ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১ ।

শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনায়- মাওলানা আবুল কালাম আজাদ সঙ্কট উত্তরণে একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন

খুলনা, ০৭ নভেম্বর ২০১৫ইং 
বাংলাদেশ জাাময়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র হুমকির মুখে। তাই এ সঙ্কট উত্তরণে একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। সেজন্য দেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপটের গুরুত্ব অপরিসীম মন্তব্য করে তিনি বলেন, ওইদিন দেশপ্রেমিক সৈনিক ও জনতা দ্বিতীয় বারের মতো বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। সে সময়ে দেশের জনগনের সংগ্রামে নতুন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। তেমনি আর একটি গণআন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচারী সরকারকে উৎখাত করে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। 
সরকার দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করে তিনি বলেন, অবৈধ সরকার দেশের সব গণতান্ত্রিক স্পেস সংকুচিত করে ফেলেছে। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এ থেকে উত্তরণের জন্য সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। দেশে হত্যা, খুন-গুম, অপহরণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাণিজ্য, ভর্তিবাণিজ্য ও নিয়োগবাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগ দেশে ত্রাসের রাজ্যে পরিণত করেছে। এখন ঘরে থাকলে খুন-বাইরে গেলে গুম অপহরণ হচ্ছে। সরকার দেশের শ্রমজীবী মেহনতি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে তাবেদার সরকারের মূলোৎপাটন করতে হবে।
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে ------মাওলানা আব্দুল হালিম

বাংলাদেশ বার্তা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বলেছেন, ৭ নভেম্বর স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার গ্রহণের তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সেনা সদস্য ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে ‘ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ’ ধ্বনিতে ঐক্যবদ্ধ হয়ে ঐ সময়ের দেশ ও আধিপত্যবাদ বিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। তিনি ৭ নভেম্বরের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি আজ রাজধানীর এক মিলনায়তনে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত ‘ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস‘ এর আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগীর সহকারি সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন ও জামায়াত নেতা কুতুব উদ্দীন প্রমূখ।
মাওলানা আব্দুল হালিম বলেন, স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র-মানবিক মূল্যবোধ ও সাম্যের পরিবর্তে বাকশাল কায়েম, বাকস্বাধীনতা হরণ এবং দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার প্রেক্ষাপটে জনগণ দুঃশাসনের বিরুদ্ধে জেগে ওঠেছিল। বর্তমানে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। তাই সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।
তিনি বলেন, গণতন্ত্রকে নির্বাসিত করে গণতন্ত্র বিরোধী অপশক্তি দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে। সরকার জামায়াত-শিবিরসহ বিরোধী দলের উপর দোষারোপ করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায়। সরকারের উপর জনগণের অনাস্থার কারণে জঘন্য হত্যাকান্ডে জনগণ বিম্মিত ও সোচ্চার হলেও তারা ন্যায়বিচারের আশা করতে পারছে না। কারণ, সরকার আইনের শাসনের পরিবর্তে রাজনৈতিক হয়রানীর মাধ্যমে বিরোধী দলকে কোনঠাসা করছে। তাই ৭ নভেম্বরের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে স্বৈরতন্ত্র ও ফ্যাসীবাদ মোকাবেলা করে গণতন্ত্রের পথে সরকারকে নতুন নির্বাচন দিতে বাধ্য করতে হবে।

বগুড়ায় জামায়াত সমর্থিত ৩ উপজেলা চেয়ারম্যান কারাগারে


বগুড়ায় উপজেলা নির্বাচনে বিপুল বিজয়ের স্বাদ ভোগ করতে পারছেনা জামায়াতে ইসলামী। দল সমর্থিত ৫ জন উপজেলা চেয়ারম্যানের তিনজন বর্তমানে রয়েছেন কারাগারে। বাকি ২ জন ফেরারী জীবন যাপন করছেন। পাশাপাশি ৮ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন রয়েছেন পুলিশের হাতে বন্দী। পুলিশের গ্রেফতার অভিযানের কারণে বাকিরা কেউই তাদের দায়িত্ব পালন করতে পারছেন না।
জানা গেছে, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ১২টি উপজেলা মধ্যে ৬টিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে ৫টিতে বিপুল ভোটে বিজয়ী হয় জামায়াত। এর মধ্যে ৪টিতে জামায়াত সমর্থিত প্রার্থীরা সরাসরি বিএনপি সমর্থিত প্রার্থীদেরকে হারিয়ে চমক সৃষ্টি করেন। সেই সাথে ৮টিতে ভাইস চেয়ারম্যান পদে বিপুল বিজয় অর্জন করে জামায়াত। কিন্তু এই বিপুল বিজয় এবং জনগণের অভূতপূর্ব সমর্থন কোনই কাজে আসছেনা। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারনে নির্বাচিত হওয়ার পর থেকে মোটেও শান্তিতে নেই জামায়াত সমর্থিত চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যানরা। এরই মধ্যে প্রতিটি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কারাভোগ করেছেন। বর্তমানে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন, শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান এবং কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী কারাগারে রয়েছেন। নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল এবং দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল কিছু দিন পূর্বে জেল থেকে জামিনে মুক্ত হলেও বর্তমানে তারা ফেরারী জীবন কাটাচ্ছেন। ভাইস চেয়ারম্যানদের মধ্যে আদমদীঘি উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: ইউনুছ আলীকে ঢাকায় পুলিশ অফিসার খুনের ঘটনায় আটক করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। 
এছাড়া পুলিশের দায়ের করা নাশকতার মামলার অজুহাতে জামায়াত সমর্থিত শেরপুর, শিবগঞ্জ, নন্দীগ্রাম এবং দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে হাইকোর্টে রিট করে তারা পুনরায় দায়িত্ব ফিরে পেয়েছেন। ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এসব কারনে জামায়াত সমর্থিত জনপ্রতিনিধিরা কেউই পরিষদে গিয়ে তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে জনগণের বিপুল সমর্থন পেয়েও জনসেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩ মার্চ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজবকে কেন্দ্র বগুড়ায় যে গণবিস্ফোরণ ঘটেছিল তার দায়ভার জামায়াত-শিবিরের ওপর চাপিয়ে প্রশাসন ব্যাপক ধরপাকড় এবং মামলার জালে আটকে ফেলে জামায়াত-শিবিরকে। প্রায় দুই শতাধিক মামলায় জামায়াত-শিবিরের আড়াই লক্ষাধিক নেতাকর্মিকে আসামী করা হয়। গ্রেফতার করায় দুই হাজারেরও বেশি নেতাকর্মিকে।
জামায়াত নেতারা অভিযোগ করেছেন, তাদের প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মী এখনো ঘরছাড়া। জামায়াত সমর্থিত জনপ্রতিনিধিরাও বাদ যাননি সরকারের জুলুম-নিপীড়ন আর মিথ্যা মামলার বেড়াজাল থেকে। ফলে জনগণ তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত। ঢাকার নিউজ এর সৌজন্যে

জিহাদি বই উদ্ধার প্রচারণার নেপথ্যে


দেশে বেশ ক'বছর ধরে ইসলামী সংগঠন গুলোর নেতা কর্মীদেরকে নানা অজুহাতে গ্রেপ্তার করে মিডিয়ার সামনে (বোমা সাদৃশ ও কিছু বই সাজিয়ে রেখে) হাজির করে বলা হয় বোমা ও জিহাদী বই পাওয়া গিয়েছে। 

