপন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাসানুজ্জামান সবুজ, বামনী ইউনিয়নের সভাপতি মহাসিন কাজি ও সেক্রেটারি শাহাজান ঢালিসহ ১৫ নেতাকর্মী। এছাছাড়াও একই সাথে কমলনগর উপজেলার ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। 
মামলার বাদী এসআই মো. সিরাজ মিয়া জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি রায়পুর বাস টার্মিনাল এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়কে নাশকতার উদ্দেশ্যে হামলা-ভাংচুর ও শহরে উত্তেজনা সৃষ্টি করে। এতে আ’লীগ বিএনপির কয়েক নেতাকর্মী আহত ও প্রতিষ্ঠান ভাংচুর হয়। পরে তিনি বাদী হয়ে ৪৯ জনের নাম উলে¬খ করে অজ্ঞাত প্রায় আড়াইশ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধ নাশকতার মামলা করেন। এ মামলার চার্জসিট প্রায় ৬ মাস আগে জমা দেয়া হয়েছে। এ মামলায় কয়েক নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিনের আবেদন করলে তাদেরকে নিম্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এতে ১৫ নেতাকর্মী জেলা দায়েরা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সরকার পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট পি.পি জসিম উদ্দিন ও আসামী পক্ষের আইনজীবি সাবেক পি.পি মনিরুল ইসলাম হাওলাদার ও এড. শামছুল আলম। 
এ মামলার আসামী নাজমুল ইসলাম নাজু ও ইকবাল পাটওয়ারি বলেন, ওই তারিখে ঘটনায় আমরা জড়িত ছিলাম না। আ’লীগ ও পুলিশ মিলে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে বলে তারা দাবি করেছে। 
নারায়ণগঞ্জ সংবাদদাতা : ৫ জানুয়ারির ভোটার বিহীন নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের সময় ৪টি নাশকতার মামলার আসামী বিএনপির মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মদ ও মহানগর যুবদলের আহ্বায়ক সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম সরকারসহ ৯ জন নেতা-কর্মী গতকাল আদালতে একযোগে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। 
জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণকারী অন্যান্য নেতা কর্মীরা হলেন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল আলম সজল, যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রশু, বিএনপি নেতা রানা মুজিব, মাসুদ রানা, জুলহাস দিপু চৌধুরী ও ছাত্রদল নেতা রিয়াদ আহসান। এ সময় আসামীদের পক্ষ জামিনের শুনানিতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন। সাবেক সভাপতি এ্যাডভোকেট আ. বারী ভূইয়া। সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. জাকির হোসেন ও সাবেক পিপি এ্যাডভোকেট নবী হোসেনসহ অর্ধশতাধিক আইনজীবী।

সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

অধ্যাপক ড: আবুল হাসেম এবং ডাঃ আবদুর রহীমসহ সারা দেশে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান -মকবুল আহমাদ


রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ড: আবুল হাসেমকে ২৫ অক্টোবর তার বাসা থেকে এবং গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ আবদুর রহীমসহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদেরকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৫ অক্টোবর প্রদত্ত এক বিবৃতি বলেন, “সরকার বিরোধী দলকে দমণ করে একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে সারা দেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করছে। 
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ড: আবুল হাসেমকে ২৫ অক্টোবর এবং গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ আবদুর রহীমকে ২৪ অক্টোবর, গত ২৩ অক্টোবর বগুড়া জেলার আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা ডা. ইউনুস আলীকে এবং বান্দরবান পৌরসভা জামায়াতের আমীর জনাব রেজাউল করিম, স্থানীয় জামায়াত নেতা প্রভাষক হামিদ হাসান, নওগাঁ পৌরসভা জামায়াতের আমীরসহ ৪জন নেতা-কর্মীকে, বগুড়া পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী জনাব হাসান আলী মন্ডলসহ ২জন কর্মীকে, বগুড়া পশ্চিম জেলা জামায়াতের ৩জন কর্মী, সাভার থেকে জামায়াত-শিবিরের ৪জন কর্মীকে ও ইসলামী ছাত্রশিবিরের বান্দরবান জেলা সভাপতি ইমরানুল হককে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। কোন কারণ ছাড়াই পুলিশ তাদের গ্রেফতার করে তাদের প্রতি জুলুম করেছে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদেরও সরকার অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের সেবা থেকে এলাকার জনগণকে বঞ্চিত করছে। এ ঘটনার মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এভাবে জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে যেমন কোন সরকারই ক্ষমতায় থাকতে পারেনি, তেমনি বর্তমান সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। 
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ড: আবুল হাসেম এবং গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ আবদুর রহীমসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সরকার কোন ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করলে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত -ডা: শফিকুর রহমান