দেশের অধিকাংশ মানুষ এমন নাটক বিশ্বাস করে না। কারণ গ্রেপ্তারের পর প্রশাসন অনেক সময় কি ধরনের নাটক সাজায় তা কারো অজানা নয়। রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থসিদ্ধ করার জন্য বোমা/অস্ত্র নাটক সাজানো অথবা প্রকৃত পক্ষে বোমা/অস্ত্র পেলেও অবস্থা ভেদে কর্তাব্যক্তিদের অঙ্গুলি নির্দেশে অস্বীকার করার নজির স্থাপনে দলীয় প্রশাসনের জুরি নেই। বিষয়টি যেন ঠিক এমন "ঘটনা সত্য সাক্ষী দূর্বল"।
ইদানিং "জিহাদী বই উদ্ধার" প্রচারণা অত্যন্ত পরিচিত হয়ে উঠছে। যেমন অমুক জায়গা থেকে জিহাদী বইসহ জামায়াত-শিবির ৫ নেতা-কর্মী আটক! বুঝলাম হয়তবা বিরোধীমত দমনের জন্য স্বৈরাচারী নীতি অবলম্বন করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করল, বোমা নাটক সাজাল! কিন্তু জিহাদী বইসহ গ্রেপ্তার প্রচারণার উদ্দেশ্য কি? আর কোন বই জিহাদী কোন বই জিহাদী নয় সরকারের পক্ষ থেকে এর তালিকাও প্রকাশ করা হয়নি। তাহলে দেশে কি জিহাদী বই নিষিদ্ধ? এ ধরণের প্রচারণার উদ্দেশ্য কি?
মুসলিম জীবনে জিহাদের গুরুত্ব অপরিসীম। মুসলমানদের হৃদয়ে জিহাদ এক চেতনার নাম, যা তাকে অভিষ্ট লক্ষে নিয়ে যায়। যা নফসের গোলামী ও কায়েমী স্বার্থের বিরুদ্ধে বিদ্রোহ। জিহাদ মানে দ্বীন কায়েমের প্রাণান্তকর প্রচেষ্টা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আল্লাহ দ্রোহিতার বিরুদ্ধে মু'মিনের আওয়াজকে বুলন্দ করা। প্রত্যেক মুসলমানের উপর ইসলামী নিশানাকে উড্ডীন করার জন্য আল্লাহর হুকুম পালনের নিমিত্তে চেষ্টা সাধনা বা জিহাদ করা ফরজ। মুসলমান মাত্রই তা অস্বীকার করার কোন সুযোগ নেই।
জিহাদী বই কি? বা কোন কোন বইকে জিহাদী বই বলে? মূলতঃ প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান নিজেদের বাসা/বাড়ীতে কুরআন, হাদীস ও ইসলামের বিভিন্ন দিক বিভাগ নিয়ে লিখিত বই জানার প্রয়াসে রেখে থাকেন।-
এমন প্রচারণার আসল উদ্দেশ্য হলো সবার ভিতর জিহাদ সম্পর্কে ভীতি ছড়ানো। কেউ যেন কুরআন হাদীস, ইসলামী সাহিত্যে ও ইসলাম সম্পর্কে জানার উদ্দেশ্যে বাসা-বাড়ীতে সংগ্রহে না রাখে। যার ফলে সময়ের ব্যবধানে এসব বই পুস্তক ছাপানো, লেখা ও ক্রয় করা সমূলে বন্ধ হয়ে যাবে এবং জিহাদ সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা জন্ম নিবে। এর মাধ্যমে জিহাদ মানে নাশকতা, জঙ্গিপনা বলে সবার ধারণা প্রতিষ্ঠিত হবে। আর যারা জিহাদী বা ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কাজ করবে তাদেরকে মানবতাবিরোধী হিসেবে চিহিৃত করা হবে। এর বিরুদ্ধে বিরুপ ধারণা তৈরির মূল উদ্দেশ্যই হচ্ছে ধর্মকে অকেজো হিসেবে উপস্থাপন করা এবং এর প্রতি মানুষের ঘৃণা ছড়ানো। এবং এর মাধ্যমে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ধর্মহীনতাকে ছড়িয়ে দেয়া।
এমন গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া জরুরী। যদি আমরা সোচ্চার না হই হয়ত বা একসময় দাড়ি-টুপি রাখা, নামাজ পড়া, কুরআন রাখা, কুরআন পড়া, মাদ্রাসা-মসজিদ চালু রাখা নিষিদ্ধ হয়ে যেতে পারে। তখন আফসোস করেও কোন লাভ হবেনা। মনে রাখতে হবে শেষ বিচারদিনে মহান আল্লাহ কি আমাদের এই দায়িত্বপালনে অবহেলার জন্য ক্ষমা করবেন?

লেখক: Abdul Zabbar , কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

*আজ ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস* “নব্য বাকশালী সরকার ও আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান”


আজ ঐতিহাসিক ৭ নবেম্বর। মহান বিপ্লব ও সংহতি দিবস। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে অবৈধ ও একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা আওয়ামী মহাজোট যখন বিরোধী জোটের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে, যখন বিদেশীসহ প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, যখন কোথাও কারো জীবনের নিরাপত্তা নেই, যখন সন্তান হারা পিতা তার খুন হওয়া ছেলের বিচার প্রত্যাশা করেন না, ঠিক এমন একটি বিভীষিকাময় সময়ে এবার দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি পালনের প্রাক্কালে বিএনপি চেয়ারপার্সনও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের অধিকাংশ রাজনীতিকদল ও সুশীল সমাজের প্রতিনিধিরা দেশের এ সংকটময় পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। যদিও সরকার জাতীয় ঐক্যের এ আহ্বানকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেশের অধিকাংশ মানুষের চাওয়াকে অগ্রাহ্য করে চলেছে। একের পর এক মানুষ খুন হচ্ছে। শাসকদল খুনিদের গ্রেফতার না করে ঘটনা ঘটলেই বিরোধী দলের উপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায়। শত প্রতিকূলতার মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন রাজধানী ঢাকাসহ সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিস্তারিত কর্মসূচি নিয়েছে। এবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষায় সুদৃঢ় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নব্য বাকশালী সরকার ও আধিপত্যবাদী অপশক্তি রুখতে সংকল্পবদ্ধ বিরোধী রাজনৈতিক জোট। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জমান রিপনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে প্রথক বাণী দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ দেশের মানুষ মনে করেন, স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭৫ সালের ৭ নবেম্বর না হলে বাংলাদেশের ইতিহাস ভিন্নরকম হতে পারতো। এ জন্য যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, এর ইতিহাসে ৭ নবেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে থাকবে। রুশ-ভারতের অক্ষশক্তির চক্রান্তের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ ও সশস্ত্র বাহিনীর অকুতোভয় সদস্যগণ গর্জে ওঠেছিল সেদিন। আজকে সংহতি দিবসের প্রেক্ষাপটেও সেই সিপাহী-জনতার অনন্য সাধারণ বিপ্লবের মতো স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে অভিন্ন প্ল্যাটফর্মের অটুট ঐক্য দরকার। এ সময়ে আরও দরকার বর্ণ চোরাদের ব্যাপারে সজাগ থাকা।
এমন এক সময়ে আজ বেসরকারিভাবে ও স্বতঃস্ফূর্তভাবে দিবসটি পালন করা হচ্ছে যখন দেশে-বিদেশে প্রত্যাখ্যাত আওয়ামী সরকার জোর করে আবার ক্ষমতা ধরে রেখেছে। তারা নিজেদের অবস্থানকে শক্ত করতে বিরোধী জোটের নেতাদের বিরুদ্ধে নতুন নতুন মামলা দিয়ে যাচ্ছে। নানাভাবে হয়রানি-নির্যাতন এবং মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। বিরোধী জোটের সিনিয়র নেতাদের মিথ্যা অভিযোগে বিচারের নামে ফাঁসি দেয়ার আয়োজন করছে। বিএনপি-জামায়াতের সিনিয়র নেতাদের গ্রেফতার করা হচ্ছে। যেখানে মানবিক দিকটিও বিবেচনায় আনা হচ্ছেনা। জনসমর্থন না থাকায় তারা এখন ভিন্ন কৌশল নিয়েছে। বিরোধী জোটের আন্দোলন মোকাবিলায় অনেক আগেই সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। গুলী করে বিরোধী কণ্ঠ স্তব্ধ করতে চাচ্ছে। তারপরও রাজপথে রয়েছে বিরোধী ২০ দলীয় রাজনৈতিক জোট। তারা বলছে, অহিংস আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারের বিদায় ঘটানো হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষায় তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে ঐক্যবদ্ধ। ৭৫-এর মতোই আবারো আধিপত্যবাদী অপশক্তি রুখতে সংকল্পবদ্ধ বিরোধী জোট।
প্রতি বছরই ৭ নবেম্বর পূর্বদিকে সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তবুও যেন দিনটি আসে নবতর আবেদন নিয়ে। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের রুখবার এ আবেদন কি কখনো পুরানো হবার? কর্নেল (অব.) শাফায়াত জামিলের ‘একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নবেম্বর’ গ্রন্থে এ ভয়াবহ ও ষড়যন্ত্রের স্বরূপ তিনি নিজেই উন্মোচন করেছেন তার দৃষ্টিভঙ্গি থেকে। পঁচাত্তরের ৩ নবেম্বর কিভাবে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে পদত্যাগে বাধ্য করা হলো, কারা করলো, কিভাবে তাকে বন্দী করা হলো এবং পরিস্থিতি সামাল দেয়ার পর কিভাবে জিয়াকে বিদেশে পাঠিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হলো, কারা সহযোগিতা করলো, কারা করলো না, কিভাবে সিপাহী বিপ্লবের লিফলেট ছড়িয়ে পড়লো এবং কেন তারা ব্যর্থ হলেন। একজন অভ্যুত্থানকারী সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি তার ভাষায় উক্ত গ্রন্থে তুলে ধরেছেন। তবে এ থেকে ৩ নবেম্বর থেকে ৭ নবেম্বর পর্যন্ত অরাজক পরিস্থিতির একটি বিবরণ পাওয়া যায়। আর তা থেকেই ৭ নবেম্বরের গুরুত্ব জাতির সামনে স্পষ্ট হয়ে উঠেছে।
কার্যত অক্টোবরেই অভ্যুত্থানের ষড়যন্ত্র চূড়ান্ত করা হয়। ৩ নবেম্বর থেকে সেনাবাহিনীতে শুরু হয় এক ভয়ানক আত্মঘাতী সংঘাত। সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করে সংঘটিত হয় ব্যর্থ অভ্যুত্থান, ভেঙ্গে ফেলা হয় সেনাবাহিনীর ‘চেইন অব কমান্ড'। মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হয় অফিসার ও জওয়ানদের। এ সময় জেলখানার অভ্যন্তরে সংঘটিত হয় চার নেতা হত্যাকান্ড, প্রেসিডেন্টকে করা হয় ক্ষমতাচ্যুত, সংবিধান স্থগিত করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু সাদত মোহাম্মদ সায়েমকে করা হয় নতুন প্রেসিডেন্ট। জনপ্রশাসনে শুরু হয় চরম বিশৃঙ্খল অবস্থা। এ সময় দেশে জারি করা হয় সামরিক শাসন। জাতির ভবিষ্যৎ থেকে যায় অনিশ্চয়তার অন্ধকারে। জাতির এমনি এক ক্রান্তিলগ্নে ইথারে ভেসে আসে একটি ভাবগম্ভীর কণ্ঠস্বর- ‘প্রিয় দেশবাসী, আমি জেনারেল জিয়া বলছি...।’ 
একাত্তরের দিক নির্দেশনাহীন দিনগুলোর মতো আবার জিয়ার কণ্ঠস্বর শুনে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। নাগরিকদের মনে পড়ে ৭ নবেম্বর সুবহে সাদিকের পর ঢাকার রাজপথে ট্যাংকের চাকার ঘর ঘর আওয়াজ ছাপিয়ে প্রকম্পিত হয়ে উঠা ‘নারায়ে তাকবীর- আল্লাহ আকবর’ ধ্বনির কথা। ট্যাংকের ওপর সেদিন অনেক উৎসাহিত জনতাকে লাফিয়ে ওঠে সেনাবাহিনীর সদস্যদের সাথে কোলাকুলি করতেও দেখা গেছে। সিপাহী-জনতার কণ্ঠে মুহুর্মুহু ধ্বনিত হয়েছে ‘সিপাহী-জনতা ঐক্য অমর হোক, জিন্দাবাদ', ‘সিপাহী-জনতা ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো।’ অতঃপর ৭ নবেম্বর প্রেসিডেন্ট বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে ডেপুটি চীফ মার্শাল ল’ এডমিনিস্ট্রেটর নিয়োগ করেন। জেনারেল জিয়া দায়িত্বগ্রহণের পর প্রথমেই দক্ষতার সাথে সামরিক ও বেসামরিক প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এভাবেই জিয়া বাংলাদেশীদের জন্য হয়ে ওঠেন ‘ত্রাণকর্তা’।
বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট সাদেক খানের ভাষায়- ‘১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের মধ্যদিয়ে কৃত অর্থে বাংলাদেশের সার্বভৌম মর্যাদা প্রতিষ্ঠার সূচনা হয়।’ প্রসঙ্গত, ৬ নবেম্বর কর্নেল তাহেরের নির্দেশে সেনাবাহিনীতে ছড়িয়ে পড়ে ‘সিপাহী বিপ্লব’ শিরোনামে একটি লিফলেট। ফলে মুক্তিযোদ্ধা ও জাসদ সমর্থিত সিপাহীরা দ্রুততার মধ্যে ঐক্যবদ্ধ হতে সমর্থ হয়। ঐক্যবদ্ধ সিপাহী-জনতা ছিনিয়ে আনে ৭ নবেম্বরের সাফল্যের বিজয়গাঁথা।
বাণী : মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ৭৫-এর ৭ নভেম্বর সৈনিক-জনতার ঐতিহাসিক বিপ্লবে জাতিসত্বার স্বাধীন অস্তিত্ব ও বহুদলীয় গণতন্ত্রের পথচলা নিশ্চিত হয়। ১৯৭৫ সালের এ দিনে আধিপত্যবাদী শক্তির নীল নকশা প্রতিহত করে এদেশের বীর সৈনিক ও জনতা এক ঐক্যবদ্ধ প্রয়াসে নতুন প্রত্যয়ে জেগে উঠে। ৭ নবেম্বর বিপ্লবের সফলতার সিঁড়ি বেয়েই জাতি বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছে। ৭ নবেম্বরের বিপ্লবের নায়ক ছিলেন এদেশের অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক-জনতা। স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানকে তারা মনে করতেন তাদের স্বপ্ন বাস্তবায়নের প্রাণপুরুষ। বাণীতে তিনি আরও বলেন, ৭ নবেম্বর বিপ্লব উত্তর সময়ে জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন-যার ধারাবাহিকতায় আজ বাংলাদেশের এই অর্থনীতি। আজকের এই মহান দিনে আমি সবাইকে আহ্বান জানাই- যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৯৭৫ সালে আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই একই চেতনাকে বুকে ধারণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষায় আবার সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাই।
বাংলাদেশ ন্যাপ ৭ নবেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এক বিবৃতিতে বলেছেন, ১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে প্রকৃত অর্থে বাংলাদেশের সার্বভৌম মর্যাদা প্রতিষ্ঠার সূচনা হয়। প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক বাংলাদেশ। আজ যখন আবারো দেশকে গণতন্ত্রহীন করার ষড়যন্ত্র চলছে তখন সমগ্র জাতিকে ৭ নবেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হবার কোন বিকল্প নাই। আজ এমন এমন এক সময়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছি যখন নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে বাকশালী সরকার ক্ষমতাসীন। এ দেশীয় দোসরদের সহায়তায় ভিনদেশী হায়েনারা বাংলাদেশের লাল-সবুজের মানচিত্র খুবলে খেতে উদ্যত রয়েছে।
কর্মসূচি : ঐতিহাসিক ৭ নবেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিএনপি ১০ দিনের কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে আজ ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে থাকায় সকাল ১০টায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাযারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ সেমিনার সেম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশিত হবে।
এছাড়া জামায়াতে ইসলামী, জাগপা, লেবারপার্টি, এনপিপি, বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারা দিবসটির তাৎপর্য আলোচনায় সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করেছে।

(মোহাম্মদ জাফর ইকবাল,দৈনিক সংগ্রাম)!!!