পবিত্র আশুরা উপলক্ষ্যে শিয়া মুসলিম সম্প্রদায়ের হোসেইনী দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় ১জন যুবক নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। এই পৈশাচিক ও মর্মান্তিক ঘটনার মোকাবেলা করার জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ২৫ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন ঃ-
বিবৃতিতে তিনি বলেন, “হোসেইনী দালানের সামনে ২৩ অক্টোবর গভীর রাতে শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে দুর্বৃত্তদের বোমা হামলায় ১জন যুবক নিহত ও শতাধিক পুরুষ-নারী ও শিশু আহত হয়। যুগযুগ ধরে শিয়া মুসলিম সম্প্রদায়ে পবিত্র আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিল বের করে। বাংলাদেশে তাজিয়া মিছিলে কখনো বোমা হামলা হয়নি। এই পৈশাচিক ঘটনা ঘটার পর জাতি আশা করেছিল সরকার জাতির বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করার ডাক দিবে। কিন্তু অত্যন্ত দু:খজনক ঘটনা হলো, সরকার ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ জাতীয় ঐক্যের আহ্বানের পরিবর্তে রাজনৈদিক প্রতিপক্ষকে দোষারোপ করছেন। তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনা আমাদের জাতীয় জীবনে বড় ধরনের সন্ত্রাসী ঘটনা। এই ঘটনা কারা ঘটিয়েছে তা নিরপেক্ষভাবে তদন্ত করে বের করা অত্যন্ত জরুরী। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের ঘটনা ঘটাতে না পারে। কিন্তু সরকার ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তদন্ত করার আগেই যেভাবে বিরোধী দল বিশেষ করে বিএনপি-জামায়াত ও ছাত্রশিবিরকে দায়ী করে বক্তব্য দিতে শুরু করেছেন তাতে প্রকৃত সন্ত্রাসী চিহ্নিত হবে না। ফলে দুর্বৃত্তরা আড়ালেই থেকে যাবে। সন্ত্রাসীদের মোকাবেলা করার একমাত্র পথ হচ্ছে, জনগণের সুদৃঢ় ঐক্য। এ ছাড়া অন্যকোন পথে দুর্বৃত্তদের মোকাবেলা করা সম্ভব নয়। এ ব্যাপারে আগাম বক্তব্য দিয়ে তদন্তকে প্রভাবিত করা উচিত নয়। আমরা আশা করবো সরকার ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এমন কোন বক্তব্য দিবেন না যাতে নিরপেক্ষ তদন্ত বাধাগ্রস্ত হয়। নিরপেক্ষ তদন্ত হলেই কেবলমাত্র প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত ও দমণ করা সম্ভব হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে দোষারোপ করে সরকার ও প্রশাসনের কতিপয় দায়িত্বশীল ব্যক্তি যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমি আবারো বলতে চাই, এই পৈশাচিক ঘটনা ঘটার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। আমি আবারো দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাথে এই নৃশংস ঘটনার কোন সম্পর্ক নাই। আমরা এ ধরনের সন্ত্রাসী, প্রাণঘাতী ও নোংরা কর্মকা-কে তীব্রভাবে ঘৃণা করি। দেশের মানুষ শান্তিতে বাঁচতে চায়। সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সরকার কোন ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করলে আমাদের দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
আমি আশা করি, সরকার ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ দায়িত্বহীন বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকবেন এবং জাতির বৃহত্তর স্বার্থে সকলকে সাথে নিয়ে এ সন্ত্রাসের মোকাবেলা করবেন। অন্যথায় এ সন্ত্রাস আমাদের গণতন্ত্র ও উন্নয়নসহ গোটা সমাজকে ধ্বংস করে দিবে। ”

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি -- মকবুল আহমদ


বাংলাদেশ বার্তা ডেস্ক: রাজধানী ঢাকার হোসনী দালানের সামনে ২৩ অক্টোবর দিবাগত রাতে তিনটি বোমা বিস্ফোরণে শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিলের জন্য সমবেত হওয়া এক যুবক নিহত ও শতাধিক লোক আহত হওয়ার নৃশংস ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৪ অক্টোবর ’১৫ প্রদত্ত এক বিবৃতি বলেন, “ হোসনী দালানের সামনে তিনটি বোমা বিস্ফোরণে এক যুবক নিহত ও শতাধিক লোক আহত হওয়ার ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই।
বাংলাদেশে শিয়া মুসলমান সম্প্রদায় আবহমানকাল থেকেই পুরান ঢাকার হোসনী দালান থেকে ১০ মহররম তাজিয়া মিছিল বের করে থাকে। কিন্তু আজ পর্যন্ত এ ধরনের কোন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে দেখা যায়নি। এ ধরনের হামলার ঘটনা এক নজিরবিহীন ঘটনা। এ সরকারের আমলে আইন-শৃক্সখলা পরিস্থিতির যে চরম অবনতি ঘটেছে হোসনী দালানের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা তারই বাস্তব প্রমাণ। 
সরকারের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কারণেই দুর্বৃত্তরা এ ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। সরকারের দুর্বলতার কারণেই দেশে বিভিন্ন ধরনের অঘটনা ঘটছে। এতে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাই বারবার প্রমাণিত হচ্ছে।
হোসনী দালানের সামনে বোমা বিস্ফোরণে এক যুবক নিহত ও শতাধিক লোক আহত হওয়ার নির্মম ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে ঐ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। আমি বোমা বিস্ফোরণে নিহত যুবকের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