জাতীয়তাবাদী বিকারের বিপদ -ফরহাদ মজহার


স্বীকার করতে বাধা নাই, তরুণ বয়সে কবিতা লিখবার দোষ থাকবার কারণে ফকির লালন শাহের প্রতি আমার আগ্রহের কারণ ছিল তাঁর গান। তার জন্য আবদুল আলিমকে আমি আজ অবধি দোষী করি। তাঁর গাওয়া দুটো গান শ্রুতি ও স্মৃতির ওপর চিরকালের জন্য লিখিত হয়ে গিয়েছিল। একটি হচ্ছে ‘কে কথা কয়রে দেখা দেয় না’, আর ‘দ্বিতীয় গানটি হচ্ছে ‘ও যার আপন খবর আপনার হয় না’। পাকিস্তান আমলে অতিশয় জনপ্রিয় এই ‘পল্লীগীতি’র গায়ক কিভাবে আমাকে প্রভাবিত করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাই। পল্লীগীতি থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে লালন ও ফকিরফ্যাকড়াদের কাহিনী এবং ধীরে ধীরে নদিয়া এক অভূতপূর্ব ভাবের ভূগোল হিসাবে হাজির হতে শুরু করে। তারপর ইসলাম ও আখেরি নবিকে নিয়ে নদিয়ার তত্ত্ব গানঃ ‘এসে মদিনায় তরিক জানায়, তরিক জানায় কে সংসারে/কে তাহারে চিনতে পারে? নদিয়া প্রশ্ন নবি তো এসেছে ঠিকই/কিন্তু চিনল কে তাঁকে? এরপর নদিয়ার হাহাকার ও আর্তনাদ : ‘দেখা দিয়ে ওহে রসুল ছেড়ে যেও না/তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না’। ইত্যাদি
দর্শনে আমার আগ্রহ তীব্র হবার পর ফকির লালন শাহকে আমি নদিয়ার ভাবের ভাবুক হিসাবে বোঝার প্রয়োজনীয়তা তীব্র ভাবে বুঝতে পারি এবং নদিয়ার ভাবের চিহ্নসূত্রগুলো অনুসরণ করতে গিয়ে লালনের আগের মহাজনদের পদচিহ্ন অনুসরণ করা কর্তব্য বোধ করি। সেই পথে হেঁটে হোসেন শাহের আমলসহ চৈতন্যের কীর্তনে মুখর ‘নদিয়া নগর’ আবিষ্কার করি। আমার জন্য এটা ছিল এক চরম প্রাপ্তি, কারণ প্রথাগত চিন্তার শক্ত বেড়াজাল ভাঙবার এটা ছিল প্রায় অদৃশ্য ও অতিশয় ক্ষুদ্র ছিদ্রপথের মতো। যে ছিদ্রটুকুকে নিজেকে বদ্ধ খাঁচা থেকে বের হবার মতো বড় করবার জন্য আমাকে রক্তাক্ত আঙুলে দিনের পর দিন চেষ্টা চালাতে হয়েছে। নিজের সঙ্গে নিজের লড়াই করতে হয়েছে। আমার ইঁদুরের মতো দাঁত নাই। নখও নাই। ফলে মাংস ও হাড়ের ওপর ভরসা করেই আমাকে বিনয়ী হয়ে নিজের পথ নিজে চিনে নিতে হয়েছে। এই শক্ত লোহার বেড়া কেটে বেরিয়ে আসার সাধ্য আমার আছে কখনই তা মনে হয় নি। এখনও মনে হয় না। কিন্তু একজন মানুষকে পেয়ে গিয়েছিলাম নদিয়ায়। ফকির লবান শাহ। আব্দুর রব ফকির নামে তিনি এলাকায় পরিচিত। এখন সবাইকে ছেড়ে তিরোধান করেছেন। কে কথা কয়, কিন্তু দেখা দেয় না তার সন্ধান করা কিম্বা নিজের খবর নিজে নেবার কাজ যে নিছকই নিজের দেহে কোন রহস্যময় জিনিস সন্ধান নয়, একালে তার অর্থ ভিন্ন সেটা সতর্ক করে দিয়েছিলেন প্রথম সাক্ষাতেই। এরপর সতর্ক করেছেন বারবার। কল্পনার বাহাদুরি, তন্ত্রের কারিগরী কিম্বা বুদ্ধির আলো ফেলে নিজের মধ্যে কিছু খুঁজে বেড়ানো নয় বরং প্রাকৃতিক বিবর্তন ও ইতিহাসকে অবিচ্ছিন্ন গণ্য সেই অভিজ্ঞতার মধ্যে নিমজ্জিত যে কর্তা আমাদের মধ্যে কথা বলে তার ডাক শুনতে পাবার সাধনা করাই একালের কর্তব্য। এই কর্তব্যটুকু বুঝিয়েছিলেন প্রাণপণ। সেই ডাক শুনবার সাধনা করতে গেলে কল্পনা, কারিগরি, বুদ্ধিসহ সকল বৃত্তিই সমভাবে ও সহজ ব্যবহার জরুরী। এই হিম্মত যাঁর কাছ থেকে দান হিসাবে মানুষ পায়, তাঁর দাসত্ব বা এবাদতই শ্রেষ্ঠ ধর্ম। সেই বোধটুকু হারিয়ে ফেললে এ কালে মানুষ অন্ধ। এই সাবধান বাণীটুকু সবস্ময়ই আমার সম্বল হয়ে আছে।
যা ভাণ্ডে তাই ব্রহ্মাণ্ডে এই ঘোষণা জারি থাকার পরেও একদা সাধককুল ভেবেছিলেন, শরীর মানে নিজের ভাণ্ড, আর ব্রহ্মাণ্ড বুঝি সেই শরীর থেকে আলাদা। তাঁরা নিজ দেহকে ব্রহ্মাণ্ড গণ্য করে দেহ সাধনা করেছেন। নিজ শরীরকে ব্রহ্মাণ্ড জ্ঞানে কল্পনায়, বুদ্ধির বিষয়ে কিম্বা তাদের নিজেদের তান্ত্রিক কারিগরীর অধীনে আনবার কথা ভেবেছেন, কিন্তু ব্রহ্মাণ্ডের আবির্ভাব, বিবর্তন বা ইতিহাসের খোঁজ নেবার দায় মনে করেন না। সাধকদের সেই কাল অনেক আগেই গত হয়ে গিয়েছে। সর্বব্যাপী ব্রহ্মাণ্ডে, কিম্বা বর্তমান জগতে, কিম্বা প্রকৃতির প্রাকৃতিকতার মধ্যে যে ভাবেই বলিÑ সামাজিক জীবন ও ব্যক্তির যাপন গুরুত্বপূর্ণ। দেহকে এই বৃহত্তর অর্থে বোঝা দরকার। তাহলে এই বৃহত্তরকে অর্থেই কে কথা কয় কিন্তু দেখা বা ধরা দেয় না, কথাটা একালে প্রাসঙ্গিক বা নদিয়ার ভাষায় ‘বর্তমান’ হতে পারে। কথা কইবার মানুষ্টির সন্ধান একালে জরুরী।
বলাবাহুল্য ফকির লালন শাহ বা তাঁর অনুসারীরা আমরা যেভাবে বুঝি সেই অর্থে এঁরা কেউই আধ্যাত্মিক বা মরমী নন। রক্তমাংসের মানুষ। মানুষ ভজনা করেন। কারণ মানুষের মধ্য দিয়েই জগত ও ইতিহাস ‘বর্তমান’ হয়। তাঁরা ভাববাদীও নন, বস্তুবাদীও নন। নিজেদের বলেন, বর্তমানবাদী। অনুমানে বিশ্বাস নাই। আস্থাও নাই। অনুমানের আল্লায় বিশ্বাস করেন না। কারণ আল্লাহ সর্বত্র আছেন, সর্বত্রই বর্তমান। মধ্যবিত্ত এদের জীবনের ওপর রংচং চড়িয়ে নানান বিকৃতির মিশাল দিয়ে নানা ভাবে বুঝে থাকে। ভাব বা বস্তুর তর্ক করতে গিয়ে মুর্গি আগে নাকি আণ্ডা আগে এই সকল বাহাসে তাদের আগ্রহ দেখিনি। মানুষ হিসাবে আমরা নিজে সাক্ষাৎ ‘বর্ত’ থেকে ‘ বর্তমানে’ কি করছি সেটাই তাদের প্রধান বিবেচ্য এটাই চিরকাল তাদের সঙ্গে সঙ্গ দিয়ে বুঝেছি।
দুই
কথাটি এভাবে শুরু করেছি কারণ সমাজে উত্থিত প্রশ্ন ও দ্বন্দ্ব সংঘাতের সমাধান নিম্ন বর্গের সাধারণ মানুষ কিভাবে করেন, তার প্রতি আমার আগ্রহ দীর্ঘদিনের। হয়তো তাদের দিক থেকে বাংলাদেশের ইতিহাস বোঝার চেষ্টা করলে আমরা আমাদের এখনকার সমস্যা সমাধানের কিছু সূত্র পেলেও পেতে পারি। নদিয়ার ভাবের কথাই ধরা যাক। নিদেন পক্ষে হোসেন শাহের আমল থেকে শুরু করে একাল অবধি বাংলার ভাবচর্চার ‘রাজনীতি’ বোঝা জরুরী। নদিয়ার ভাব জাতপাত, নারীপুরুষ, শ্রেণিতে শ্রেণিতে ভেদের বিরোধী। তাহলে তাকে গ্রেফ মরমি বা আধ্যাত্মিক বলার অর্থ হচ্ছে দৈনন্দিন সেই বিরোধিতার কর্তব্য থেকে নিজেকে বিচ্যুত করা। সাধু মণ্ডলি থেকে খারিজ হয়ে যাওয়া।
নদিয়া গ্রেফ ভূগোল কিম্বা ঔপনিবেশিক মানচিত্রের নদিয়া জেলা নয়। এটা হোসেন শাহ ও চৈতন্যের নদিয়া। ইসলাম যেখানে জাত পাত বিরোধী আন্দোলনের ছত্রছায়া ও প্রেরণা। জানা দরকার এই ইসলাম স্থানীয় অধিবাসীদের আরব, ইরানি বা তুরানি বানাবার চেষ্টা করে নি। অথচ আরব, ইরান, তুরান, পাঠান সকলের কাছ থেকেই সে অকাতরে গ্রহণ করেছে। দ্বিধা করে নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মের প্রশ্নকে কোন বিশেষ সম্প্রদায়ের সাম্প্রদায়িক পরিচয় বা ‘জাতি’ হিসাবে পরিচিতি নির্ণয়ের আইডেন্টিটি কার্ড বানাবার চেষ্টাও করে নি। এই এক ইসলাম যাকে এই সময়ের ইসলাম দিয়ে চেনা মুশকিল। অথচ এই সম্ভাবনা ইসলামের মধ্যেই নিহিত রয়েছে। ইসলাম ধর্মের বৈশিষ্ট্য বৈশ্বিক সাম্প্রদায়িক বা জাতীয়তাবাদী নয়। তাই তাঁরা বাঙালি, মুসলমান বা হিন্দুর ভজনা করি বলেন নি, বলেছেন আমরা মানুষ ভজনা করি।