ডিফেন্স টীমের আইনজীবীদের ওপর সরকারী হয়রানি বন্ধের আহবান


বাংলাদেশ বার্তা: আন্তর্জাতিক অপরাধ আদালতের ডিফেন্স টীমের আইনজীবীদের ওপর সরকারী হায়রানি বন্ধের আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২২ অক্টোবর নিম্নোক্ত বিবৃতি দিয়েছেনঃ-
“আন্তর্জাতিক অপরাধ আদালতের ডিফেন্স টীমের সম্মানিত আইনজীবীদেরকে সরকারের আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী নানাভাবে হয়রানি করছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ট্রাইবুনাল প্রদত্ত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রীম কোর্টে দায়ের করা আপীল নিষ্পত্তির দায়িত্বে নিয়োজিত অন্যতম আইনজীবী এডভোকেট আসাদ উদ্দিন আজ ঢাকা থেকে তার নিজ বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার পথে তাকে গাড়ি থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
ডিফেন্স টীমের অন্যতম আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ নিষ্পত্তির দায়িত্বে নিয়োজিত আইনজীবী এডভোকেট শিশির মনিরের বাসায় ২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ হানা দেয়। জনাব মুজাহিদের রিভিউ নিষ্পত্তির তারিখ ২ নভেম্বর নির্ধারিত আছে। আর ৩ নভেম্বর মাওলানা নিজামীর আপীল শুনানীর তারিখ নির্ধারিত আছে। জনাব শিশির উভয় মামলায় নিয়োজিত আইনজীবী। তার বাসায় পুলিশ হানা দিয়ে তার পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করেছে। আইনজীবীদের ওপর এ ধরনের হয়রানি প্রকারান্তরে বিচার কার্যে বাধা প্রদান করার শামিল। ইতিপূর্বে ডিফেন্স টীমের সম্মানিত আইনজীবীদের চেম্বার ও বাসায় হয়রানির প্রেক্ষিতে ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতে এর প্রতিকারের জন্য ডিফেন্স টীমের পক্ষ থেকে আবেদন জানানো হলে মাননীয় ট্রাইবুনাল ডিফেন্স টীমের আইনজীবীদেরকে হয়রানি বা গ্রেফতার না করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেন। সে আদেশ এখনও বলবৎ রয়েছে।
মহামান্য আপীল বিভাগে মামলার শুনানীর পূর্বমুহূর্তে আইনজীবীদের বাসায় হানা দেয়া ও গাড়ি থেকে অপহরণ করার মাধ্যমে সরকার আইনী সহায়তা প্রদানের ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। ‘আইনজীবীগণ অফিসার অব দি কোর্ট-- আইনজীবীদের ওপর হয়রানি করে সরকার বিচার কার্যে প্রকারান্তরে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। আমরা সরকারের এ ন্যক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ মুহূর্তে হয়রানি বন্ধ করে আইনজীবীদেরকে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহবান জানাচ্ছি।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের “মহররমের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা কারবালার চেতনায় উজ্জীবিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে


বাংলাদেশ বার্তা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, মহররম মাস মুসলিম জাতির জন্য অপরিসীম তাৎপর্যমন্ডিত মাস। এ মাসে ১০ তারিখ একটি বেদনাবিদূর দিন ও একটি ইতিহাস। ইসলামের খেলাফতের শাসন ধ্বংস করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসাবে হযরত ইমাম হোসাইন (রা:)কে শহীদ করা হয়েছিল। আজ ও ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য গোটা বিশ্বে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। সারা বিশ্বে মুসলিম নিধন চলছে। তিনি বলেন, মহররমের এ দিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ (স:) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা:) হক ও বাতিলের লড়াইয়ে বাতিলের নিকট মাথা নত না করে হক ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করে ছিলেন। তিনি ক্ষমতার উদ্দেশ্যে নয় আল্লাহর দ্বীন তথা ইসলাম প্রতিষ্ঠার এবং রসুল (স:)এর সুন্নাহকে সঠিকভাবে কায়েম করার জন্য সংগ্রাম করে ছিলেন।তিনি আরো বলেন,রাজতন্ত্র ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে ইসলামের ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠাই ছিল জিহাদের মূল উদ্দেশ্য। তিনি বলেন, বিশ্বের মুসলিম জনগোষ্ঠিকে কারবালার শাহাদাতের চেতনায় উজ্জীবিত হয়ে জালিম খোদাদ্রোহীদের বিরুদ্ধে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে “মহররমের তাৎপর্য ও শিক্ষা” শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম নগর জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারি আ.জ.ম.ওবায়েদুল্লাহ্, নগর প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, জামায়াত নেতা মুহাম্মদ শামসুল হক, ফারুকে আজম, মাহমুদুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে কারবালার শহীদদের স্মরণে মোনাজাত করা হয়।

২৮শে অক্টোবরঃ প্রেরণার পিরামিড -মুহাম্মদ আবদুল জব্বার


বাংলাদেশ বার্তা: পৃথিবীর আদি থেকে অন্ত সত্য-মিথ্যার দ্বন্দ্ব অনিবার্য। সত্যের আগমনে মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। হককে চিরতরে মিসমার করার প্রয়াস সেই হাবিলের বিরুদ্ধে কাবিলের দ্বন্দ্ব থেকে, যা চলছে, চলবে অনাদিকাল, কিয়ামত অবধি। সত্য কত দামি! তার নিজের তুলনা কেবল নিজেই। মিথ্যা কতটা কপট সত্যই কেবল তার মুখোশ উন্মোচন করে। পৃথিবীর শুরু থেকে কারবালার বারবার পুনরাবৃত্তি ঘটছে। এক একটি কারবালা মিল্লাতে মুসলিমাহকে পুনরায় উজ্জীবিত করে সম্মুখে এগিয়ে যাওয়ার তরে, শিক্ষা দেয় বাতিলের কাছে মাথা না নোয়াবার। প্রিয় মাতৃভূমিও বাতিলের নখর থেকে রেহাই পায়নি। বিভিন্ন সময় বিভিন্ন অবয়বে। বাতিলের সাথে এখানে দ্বন্দ্ব সংঘটিত হয়েছে ২৮ অক্টোবর, ৫ মে। হয়তো অপেক্ষা করছে, আরো কোন ২৮ অক্টোবর, ৫ মে অথবা ভিন্ন কোনো ঘটনা। আরো কোন ২৮ অক্টোবর অথবা নতুন কোনো ৫ মে। যে আটাশ ঘৃণার, দ্রোহের। যে আটাশে অক্টোবর সম্মুখে এগিয়ে যাওয়ার। সংঘটিত ২৮ রক্ত মোড়ানো একটি নাম। যে দিনটি আমাদের প্রেরণা জোগায়, আল্লাহর রাহে নিজেদের দ্বিধাহীন চিত্তে বিলিয়ে দেওয়ার। আটাশ শেখায় উন্নত মম শির যে শির নয় নোয়াবার। সকল প্রতিকূলতা মাড়িয়েই দ্বীনের মুজাহিদরা আল্লাহর জমিনে তার দ্বীন কায়েমে বদ্ধপরিকর থাকবে এটাই চিরন্তন সত্য। যারা দুনিয়ার সকল ভয় লোভ লালসা কপটতাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে আল্লাহর গোলামিকেই জীবনের অমূল্য চাওয়া পাওয়া হিসেবে চূড়ান্ত করে নিয়েছে তাদের কিসের শঙ্কা! আল্লাহই তাদের জন্য যথেষ্ট।
প্রতিটি ঘটনার মূলেই ইসলামবিদ্বেষনীতি। ইসলামী অগ্রযাত্রাকে এ দেশে দমিয়ে দেয়া। ইসলামী নেতৃবৃন্দের দেহে কালিমা লেপন। কিন্তু ইসলামী আদর্শবাহীরা তাদের মিশনের ওপর কায়েম থাকতে পারে, তাদের রুখতে পারে সাধ্য কার? আদর্শবাদীদের হত্যা করে আদর্শের প্রচার প্রসার নিঃশেষ করা যায় না, যেমন অতীতে যায়নি। অচিরেই অমানিশার সকল কালো অধ্যায় মাড়িয়ে কালিমার পতাকা পত পত করে উড়বে এ দেশের আকাশে। নারায়ে তাকবিরের শ্লোগানে মুখরিত হবে তরুণ জিন্দাদিল মোজাহিদান। যাদের কাছে জীবনের চেয়ে ঈমান অনেক দামি। আটাশে অক্টোবর ইতিহাসে এক কালো অধ্যায়। আমাদের প্রেরণার পিরামিড, যা অনাদিকাল নতুনদের প্রেরণার খোরাক জোগাবে।
কেন কারবালা?
কারবালার আগেও পৃথিবীর ইতিহাসে অনেক বিয়োগান্ত নির্দয় হৃদয়বিদারক ঘটনার সূচনা করেছিল আল্লাহদ্রোহীরা। হক ও বাতিলের, সত্য ও মিথ্যার যে দ্বন্দ্ব; কারবালা ছিল তার অন্যতম। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইয়াজিদ সীমালঙ্ঘন ও খোদাদ্রোহিতার পক্ষে নিমজ্জিত হয়েছিল। ইমাম হোসাইন (রা) দেখলেন, ইয়াজিদ আল্লাহর প্রভুত্বের পরিবর্তে নিজের প্রভুত্ব প্রতিষ্ঠা করতে চলেছে। মুসলমানদেরকে তার বাইয়াত গ্রহণ করতে বলছে, ইসলামের বিধানের পরিবর্তে নিজের মনগড়া আইন প্রতিষ্ঠা করছে। তখন তিনি ইযাজিদের এহেন খোদাদ্রোহিতার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের সিদ্ধান্ত নিলেন। তিনি ও তাঁর পরিবার পরিজন নিশ্চিত শহীদি ঈদগাহের যাত্রী সুনিশ্চিত হয়েও শুধুমাত্র অনাগত মুসলিম উম্মাহকে- “আল্লাহর সৈনিকেরা কারো কাছে মাথা অবনত করে না” এই ঐতিহাসিক মেসেজ দিতে কারবালার ফোরাতে উপনীত হয়ে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। কারবালা ছিল হক ও বাতিলের চূড়ান্ত লড়াই।
কারবালার বিয়োগান্ত ঘটনা
৬১ হিজরির ১০ মহররম কারবালার মরু প্রান্তরে মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা সংঘটিত হয়। সেদিন ইয়াজিদ বাহিনী মহানবী (সা)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা) এবং তার পরিবারের লোকজনসহ ৭২ জন মজলুম মুসলমানকে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করে। পৃথিবীর ইতিহাসে এই শোকাবহ ও মর্মান্তিক ঘটনা খুব বেশি পরিদৃষ্ট হয়নি!
মুসলিম বিশ্বে কারবালার ঘটনার প্রভাব
কারবালার ঘটনা ইসলামের অনুসারীদের নিকট অধিক গুরুত্ব পেয়েছে যে কারণে, তা হলো মুসলমান মাত্রই জালিমের বিরুদ্ধে, ইসলামী হুকুমাত কায়েমের পক্ষে। কারবালার এ ঘটনা মুসলমানদের জেগে ওঠার প্রেরণা জোগায় বলে এ যুগের নব্য জালিম শাসকেরা বড়ই বিচলিত। তাই কারবালার ঐতিহাসিক এই ঘটনাকে বিকৃত করার নানা ষড়যন্ত্র হয়েছিল, এখনো থেমে নেই; কিন্তু কারবালার ইতিহাস মলিন হওয়ার নয়। ইসলামের ইতিহাসে অনেক দুঃখজনক হত্যাকান্ড ঘটেছে, কিন্তু কারবালার ঘটনা এতই বিয়োগান্ত যে মানুষের হৃদয়কে প্রচন্ডভাবে নাড়া দেয়। ইমাম হোসাইন (রা) ও তার সঙ্গী-সাথীদের শাহাদাত হক ও বাতিলের বিরুদ্ধে প্রচন্ড দ্রোহ এবং এমন এক হৃদয়বিদারক ঘটনা, আগের এবং পরের যুগে যার কোনো নজির নেই। এত দীর্ঘস্থায়ী ও এত ব্যাপক শোক, কান্না ও আহাজারি মুসলিম জাতি আর কোনো শাহাদাতের জন্য করেনি। মুসলমানদের এই শোক, এই কান্না, এই প্রতিবাদ মুসলিম বিশ্বের ওপর চেপে বসা নব্য ইয়াজিদদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। কারবালার ঘটনা মুসলিম জাতিকে জালিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা দেয়। কারবালার ইতিহাস সমগ্র বিশ্বমানবতার জন্য শিক্ষণীয় ইতিহাস। অত্যাচারী শাসন শোষণের বিরুদ্ধে ঈমানী শক্তিতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাওয়ার ইতিহাস। সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান করা আর অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখার জ্বলন্ত উদাহরণ সৃষ্টির ইতিহাস।
কেন আটাশে অক্টোবর?
চারদলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারে ক্ষুদ্রতম অংশ ছিল। নতুন মাত্রায় বাংলাদেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা আঁচ করতে পেরে চক্রান্তকারীদের টনক নড়ে ওঠে। তাই তাদের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে সামরাজ্যবাদীরা একজোট হয়ে কূটকৌশল পাকাতে শুরু করে। সুযোগের অপেক্ষায় তারা প্রহর গুনছিল। জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন আটাশে অক্টোবর ২০০৬ সালে নিরীহ নিরস্ত্র ইসলামপ্রিয় জনতার ওপর আওয়ামী ছত্রছায়ায় ইতিহাসের নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হতে ষড়যন্ত্রের প্রক্রিয়া শুরু করে। ষড়যন্ত্রকারীরা বিশ্বাস করত এ যাত্রায় যদি ক্ষমতায় আসা না যায় তাহলে ইসলাম ও জাতীয়তাবাদই হবে বাংলাদেশের একমাত্র চালিকাশক্তি। ষড়যন্ত্রকারীদের অপকৌশল বৃথা যাওয়ার ভয়ে তারা বেছে নিলো ইতিহাসের নিষ্ঠুরতম কালো অধ্যায়। এরপরের ইতিহাস সবার জানা। ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন! এরপর যুদ্ধাপরাধের ধুয়া তুলে বাংলাদেশ থেকে ইসলামী নেতৃত্ব হত্যা ও জঙ্গিবাদের হাস্যকর ধুয়া তুলে ইসলামী সংগঠন নিষিদ্ধের ষড়যন্ত্র পরিচালনা করে। আটাশে অক্টোবরের ইতিবৃত্ত সবার কাছে আজ দিবালোকের মতো স্পষ্ট।
আটাশে অক্টোবর সংঘটিত হওয়ার পেছনের কারণ সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ বলেন, “পরিকল্পিতভাবেই ২৮ অক্টোবর নৃশংস ঘটনা ঘটানো হয়েছিল। তাদের লক্ষ্য ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের পথ রুদ্ধ করে অগণতান্ত্রিক শাসনের পথ সৃষ্টি করা। গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে অগণতান্ত্রিক শক্তির সহযোগিতায় ক্ষমতায় আসাই ছিল আওয়ামী লীগের লগি- বৈঠার তাণ্ডবের আসল লক্ষ্য। তাই এখন বিনা দ্বিধায়ই বলা যেতে পারে যে, ২৮ অক্টোবরের ঘটনার ফলশ্রুতিতেই ১/১১ সৃষ্টি হয়েছিল। এ ঘটনার ফলেই জে. মইন ও ফখরুদ্দীনের সরকার ক্ষমতায় এসেছিল এবং পরবর্তীতে পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাও স্বীকার করেছেন যে, “আমাদেরই আন্দোলনের ফসল ছিল ১/১১-এর জরুরি সরকার।” 
আটাশের ঘটনা
২৮ অক্টোবর চারদলীয় ঐক্যজোটের সরকারের মেয়াদকালের পরদিন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের ছিল প্রথম দিন। পল্টনে বিএনপি ও বায়তুল মোকাররম উত্তর গেট ছিল জামায়াতের পূর্বনির্ধারিত এবং অনুমোদিত সভাস্থল। পাল্টা আওয়ামী লীগও পল্টন ময়দানে সভা করার ঘোষণা দেয়। এ যেন রাজনীতির চরম শিষ্টাচারিতার লঙ্ঘন। যার কারণে বিএনপি সংঘাত এড়িয়ে নির্ধারিত স্থানে তাদের সমাবেশ না করে নয়া পল্টন দলীয় কার্যালয়ের সামনে তাদের কর্মসূচি পালন করছিল। আওয়ামী লীগ গণতন্ত্রের ফেরিওয়ালা মুখে বললেও করে অন্য রকম। তাদের নেতৃবৃন্দের নেতৃত্বে ভয়াল নগ্ন চেহারা তারা সেদিন প্রদর্শন করে। তাদের কার্যালয় বাদ দিয়ে জামায়াতের নির্ধারিত