বলা বাহুল্য সেই সময়ে ধর্ম, ধর্ম চর্চা ও পরিচয়ের রাজনীতি ছিল না তা নয়, কিন্তু আধুনিক জাতীয়তাবাদ যে জাতিবাদী ও সেকুলার পরিচয়কে প্রধান গণ্য করে আধুনিক রাষ্ট্র গড়ে তোলে, সেখানে ধর্ম পরিচয়ের চেয়ে জাতিবাদী পরিচয় প্রধান হয়ে উঠতে বাধ্য। জাতীয়তাবাদ তখন ধর্মের বিরুদ্ধে দাঁড়ায়। ধর্ম তার প্রতিযোগী ও শত্রু হয়ে ওঠে। তাহলে এখনকার সময় তখনকার সময় নয়। তখনকার ধর্মের ভূমিকা এখনকার ধর্মের ভূমিকা রাখে নি। সেই সময়ের জাতি পরিচয়ের সঙ্গে আধুনিক জাতীয়তাবাদের জাতি পরিচয়ের ফারাক আছে। বর্ণ বা জাত জাতের পরিচয় বটে, কিন্তু তার পরিণতি বর্ণাশ্রম প্রথায় এবং সেই প্রথার বাস্তবায়ন ও টিকিয়ে রাখার দায় পালন করে ধর্ম। তাকে ধর্ম দিয়েই মোকাবিলা করতে হয়েছে। সেখানে সংঘাত কিম্বা ন্যায়-অন্যায় ঘটেনি তা নয়। আমাদের বুঝতে হবে ধর্ম বলি, জাতি বলি, জাতীয়তাবাদ বলি কিম্বা বলি আধুনিক রাষ্ট্র সব কিছুকেই ইতিহাসের আলোকেই বোঝা দরকার।
জাতীয়তাবাদ ও আধুনিক রাষ্ট্র যখন ধর্মের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সমাজে ও ইতিহাসে নতুন ধরণের সমস্যা তৈরি হয়। প্রশ্ন হচ্ছে আমরা এই সংঘাতকে স্বীকার করি কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একে আমরা ধর্মের সমস্যা হিসাবে কতোটা দেখি? আর কতোটা জাতীয়তাবাদ ও আধুনিক রাষ্ট্র নির্মাণের? সেই জাতীয়তাবাদ ভাষা ও সংস্কৃতির দ্বারা নির্ণয় করা হোক, কিম্বা হোক ধর্মের পরিচয়ের দ্বারা তাতে কিছুই আসে যায় না। আমাদের বুঝতে হবে আমরা আজ ইসলাম কিম্বা বাংলা ভাষা ও সংস্কৃতির মধ্যে কোন দ্বন্দ্ব নিয়ে বিপদে পড়ি নি। আমরা বিপদে পড়েছি জাতীয়তাবাদ ও কেন্দ্রীভূত ক্ষমতার প্রতিষ্ঠন হিসাবে আধুনিক রাষ্ট্র গড়ে তোলার ভয়ানক বিপদের মধ্যে। যেখানে কেন্দ্রীভূত ক্ষমতা কুক্ষিগত করে বাঙালি জাতিবাদীরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছে। আর পালটা ধর্মবাদী জাতীয়তাবাদীরা সেই ক্ষমতা নিজেদের কুক্ষিগত করতে চায়। এই বিপদের মধ্যে আমরা পড়েছি।
যদি এই কথাটা মানি তাহলে তৃতীয় প্রশ্ন হচ্ছে, ধর্ম, জাতীয়তাবাদ ও আধুনিক রাষ্ট্রের কঠোর পর্যালোচনা এবং আমাদের জন্য বাস্তব সমাধান অন্বেষণের জন্য পরস্পরের সঙ্গে কথা বলা ও সংকট নিরসনের জন্য আমরা তৈরি কিনা। এর উত্তর হচ্ছে না। নেতিবাচক। না, আমরা তৈরি না। আমরা বরং হানাহানি, হিংসা ও হত্যার রাজনীতিতে বিশ্বাসী। আমরা দুই পক্ষই গোরস্থানের দিকে চলেছি। আমাদের হুঁশ নাই।
কী করে বুঝি যে আমরা তৈরি না। কী করে বুঝি আমরা হানাহানি ও পরস্পরকে হত্যার জন্য তৈয়ারি? এটা বুঝি যখন দাবি করি আমি মুক্তমনা, আমার বুদ্ধি মুক্ত। আমি বিজ্ঞানচেতনা সম্পন্ন প্রতিপক্ষ পশ্চাতপদ, মৌলবাদী, সাম্প্রদায়িক। কিম্বা যখন মনে করি আমিই সত্য আমিই আল্লার সৈনিক, নাস্তিকদের কতল করাই আমার ঈমানি কর্তব্য। তখন বুজি আমরা আরো লাশের জন্য কাতর।
আর এটা আরো বুঝেছি গত চার তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় অধ্যাপক আনিসুজ্জামানের বক্তব্য পড়ে। প্রথম আলোর প্রশ্ন ছিল, “ধর্মভিত্তিক রাজনীতি ও ধর্মনিরপেক্ষ রাজনীতি উভয় পক্ষের রাজনীতিই ক্ষতিকর হচ্ছে বলে মন্তব্য করেছেন আবুল কাসেম ফজলুল হক। এ ক্ষেত্রে কি সংলাপ, আলোচনা, সমঝোতা, বোঝাপড়ার সুযোগ রয়েছে কি না, যেমনটা দেখা গেছে তিউনিসিয়ায়?”
আনিসুজ্জামানের উত্তর : “আমি মনে করি, দুই পক্ষকে এক করে দেখা ঠিক নয়। ধর্মনিরপেক্ষতার কথা বলে আমরা দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এমন কথা মেনে নেওয়াও খুব কঠিন। কারণ পাকিস্তানের ধর্মীয় রাষ্ট্রীয় কাঠামো থেকে বের হয়েই আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। বাংলাদেশের প্রতিষ্ঠাকাল থেকে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের একটা স্তম্ভ হিসেবে বিবেচিত হচ্ছে। সেখানে যাঁরা ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান বা ধর্মীয় আদর্শে দেশ চালাতে চান, তাঁদের সঙ্গে যদি ধর্মনিরপেক্ষবাদীদের এক করে দেখি, তাহলে ঠিক হয় না। এই দুই পক্ষের মধ্যে সংলাপ-সমঝোতার সুযোগ খুব বেশি নেই। কারণ, যারা এসব আক্রমণ পরিচালনা করছে, হত্যা করছে, তারা তো কোনো যুক্তিতর্কের মধ্যে যাচ্ছে না, গেলে তো তারা লিখেই প্রতিবাদ করত। হয়তো ওই মতাবলম্বী অনেকের সঙ্গে আলোচনা সম্ভব, যারা সহিংসতার পথে অগ্রসর হচ্ছেন না। কিন্তু যারা সহিংসতা করছে, যারা হত্যা করছে, তারা তো সিদ্ধান্তই নিয়েছে যে বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্যে না গিয়ে শারীরিক বলপ্রয়োগের মধ্য দিয়ে তারা সবকিছু করবে”।
ধর্ম, ধর্মরাষ্ট্র, ধর্ম নিরপেক্ষতা বলতে আনিসুজ্জামান কি বোঝেন সেটা তিনিই জানেন। তাঁর শত্রু তিনি আগাম চিহ্নিত করে রেখেছেন। নিজে না পারেন তাদের শেখ হাসিনার র‌্যাব, পুলিশ, মিলিটারি দিয়ে মারবেন ও মারছেন। আনিসুজ্জামান বাংলাদেশের জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদের শিরোমণি। আবুল কাসেম ফজলুল হক কোন আবেগ বা শোকে কাতর হয়ে “ধর্মভিত্তিক রাজনীতি ও ধর্মনিরপেক্ষ রাজনীতি উভয় পক্ষের রাজনীতিই ক্ষতিকর” Ñ একথা বলেন নি। তিনি অনেক ভেবেচিনতে বুঝে শুনেই কথাটা বলেছেন, সেটা তিনি নিজেও বারবার বলেছেন। কিন্তু অধ্যাপক আনিসুজ্জামান তার কিছুই বোঝেন নি। আবুল কাসেম ফজলুল হক বলেছেন, রাজনৈতিক ও আদর্শিক ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সংঘাত ও সমাধানের সূত্র খুঁজতে হবে। আনিসুজ্জামান একে বুঝেছেন হত্যাকারীর সঙ্গে সংলাপ, আলোচনা, সমঝোতা, বোঝাপড়া করা। এটা যদি স্রেফ বিচ্ছিন্ন হত্যাকাণ্ড বলে সমাজ বিবেচনা করত তাহলে সেটা বিচ্ছিন্ন ভাবে পুলিশ ও আদালতের ব্যাপারের অধিক কোন বিষয় হোতনা। এই বিষয় নিয়ে আমাদের ভাবতেও হোতনা। পুরা সাক্ষাৎকার পড়ে আমার মনে হয়েছে, আনিসুজ্জামান ধর্মবাদী ও ধর্ম নিরপেক্ষতাবাদীদের মধ্যে সংঘাত, হানাহানি ও হত্যা জিইয়ে রাখতে চান। এর সঙ্গে শেখ হাসিনার ক্ষমতায় থাকা এবং বর্তমান জঙ্গী ও সন্ত্রাসী রাষ্ট্র ব্যবস্থা বহাল রাখার প্রশ্ন জড়িত। একদল হত্যা করছে গুপ্ত বাহিনী হয়ে ধর্মের নামে। আরেকদল হত্যা করছে জাতির নামে, রাষ্ট্রের নামে, ধর্ম নিরপেক্ষতার নামে। একদল ব্যবহার করছে চাপাতি, আর অন্যদল ব্যবহার আইনশৃংখলা বাহিনী, তাদের প্রাণঘাতী মারণাস্ত্র। শুধু তাই নয়, আইন বহির্ভূত হত্যা, হেফাজতে, মৃত্যু ও গুম খুন দিয়ে জাতি ও রাষ্ট্রের প্রতিপক্ষকে নিত্যদিন হত্যা করা হচ্ছে। আনিসুজ্জামান জাতিবাদী ও রাষ্ট্রবাদী হত্যা ও হিংসার এই রূপ ও বাস্তবতাকে সম্পূর্ণ অস্বীকার করছেন। তিনি যে ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন তার জন্য বাংলাদেশের জনগণ যুদ্ধ করে নি। তিনি স্বাধীনতার ঘোষণা পড়ে দেখতে পারেন। কামাল হোসেন মুসাবিদা করেছেন আর তিনি তা অনুবাদ করেছেন। আওয়ামী লীগ তার দলীয় কর্মসূচি হিসাবে আওয়ামী লীগের চার নীতি আমাদের চাপিয়ে দিয়েছে। একে তিনি বলছেন ‘স্তম্ভ’। বাহাত্তরেও বাঙালি জাতিবাদীরা কোন প্রকার সংলাপ, আলোচনা, সমঝোতা, বোঝাপড়ার প্রয়োজন মনে করে নি। আজও মনে করে না।