সভাস্থল বিনা উসকানিতে দখলের চেষ্টা করে সাহারা, তোফায়েল, জাহাঙ্গীর কবির নানক, মায়া, ডাক্তার ইকবাল ও হাজী সেলিমের লগি-বৈঠা বাহিনীর নেতৃত্বে। তাদের গতিবিধি আচার আচরণ দেশবাসীর কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়েছিল যে এ ধরনের আচরণ ছিল অত্যন্ত পূর্বপরিকল্পিত। চোরাপথে ক্ষমতায় আসার ডিজিটাল নাটকের মঞ্চায়ন। কথিত স্বাধীনতার চেতনার একক দাবিদার আওয়ামী হায়েনাদের তাণ্ডবে সেদিন জান্নাতের পাখি হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন টগবগে অকুতোভয় তরুণ শহীদ মুজাহিদ, শিপন, রফিক, ফয়সাল, মাসুম ও শাহাজাহান আলী। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরো যারা সৌভাগ্যবানদের কাতারে নাম লিখালেন শহীদ জসিম-১, সাবের, শহীদ জসিম-২, আরাফাত, আব্বাস, রুহুল আমিন, হাবিব ও বয়োবৃদ্ধ জাবেদ আলী। জীবনের স্বপ্নসাধ তাদেরকে মুহূর্তের জন্যও স্থির লক্ষ্য হতে বিচ্চ্যুত করতে পারেনি। এ যেন শাহাদাতের পেয়ালা পানের এক অপ্রতিরোধ্য প্রতিযোগিতা। আন্দোলনের সাথীরা ইয়ারমুকের যুদ্ধের মতো পানি পান না করে পাশের ভাইকে পানি পান করানো, নিজের সুরক্ষা নয়, আন্দোলনের ভাইয়ের সুরক্ষার জন্য ইস্পাতদেয়াল হয়ে যায়। দুনিয়ার মায়ামমতা যেন তাদের কাছে তুচ্ছ। নিজেরা মজলুম হয়েছিল সেদিন, জালিমের কাতারে শামিল না হয়ে শহীদের কাতারে রিক্তহস্তে নিজেদের শামিল করে কালের অনাগত বিপ্লবীদের প্রেরণার উৎস মিনারস্বরূপ। সত্য-মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন, সত্য-অসত্য কখনো এক হতে পারে না; যেভাবে আলো-আঁধার এক হতে পারে না। দেশে সাংবিধানিকভাবে ক্ষমতার পরিবর্তন হবে, রায়ের মাধ্যমে দেশবাসী তাদের নেতৃত্ব বাছাই করে নেবে এটাই স্বাভাবিক। কিন্তু সাম্রাজ্যবাদীদের নখরে ফ্যাসিবাদীদের জয়ধ্বনিতে বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে অজপাড়াগাঁয়েও এর আঁচড় লেগেছিল। যে কারণে একটি অনাকাক্সিক্ষত পরিবেশ তৈরি হলো। যার মাধ্যমে পরবর্তীতে সাজানো নির্বাচন প্রত্যক্ষ করল সমগ্র জাতি। 
আওয়ামী লগি-বৈঠার নির্মম আঘাত
খুন করে ঘটনাস্থল থেকে লাশ চুরি করে অপরাজনীতি করার মতো নির্লজ্জ ইতিহাস উপহার দিতেও আওয়ামী লীগ কুণ্ঠিত হয়নি। ২৮ অক্টোবর কালো অধ্যায় রচনাকারীদের স্বপ্নসাধ সাময়িকভাবে বাস্তবায়ন হলেও শহীদের সাথীরা রক্তের বদলা নিতে কফিন ছুঁয়ে আন্দোলনের কাজ পূর্ণোদ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার দীপ্তশপথ গ্রহণ করেন। পাতানো নির্বাচনের মাধমে কুৎসিত ফ্যাসিবাদীদের চেহারা পুনরায় প্রকাশ করল আওয়ামী লীগ। সারাদেশে ইসলামপন্থীদেরকে নানা অভিযোগে দমনের ভয়ঙ্কর ভূমিকায় অবতীর্ণ হলো চলতি অবৈধ সরকার। সত্যপন্থীদের জীবন দিয়ে হলেও আন্দোলনের সুরক্ষার তীব্রতায় দিশেহারা হয়ে আন্দোলনের নেতাদের বিরুদ্ধে একটি স্পর্শকাতর কথিত ‘যুদ্ধাপরাধ’ ইস্যু এনে ঘায়েল করার জন্য মরিয়া হয়ে উঠেছে 
ক্ষমতাসীন নীলনকশার সরকার!
২৮ অক্টোবর দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশবিশেষ
জাতীয় নেতৃবৃন্দের মন্তব্যে বোঝা যায়, আটাশে অক্টোবর ছিল দেশ ও দেশে ইসলামী অগ্রযাত্রার বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রের অংশবিশেষ।
জনাব মরহুম মাওলানা মুফতি ফজলুল হক আমিনী বলেন, “কোন সভ্য দেশে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারে না। এ ধরনের ঘটনার নজির বিশ্বের কোথাও নেই। এই ঘৃণ্য ঘটনা সারা বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্য করেছে। বিবেকবান কোন মানুষ তা মেনে নিতে পারে না। এই নৃশংস বর্বরতাকে সবসময় ঘৃণা করা ও প্রতিহত করার মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে। আর এর একমাত্র পথ হলো ইসলামী চিন্তাচেতনা মানুষের মধ্যে জাগ্রত করা।”
জনাব শফিউল আলম প্রধান বলেন, “আমি এটাকে শুধু কালো অধ্যায় বলব না, বরং আমাদের অর্জিত স্বাধীনতা হরণের চক্রান্ত শুরু করে, লাখো শহীদের রক্তের কেনা বাংলাদেশের আজাদি হরণের চক্রান্ত। সুতরাং এটা শুধু কালো অধ্যায় নয়, এটা কালো অধ্যায়ের চেয়েও ভয়াবহ।”
জনাব মাওলানা মুহিউদ্দীন খান বলেন, “২০০৬ সালের ২৮ শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। শুধু এ দেশে নয়, বরং গোটা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এটি একটি জঘন্য ও বর্বর ঘটনা। ঐ দিন আওয়ামী লীগ দিনে-দুপুরে লগি-বৈঠা দিয়ে রাস্তায় প্রকাশ্য হত্যাকান্ড চালায়। কারো ইঙ্গিতে ক্ষমতার পালা বদল করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আখেরাতে তারা এর প্রতিদান পাবেন। কারণ আল্লাহই একমাত্র সাক্ষী, কুরআনের আয়াতগুলো বারবারই আমার হৃদয়ে দাগ কাটে, ‘‘ঐ ঈমানদারদের সাথে ওদের দুশমনি ছাড়া অন্য কোনো কারণ ছিল না যে, তারা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহাশক্তিমান ও যিনি কারো প্রশংসার ধার ধারেন না।” (সূরা বুরুজ : ৮) সুতরাং তাদের সাথী ভাইদের হারানোর কিছুই নেই। তাদেরকে আরো সতর্ক থাকতে হবে। যেখানে আইন ও সুবিচার নেই সেখানে সতর্কতা ও বিচক্ষণতার বিকল্প নেই। কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহর রাস্তায় যারাই কাজ করে তারা পরিণামের পরোয়া করে না। কারণ, পরিণাম আল্লাহরই হাতে, সাহাবায়ে কেরাম (রা)-এর জীবনী থেকে আমরা এই শিক্ষাই পাই।”
জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পল্টনে লগি-বৈঠা দিয়ে যে মানুষ হত্যা করা হয়েছিল, সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং দুঃখজনকভাবে লগি-বৈঠা নিয়ে আসতে বলেছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং এই নির্দেশ দিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সন্ত্রাসের একটি কালো অধ্যায়ের সূচনা করেছিলেন। তার মাশুল শেষ পর্যন্ত বাংলাদেশকে দিতে হয়েছে এবং আমরা দেখেছি সেই কারণেই কিন্তু পরবর্তীতে দেশে একটি রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছিল যার ধারাবাহিকতায় একটি অসাংবিধানিক কেয়ারটেকার সরকার দেশের ওপর চেপে বসেছিল।”
জনাব শেখ শওকত হোসেন নিলু বলেন, “এটি নিঃসন্দেহে একটি কালো অধ্যায় এবং কালো দিবস। প্রতিহিংসার রাজনীতি যে কত ভয়ঙ্কর হতে পারে এ ঘটনা থেকে জাতি তা প্রত্যক্ষ করেছে। সেদিনকার ঘটনাটি ছিল মূলত দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনপ্রক্রিয়া বানচাল করার আওয়ামী ষড়যন্ত্র।”
আটাশে অক্টোবর কেন প্রেরণার?
আটাশের শহীদরা নিজের জীবনের চেয়ে আদর্শের মূল্যকে অনেক মূল্যবান করে নিয়েছিলেন। তাই বাতিলের রণপ্রস্তুতির কাছে শির অবনত না করে শেষ অবধি জীবন বিলিয়ে দিয়ে অনাগত ইসলামী আন্দোলনের সৈনিকদের জন্য অনুপ্রেরণার প্রশস্ত রাজপথ নির্মাণ করে গেলেন। ২৮ অক্টোবরের শহীদি পরিবারের স্বজনদের সাথে যখনই আমরা দেখা করতে গিয়েছি প্রশান্তিতে হৃদয় ভরে গিয়েছে, বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছি। শহীদদের স্বজনদের বক্তব্য আমাদের আন্দোলনের কাজে অদম্য গতিতে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা পেয়েছি। শহীদের মা-বাবা এখনও আমাদের কণ্ঠে মা-বাবা ডাক শুনে তাদের হৃদয়ের অপূরণীয় রক্তক্ষরণ বন্ধ করেন, আন্দোলনের নেতাকর্মীদেরকে নিজের সন্তান মনে করেন, আমাদের সুখ যেন ওনাদের পরম পাওয়া, আমাদের দুঃখ-কষ্ট যেন ওনাদের সবচেয়ে বড় যন্ত্রণার। আমাদের মাঝে তাদের সন্তাদেরকে খোঁজে ফেরেন। তারা আমাদের আপনেরও আপন। আর সন্তানের আত্মত্যাগের চূড়ান্ত মানজিলের সার্থকতার অপেক্ষায় থাকেন- ‘কবে এ দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে!’