আমাদের অবশ্যই জাতিবাদী ইসলামের চাপাতির বিরুদ্ধে যেমন দাঁড়াতে হবে একই ভাবে আনিসুজ্জামানদের জাতিবাদী হিংসা, রাষ্ট্রীয় সন্ত্রাস ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাদের অবশ্যই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ও ইসলামকে জাতিবাদি বা জাতীয়তাবাদী অধঃপতন থেকে রক্ষা করতে হবে। সেখানে বাঙালি জাতীয়াতাবাদীদের বিরুদ্ধে সংগ্রাম যেমন জরুরী একই ভাবে জাতিবাদী বা সাম্প্রদায়িক ইসলামের বিরুদ্ধে সংগ্রাম সমান ভাবে জরুরী। আনিসুজ্জামান ও দুই পক্ষের হত্যাকাণ্ড সম্পর্কে আমরা এর পরে আনিসুজ্জামানের সাক্ষাৎকারের পুরোটা নিয়ে পরের কিস্তিতে আলোচনা করব। এখন নদিয়া কেন্দ্র করে দুই একটি কথা বলে শেষ করছি।
তিন
তাহলে অনুমান করা যায় ইসলাম একরকম একাট্টা কিছু নয়, তার নানান সামাজিক ও ঐতিহাসিক রূপ রয়েছে, চর্চাভেদে তার ভাল মন্দ আছে। সুলতানি আমলে ইসলাম জাতীয়তাবাদী রূপ নিয়ে আসে নি। ধর্ম হিসাবেই তার আবির্ভাব ঘটেছিল, সংঘাত ও বিরোধের ক্ষেত্রও ছিল ধর্ম। সর্ব ক্ষেত্রে এর ফল ইতিবাচক হয়েছে সেটা আমার দাবি নয়। কিন্তু ইসলাম সেই সময় জাতীয়তাবাদী বা বিশেষ একটি সম্প্রদায়ের ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শ হিসাবে আসে নি, এটা বুঝতে পারা আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। নিম্নœ বর্ণের বা নীচু জাতের মানুষ এবং অর্থনৈতিক ভাবে প্রান্ত সীমার জনগোষ্ঠীর কাছে ইসলাম যে অর্থ নিয়ে হাজির হয়েছিল তার সঙ্গে ইসলাম ডাকনামে যা কিছু এখন আমাদের সামনে হাজির সবকিছুকে মেলানো যাবে না। এই দিকটি বোঝার জন্য যদি আমরা আন্তরিক হই, তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান আমরা অবশ্যই করতে সক্ষম হবো। সুলতানি আমলে ইসলামের ইতিহাস আমাদের নতুন ভাবে পাঠ ও পর্যালোচনা দরকার, তার ভালমন্দ বিচারের অবকাশ রয়েছে নিশ্চয়ই। কিন্তু এই ইতিহাস আমাদেরই ইতিহাস। আমাদের বেড়ে ওঠার, কিম্বা বেড়ে না ওঠার ইতিহাস।
তবে যতোটুকু এই সময়ের ইতিহাস আমরা বুঝি সেই সময় এই দেশের ভূগোল, ভাব ও ভাষার মধ্যেই ইসলাম নিজেকে সবার আগে কায়েম করবার চেষ্টা করেছে, ভিন দেশের সংস্কৃতি চাপিয়ে দেবার চেষ্টা করে নি। আমাদের আরব, ইরানি বা তুরানি বানায় নি। আমাদের বাঙালি বানিয়েছে। বাংলা ভাষা শিখিয়েছে, বাংলা ভাষা ও সাহিত্য বিকাশের শর্ত তৈরি করে দিয়েছে। অন্তত সুলতানি আমলের ইতিহাস আমাদের সেই সাক্ষ্য দেয়। নদিয়ার ইতিহাস সেই দিক থেকে গুরুত্বপূর্ণ।
কিন্তু এই দেশের মুসলমান ‘নদিয়া’, ‘চৈতন্য’, ‘নদিয়ার ভাব’ ইত্যাদিকে এখনও হিন্দুদের বিষয় বলেই গণ্য করে, হিন্দুদের ইতিহাস হিসাবেই বিবেচনা করে, তাদের নিজেদের বেড়ে ওঠার ইতিহাস নয়। এই ঐতিহাসিক অজ্ঞতা ও জাতীয়তাবাদী অসুখের মধ্যে ইসলামের অধঃপতন বাংলাদেশের জনগণের জন্য বিপদের জায়গা। বাঙালি মুসলমান সুনির্দিষ্ট ভাবে নিজের ইতিহাস অনুসন্ধান করতে অর্থাৎ নিজেকে জানতে আগ্রহী নয়। সে তার নিজের খবর নিতে রাজি না। সুলতানদের চেয়ে বাংলাদেশের মুসলমানদের কাছে মুঘলদের কদর বেশি। তারা এখনও নিজেদের মুঘলদের বংশধর মনে করে, স্বপ্ন দেখে একদিন তারা আবার ভারতবর্ষে মুসলমান সাম্রাজ্য কায়েম করবে। সুলতানি বাংলায় ইসলাম কিভাবে ভাষায় ও ভাবে তাদের আবির্ভূত হবার ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সেই গৌরবটুকু জানবার ও বুঝবার তার আগ্রহ খুবই ক্ষীণ।
তাহলে বাঙালি, বাংলাভাষী এবং ঐতিহাসিক ও জন্মসূত্রে যদি কেউ মুসলমান হয়ে থাকে তাহলে এই অঞ্চলে ইসলামের ইতিহাস পাঠ ও পর্যালোচনা গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদী যুগে ইসলামের জাতীয়তাবাদী ভূমিকার পর্যালোচনা আমরা এড়িয়ে যেতে পারি না। জাতীয়তাবাদী ইসলাম পাকিস্তানি আমলে ইউরোপের মতো মুসলিম রেনেসাঁর স্বপ্ন দেখেছে, তার ফল সর্বক্ষেত্রে খারাপ হয়েছে বলা যাবে না। কিন্তু একাত্তরে সেই ইসলাম পক্ষ নিয়েছে সহিংস পাকিস্তানী রাষ্ট্রের। পক্ষ নিয়েছে তাদের যারা রাষ্ট্রের নামে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আজ বাঙালি জাতীয়তাবাদীরা ও ধর্ম নিরপেক্ষতাবাদীরা একই কাজ করছে। একে আমি অধঃপতন বলছি। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ও ইসলামকে এই অধঃপতন থেকে উদ্ধার করা আমাদের সকলেরই কর্তব্য হয়ে উঠেছে। অধঃপতন ঘটার কারণ ও ইতিহাস বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি গুরুতর ঐতিহাসিক কর্তব্য।
কাণ্ডজ্ঞানে বোঝা যায় জাতীয়তাবাদের উত্থান ও শক্তিবৃদ্ধির আগে ইসলামের এই অধঃপতন অসম্ভব ছিল। ইসলামের জাতীয়তাবাদী বা সাম্প্রদায়িক অধঃপতন একমাত্র জাতীয়তাবাদী বা সাম্প্রদায়িক যুগেই সম্ভব। সেটা ঘটেছে ঔপনিবেশিক আমলে হিন্দু জাতীয়তাবাদের পরিগঠন এবং তাকে ‘বাঙালি’র একমাত্র পরিচয় হিসাবে হাজির করবার রাজনীতির প্রতিক্রিয়া ও পরিণতিতে। ইসলামকে জাতীয়তাবাদী পরিচয়ের পরিচয়পত্র হিসাবে হাজির করা এই দেশের মুসলমানরা শিখেছে হিন্দু জাতীয়তাবাদীদের কাছ থেকে। ঔপনিবেশিক আমলে কলকাতায় ভাষা ও সংস্কৃতিভিত্তিক ‘বাঙালি জাতি’র ধারণা গড়ে ওঠা এবং সেই পরিচয়ের আড়ালে উচ্চ বর্ণের হিন্দুর ইতিহাস ও পরিচয় আড়াল করবার প্রতিক্রিয়া থেকে এই দেশের মুসলমানরা ইসলামি জাতীয়তাবাদের ঝাণ্ডা তুলে ধরেছিল। ঠিক যে এই দেশের কৃষক পাকিস্তান চেয়েছিল, কারণ জাতীয়তাবাদী হিন্দুর হাত থেকে নিস্তার পাওয়ার অর্থ একই সঙ্গে জমিদারতন্ত্র ও মহাজনী শোষণ থেকে মুক্তি। কিন্তু ইসলামের নামে তারা সাম্প্রদায়িকতা চায় নি। ঐতিহাসিক অভিজ্ঞতা থেকেই তারা বুঝেছে হিন্দু জাতীয়তাবাদের বিরোধিতা রাজনৈতিক দিক থেকে বর্ণাশ্রম ও জাত পাতের বিরোধিতা অর্থাৎ নিম্ন বর্ণের এবং নিম্ন বর্গের মানুষের সঙ্গে উচ্চ বর্ণের অভিজাত হিন্দু শ্রেণি- যারা ততোদিনে ‘ভদ্রলোক’ হিসাবে পরিচিত হতে শুরু করেছে- তাদের বিরুদ্ধে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই। এই দিকটি এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ বুঝতে ভুল করে নি। কলকাতার উচ্চ বর্ণের বাঙালিত্বকে এই দেশের মুসলমানরা উচ্চ বর্ণের হিন্দুর হিন্দুত্ববাদ হিসাবে ঠিকই বুঝেছে। কিন্তু তার বিরোধিতা করতে গিয়ে তারা নিজেরা জাতীয়তাবাদের যুগে জাতীয়তাবাদী হয়ে গিয়েছে। জাতীয়বাদীদের দেখাদেখি আধুনিক জাতিরাষ্ট্র বানানো আদৌ ইসলামের রাজনৈতিক প্রকল্প হতে পারে কিনা এটা তারা ভাবে নি। অথচ এটাই সকলকে ভাবতে হবে। জাতিবাদী রাষ্ট্রই মুসলমানরা বানাতে চায়। বিশেষণ হিসাবে আধুনিক রাষ্ট্রের সামনে ইসলামি বসিয়ে দিলে সেটা আধুনিক ইসলামি রাষ্ট্র হয়ে যায় না। মুসলমান জাতীয়তাবাদীদের কাছ থেকেই সাম্প্রদায়িকতা রপ্ত করেছে। এই দোষ আগে কাটিয়ে তুলতে হবে। নইলে ইসলাম বিদ্বেষীদের পরাস্ত করা যাবে না।

তাহলে এই দেশে ইসলামের সাম্প্রদায়িক ও জাতীয়তাবাদী বিকার পরিহার করে নতুন গণশক্তি নির্মাণের পথ কী হতে পারে এবং সেই নির্মাণে একাত্তরের মুক্তিযুদ্ধের অর্জন কিভাবে আমরা ধারণ করব তা নিয়ে আমাদের ভাবতে হবে। আগামী আরেকটি লেখায় আনিসুজ্জামানের সাক্ষাৎকার ও বাংলাদেশে হত্যার রাজনীতির পর্যালোচনার সূত্র ধরে আমরা আবুল কাসেম ফজলুল হক যে কথা বলেছেন তার অসাধারণ তাৎপর্য অনুধাবনের চেষ্টা করব।

৫ নভেম্বর ২০১৫। ২১ কার্তিক ১৪২২। শ্যামলী।

সবকিছুতেই জামায়াত-শিবিরসহ বিরোধী দলের উপর দোষ চাপানো সরকারের মুদ্রাদোষে পরিণত হয়েছে -নূরুল ইসলাম বুলবুল


বাংলাদেশ বার্তা: গত ৫ নবেম্বর রাতে রাজধানীর খিলগাঁও-এর একটি বাসা থেকে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে তাদেরকে জামায়াত-শিবির নেতাকর্মী হিসাবে প্রচারণা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল।
শুক্রবার দেয়া বিবৃতিতে মহানগরী সেক্রেটারি বলেন, সরকারের সবকিছুতেই জামায়াত-শিবিরসহ বিরোধী দলের উপর দোষ চাপানো মুদ্রাদোষে পরিণত হয়েছে। গত ৫ নবেম্বর রাতে পুলিশ রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে ৫ জনকে গ্রেফতার করে তারা জামায়াত-শিবির বলে প্রচারণা চালায়। তাদের কাছে কথিত জিহাদী বই, বিস্ফোরক ও ককটেল উদ্ধারের দাবিও করা হয়। কিন্তু জামায়াত একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনৈতিক দল। তাই এই সংগঠনের নেতাকর্মীদের পক্ষে কোন বেআইনী দ্রব্য বহন, সংরক্ষণ সত্যের অপলাপ ও কল্পকাহিনী ছাড়া কিছু নয়। মূলত যাদেরকে খিলগাঁও থেকে গ্রেফতার করে জামায়াতা-শিবির কর্মী হিসাবে প্রচার চালানো হচ্ছে তাদের সাথে জামায়াতের কোন দূরতম সম্পর্কও নেই। বারবার সরকারের পক্ষ থেকেই নাশকতার কল্পকাহিনী বানানোর মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করা হয়েছে।
তিনি বলেন, মূলত সরকার অবৈধ ক্ষমতা নিষ্কণ্টক ও চিরস্থায়ী করার জন্য সারাু দেশে জামায়াত-শিবিরসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। তাদের ন্যক্কারজনক অপপ্রচার গোয়েবলসকেও হার মানিয়েছে। দেশে কোন অঘটন ঘটলে তার দায়ভার জামায়াত-শিবিরসহ বিরোধী দলের উপর চাপানো হচ্ছে। অতীতে এ ধরনের অনেক ঘটনা জামায়াত-শিবিরসহ বিরোধী দলের উপর চাপানো হলেও তা মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। মূলত সরকার নিজেদের পর্বত প্রমাণ ব্যর্থতা ঢাকতেই সারাদেশে হত্যাযজ্ঞ, নাশকতা ও নৈরাজ্য চালাচ্ছে আর নিজেদের অপকর্মের দায়ভার বিরোধী দলের উপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্র করছে। কিন্তু এসব করে অতীতে কোন স্বৈরাচারী, ফ্যাসিষ্ট ও জুুলুমবাজ সরকারের শেষ রক্ষা হয়নি, আর এ সরকারেও হবে না। তিনি সরকারকে সকল প্রকার ষড়যন্ত্র ও অপপ্রচারের রাজনীতি পরিহার করার আহ্বান জানান।

সুনিধির মত পতিতারা এসে কোটি কোটি টাকা ভারতে নিয়ে যায় আর বাংলাদেশি শিল্পীরা ভারতে যেতে হয় অপদস্থ !!!


Bangladesh Barta:  গতকাল দুপুরে আসিফ তার সামিাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন ‘‘সতেরো বছরের সঙ্গীত ক্যারিয়ারের পুরোটা সময় ইন্ডাষ্ট্রীর মানুষের সুখে দূঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নিজের স্বার্থে যুদ্ধ কখনোই করিনি, করবোও না । ভারতীয় কোন শিল্পীর সাথে বাংলাদেশ হাই কমিশন এ ধরনের আচরন করলে ফুঁসে উঠতো পুরো ভারত। তারা তাদের সন্তানদের দেশে খাওয়াতে পারুক বা না পারুক, অন্তত এভাবে নিজ ভূ-খণ্ডে অপমানিত হতে দিতো না।
বাংলাদেশে এটা হবেনা, আমি পথচলা শুরু করেছি এই ইন্ডাষ্ট্রীর ওপর ভরসা না করেই। সঙ্গীতের নানা পদের সংগঠন, তথাকথিত এজেন্ডাধারী বুদ্ধিজীবি,নাগরিক সমাজ কিংবা রাষ্ট্র কখনোই আমার পাশে দাঁড়াবে না জেনেই আমি আমার পথচলা অব্যাহত রেখেছি। রাষ্ট্রে অবরুদ্ধ আছি নয় বছর, তাতেও কোন অসুবিধা নেই, দেশে তো থাকতে পারছি অন্তত … !!!
সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি দেশে যখন ইমার্জেন্সী চলছিলো, এর সম্পূর্ন কৃতিত্ব ‘রানী কুটির বাকী ইতিহাস’ ফিল্ম টিমের। কোন পার্টি বাজির মাধ্যমে এ সম্মাননা পাইনি। পৃথিবীর অন্ততঃ আটত্রিশটি দেশ ভ্রমনের পর দেড় ভড়ি ভারতীয় হাই কমিশনের এই অপমান আমার নয়, রাষ্ট্রের দেয়া সম্মাননার। রাষ্ট্রের অপমানের ভার বয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় । তাই আগামী সপ্তাহে সাংবাদিক সম্মেলন ডেকে জাতীয় পুরস্কার রাষ্ট্রের কাছেই ফেরত দিয়ে দেবো।
ভারতীয় হাই কমিশনের গৃহপালিত শিল্পাঙ্গনের সমস্ত শিল্পীদের বলতে চাই- আমি এবং আমার পরিবার নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, হয়তো আরো হবো, কিন্তু আপনারাও জয়ী হননি। শুভাকাঙ্ক্ষীদের সবাই থামাতে চায় আমাকে, বুদ্ধি দেয়-মানিয়ে চলো। আমার উত্তর স্পষ্ট- যাই ঘটুক আমার জীবনে – আমি নতুন এবং তরুন প্রজন্মের সামনে মিশাল হয়ে থাকতে চাই- জীবিত কিংবা মৃত ।
এর আগে ২০০৪ সালে ভারতীয় হাইকমিশন পাসপোর্ট আটদিন আটকে রেখে ভিসা দেয়নি আসিফকে। এবার তিনি ভারত থেকে সম্মান জনক দাওয়াতপত্র পেয়ে হাইকমিশনে গিয়েছিলেন ভিসার জন্য। পাঁচটি পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্রও জমা দিয়েছিলেন আসিফ।
দীর্ঘ এগারো বছর পর তেরোদিন পাসপোর্ট রেখে দিয়ে চৌদ্দদিনের মাথায় তা নাকোচ করে দেয়া হয়েছে। তবে এবারো ভিসা না দেয়ার কারন ব্যাখ্যা করেনি ভারতীয় হাইকমিশন।
http://goo.gl/eItmY8

অথচ একই দিনে ভারতীয় গায়িকা ঢাকায় এসে কোটি কোটি টাকা নিয়ে গেছে । http://goo.gl/s8zfsK
একেই কি সাংস্কৃতিক বিনিময় বলে ?

Law enforcers have been ordered to open fire even without any permission; Acting Secretary General condemns; calls to withdraw immediately”


Bangladesh Barta: Quoting the reference of a sensible police source, several national dailies and electronic media have published report stating that a special instruction had been sent from the police headquarters to the DIGs of all ranges and 64 police superintendents asking them to shot fire if necessary and there is no need of taking any permission from the high ups. The Director General of RAB, Benjair Ahmed told the journalists in front of the BG Press pm 4th November night, the law enforcement members may shot fire anytime to protect themselves along with the citizens and they do not need any instruction for doing so. While, Dhaka Metropolitan Commissioner Asaduzzaman Mia said while holding meeting with the Additional Police commissioners and Deputy Police commissioners that policeman can fire anytime without any permission while discharging duties at the check post if he comes under attack. Acting Secretary General of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman has issued the following statement on 5th November, 2015 expressing deep concern acknowledging such instruction of the Police headquarters and aggressive instruction of the Police and RAB high ups.
“Such instruction and approval of the high ups would make the entire police forces more desperate and aggressive. The general police members would not care for accountability for such instructions. This is why, there are alarming possibilities of open firing of the police forces against the opposition leaders and activists and the general masses. This aggressive strategy would put the police forces in a face to face position against the mass people. Such tactics would not bring any positive result for any quarter. Such instruction and order goes completely against the law, constitution and human rights.
The government has turned the police forces into an opponent force of the people as they utilized the law enforcers to repress the opposition forces for last 6 years. Resultantly, the image of this force has been severely damaged in the local and international arena.
This is why; I am urging the concerned authorities to withdraw their instruction showing respect to the constitution, rule of law and human rights in order to make this force as a safeguard of the people.”

Hamidur Rahman Azad accuses government of continuing repression against the grassroots levels leadership of Jamaat-e-Islami


Bangladesh Barta: Central Executive Committee member of Bangladesh Jamaat-e-Islami and former lawmaker Hamidur Rahman Azad has issued the following statement on 6th November, 2015 protesting and condemning the unjust arrest of Faridpur district’s Vanga Upazila’s Vice chairman and Upazila unit Jamaat Ameer Maulana Sarwar Hossain, Nagarkanda Upazila Jamaat Ameer Maulana Sohrab Hossen along with 15 other activists, Manikganj district’s Harirampur Upazila Jamaat Ameer Dr. Abdul Alim, Member of Rajbari district Jamaat Md. Munna and 8 Chhatrashibir activists from Jhinaidah district.
“The government is arresting them intentionally and caused harassment just because of their involvement with the Islamic movement. The government is arresting the leaders and activists of Jamaat-e-Islami from the grassroots levels as a part of its conspiracy to make it a leaderless party. The movement of Jamaat-e-Islami cannot be checked by arresting the innocent leaders and workers of the party. The government is arresting the opposition activists just to stay in power unlawfully. The entire nation is in trouble due to misrule of the government. I am calling upon the countrymen to raise voice against the oppression and misrule of the government.
I am urging the authorities concerned to release all the detained leaders and activists of Jamaat-e-Islami including Faridpur district’s Vanga Upazila’s Vice chairman and Upazila unit Jamaat Ameer Maulana Sarwar Hossain immediately.”