২৮ অক্টোবর আমাদের প্রেরণার সুউচ্চ মিনার। ২৮ অক্টোবর আমাদের স্মরণ করিয়ে দেয় আন্দোলনকে মানজিলে পৌঁছাতে হলে ত্যাগ কোরবানির বিকল্প নেই। আন্দোলন হলো একটি নির্মিণাধীন ঘর। শহীদরা এ ঘরের চিরস্থায়ী খুঁটি। যারা জীবন্ত শহীদ, হাত-পা, শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে আমাদের দিকে অপলক দৃষ্টিতে বারবার তাকিয়ে একটি প্রত্যাশিত দিনের জন্য প্রতীক্ষা করছেন তারা ঘরের ছাদ। এখানে আন্দোলনের কর্মীরা ছায়া নেয়, উজ্জীবনী শক্তি সংগ্রহ করে সম্মুখে এগিয়ে চলে সাহসের সাথে দ্বিধাহীন সোজা রাজপথে। এখানে কেউ কেউ এই ঘরের চিরস্থায়ী অধিবাসী হয়ে যান অনন্তকালের অনাগত ভবিষ্যতের জন্য প্রেরণার চিহ্নস্বরূপ। এ পথে শাহাদাত, ত্যাগ, কোরবানি স্বাভাবিক পরিক্রমা। কেউ শহীদ কেউ বা গাজী। কারণ খোদাদ্রোহী জনপদকে বদলে দেয়ার চ্যালেঞ্জ সমাজের নরখাদকদের মুখে এক প্রচণ্ড চপেটাঘাত। আর মুক্তিকামী হেরার রাহের যাত্রীদের কাছে এর বিকল্প কোন মানজিল খোলা নেই।
সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চিরন্তন সঙ্ঘাত
সত্য-মিথ্যা কখনো এক হতে পারে না, আলো-আঁধার যেমন এক নয়। রাসূলে আকরাম (সা) যখন আরবের নাস্তিকতাবাদের সামনে প্রকৃত সত্য হাজির করেছিলেন আবু জাহেল-আবু লাহাবরা তেলে বেগুনে জ্বলে উঠেছিল; রাসূল (সা)কে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। ঠিক আধুনিক যুগে নব্য আবু জাহেলরা দেশে দেশে সত্য প্রতিষ্ঠিত হোক, মিথ্যা বানের পানির মতো ভেস্তে যাক তারা তা মেনে নিতে পারছে না। কুরআনে সত্য ও অসত্যপন্থীদের পথপরিক্রমার বর্ণনা এভাবেই দেয়া হয়েছে, “যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফরি করেছে তারা তাগুদের পথে লড়াই করে। তাই শয়তানের সাথীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও। জেনে রাখ, শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল।” (সূরা নিসা : ৭৬) সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চিরন্তন সঙ্ঘাত পৃথিবীর দিকবিদিকে ঘটছে, অনাগত ভবিষ্যতে ঘটতে থাকবে। এটাই চিরন্তন এটাই বাস্তব।
আদর্শ কখনো মরে না
ইসলাম একটি কালজয়ী আদর্শের নাম, যা আজো সমহিমায় বিশ্বব্যাপী মাথা উঁচু করে আছে। যদিওবা ইহুদি, খ্রিষ্টান ও জায়নবাদীরা নানা চক্রান্তের মাধ্যমে এর আলোক দ্যুতিকে নিভিয়ে দিতে চেয়েছে। এই আদর্শকে যদি ইসলামবিদ্বেষীরা পরাস্ত করতে পারত তাহলে বদর, ওহুদ, খন্দক ও কারবালায় সংঘটনের পরও পারত। কিন্তু প্রতিটি বদর থেকে কারবালায় মুসলমানরা শাহাদাতের নব চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামী ঝাণ্ডাকে বুকে লালন করে সম্মুখে দ্বিধাহীনচিত্তে এগিয়ে চলছে। এই আদর্শ এমন একটি চেতনার নাম, আদর্শের ধারকদের হত্যা করা যায় কিন্তু আদর্শকে হত্যা করা যায় না, আদর্শ কখনো মরে না।
ভারপ্রাপ্ত আমীরে জামায়াত জনাব মকবুল আহমাদ ২৮ অক্টোবরের বিয়োগান্ত ঘটনাকে কেন্দ্র করে বলেছিলেন, “আল্লাহ যাদের শহীদ হিসেবে কবুল করেন তারাই সৌভাগ্যবান। জীবন-মৃত্যুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকেই হয়। শাহাদাতের মৃত্যু সবচাইতে মর্যাদাবান মৃত্যু। এ মৃত্যু সকলেরই কামনা করা উচিত। ইসলামের দুশমনেরা এ হত্যাকাণ্ড চালিয়ে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি এবং ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ।” 
আটাশে অক্টোবর আমাদের ধমনিতে, রক্তে, শিরায়-উপশিরায় ইসলামবিদ্বেষী ক্ষমতান্ধদের বিরুদ্ধে প্রচণ্ড এক দ্রোহের নাম। যে ইতিহাস খুনিদের বিরুদ্ধে কাল থেকে কালান্তরে ঘৃণা ছড়াবে, যে ইতিহাস বাতিলের কাছে শির নত না করে জীবন বিলিয়ে দিয়ে দ্বীনের মর্যাদা রক্ষায় অনুপ্রেরণা জোগাবে। আজ বিশ্বের বিভিন্ন স্থানে কারবালার মতো নিষ্ঠুরতা চলছে। অক্টোবর বা মে’র বিয়োগান্ত ঘটনাপ্রবাহ শুধু আমাদের দেশে ঘটে চলছে তা-ই নয়; বরং আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, ইরাক, সিরিয়া, লেবাননসহ বিভিন্ন স্থানে মুসলমানরা একদিকে এজিদের অনুসারী সরকারপ্রধান এবং অন্য দিকে কোথাও কোথাও কাফির, মুশরিক ও ইহুদিদের হাতে চরমভাবে নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছে।
ইসলামবিদ্বেষীদের এক একটি ছোবল যেন এক একটি কারবালা! এ অবস্থায় কারবালার শিক্ষা বুকে ধারণ করে বিশ্বমুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার ও মোকাবেলাই একমাত্র মুক্তির পথ। মুসলমানদের সর্বোচ্চ ঈমানী বল ও সর্বশক্তি নিয়োগ করলে ইসলাম জিন্দা হবে এবং সারা বিশ্বে আবার মুসলমানরাই বিজয়ী হবে, ইনশাআল্লাহ!
কবি আল্লামা ইকবালের ভাষায়-
“কা্ৎলে হোসাইন আসল মে মারগে ইয়াজিদ হ্যায়
ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কি বাদ।”

লেখক : কেন্দ্রীয় সভাপতি,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির